এক্সপ্লোর

E20 Petrol: ইথানল মিশ্রিত পেট্রোলে গাড়ির ক্ষতি হয় ? কমে যায় মাইলেজ ? তুঙ্গে বিবাদ; কী জানাল কেন্দ্র ?

Govt Clarification of E20 Petrol Backlash: সম্প্রতি সমাজমাধ্যমে এমন আলোচনাই বেশি উঠছে যে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের ফলে তাদের গাড়ির কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।

E20 Petrol Backlash:  ভারত সরকার ২০২৩ সালে ভারতে ইথানল মিশ্রিত ই২০ পেট্রোল ব্যবহারের অনুমতি দেয়। এর ফলে সরকারের দাবি যে উল্লেখযোগ্যভাবে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন কমে যাবে। এমনকী এই পেট্রোলের ব্যবহারে ইঞ্জিনের কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে। তবে সম্প্রতি সমাজমাধ্যমে এমন আলোচনাই বেশি উঠছে যে এই ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের ফলে তাদের গাড়ির কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে, এমনকী গাড়ির মাইলেজও কমে গিয়েছে। যদিও ভারত নির্ধারিত সময়ের প্রায় ৫ বছর আগেই ই২০ জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন করেছে। তবু কিছু উদ্বেগ এখনও রয়ে গিয়েছে মানুষের মনে।

এক্স হ্যান্ডলে সম্প্রতি প্রমোদ যোশী নামের এক ব্যক্তি একটি ভিডিয়ো পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘ফক্সওয়াগন ভেন্টোর মাইলেজ হঠাৎ কমে ১০ কিমি প্রতি লিটার থেকে কমে হয়ে গিয়েছে ৬ কিমি প্রতি লিটার। এর আগে ভেন্টো কখনই ৮ কিমি প্রতি লিটারের কম মাইলেজ দেয়নি। তবে ই২০ জ্বালানি ব্যবহারের পরে গাড়িটির দক্ষতা কমে ৬.৩ কিমি প্রতি লিটার হয়ে গিয়েছে।’

এই প্রসঙ্গে এক্স হ্যান্ডলে আরেক ব্যবহারকারী লেখেন যে ভারত ছাড়া বিশ্বের আর কোনও দেশই নন-কমপ্ল্যায়েন্ট বা ই-১০ কমপ্ল্যায়েন্ট গাড়িতে জোর করে ই-২০ পেট্রোল ব্যবহার করছে না। ই২০ পেট্রোল মাইলেজ কমিয়ে দেয় এবং ইঞ্জিনের ক্ষতি করতে পারে যা শেষপর্যন্ত গাড়ির আয়ু কমিয়ে দেয়।’

আর এই বিতর্কের জেরে কেন্দ্র সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক্স পোস্টের মাধ্যমে তাদের তরফে আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে। এই বিবৃতিতে বলা হয়েছে মিডিয়া রিপোর্টগুলি বৈজ্ঞানিক প্রমাণ বা বিশেষজ্ঞের প্রমাণ বিশ্লেষণ দ্বারা সমর্থিত নয়। এই পোস্টেই কেন্দ্র সরকার জানিয়েছে যে ই-২০ পেট্রোল ব্যবহারের ফলে চার চাকার গাড়িতে মাইলেজ ১-২ শতাংশ এবং অন্যান্য যানবাহনের মাইলেজ ৩-৬ শতাংশ হ্রাস পেতে পারে। আর এই পেট্রোল ব্যবহারে গাড়ির ইঞ্জিনের কর্মক্ষমতা কমে যাওয়া নিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে ই-২০ কমপ্ল্যায়েন্ট গাড়ি ব্যবহার করতে হবে এবং ২০ হাজার থেকে ৩০ হাজার কিমি চালানোর পরে পুরনো রাবার উপাদানগুলি বদলে ফেলতে হবে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget