এক্সপ্লোর

Vinfast SUV: ভারতে প্রথম SUV আনবে এই ভিয়েতনামি সংস্থা, বাজারের অন্য SUV-র থেকে কোথায় আলাদা ?

VF8 EV: তামিলনাড়ুতে একটি কারখানা স্থাপন করেছে Vinfast নামের এই সংস্থা। আর এর মাধ্যমে ভারতের বাজারে স্থায়ী জায়গা করে নিতে চাইছে তারা। কী মডেল আসছে ? কত দাম ?

SUV India: ভারতে এই প্রথম কোনও ভিয়েতনামি গাড়ি নির্মাতা সংস্থার গাড়ি লঞ্চ হতে চলেছে। SUV গাড়ির দুনিয়ায় এমনিতেই ভারতের নানা গাড়ি নির্মাতা সংস্থা পাল্লা দিয়ে তাদের মডেল নিয়ে আসছে। একের পর এক গাড়ির মডেল আসছে বাজারে (Vinfast SUV)। তারই মাঝে বিদেশি গাড়ি নির্মাতা সংস্থার মডেলও এবার পাল্লা দেবে SUV বাজারে। তামিলনাড়ুতে একটি কারখানা স্থাপন করেছে Vinfast নামের এই সংস্থা। আর এর মাধ্যমে ভারতের বাজারে স্থায়ী জায়গা করে নিতে চাইছে তারা।

তামিলনাড়ুর স্টেট ইন্ডাস্ট্রিজ প্রোমোশন কর্পোরেশনের অধীনে ৪০০ একর জায়গার উপর গড়ে উঠেছে এই গাড়ি নির্মাণের কারখানা। আগামী ৫ বছরে এই কারখানা ও গাড়ি নির্মাণের পিছনে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে Vinfast সংস্থা। সংস্থার (Vinfast SUV) পক্ষ থেকে জানানো হয়েছে যে বছরে ১.৫ লক্ষ গাড়ি নির্মাণ করা হবে এই কারখানায়। এতদিন এই সংস্থার মূল কারখানা ছিল ভিয়েতনামে, পরে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্দোনেশিয়াতে কারখানা নির্মাণের কথা ভেবে রেখেছে সংস্থা। কিন্তু এর বাইরে ভিয়েতনামের এই গাড়ি নির্মাতা সংস্থার কাছে ভারতের বাজারে প্রবল সম্ভাবনার দিকটি নজরে এসেছে এবং সংস্থার কাছে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ভারতকেই বেছে নেওয়ার কথা ভাবা হয়েছে। মার্কিন বাজারেও ইতিমধ্যেই Vinfast ঢুকে পড়েছে। VF8 প্রিমিয়াম ইভির মডেলের মাধ্যমে মার্কিন দুনিয়ায় প্রতিযোগিতা করতে শুরু করেছে Vinfast। আর এই গাড়ির (Vinfast SUV) মডেলটিই ভারতের বাজারে একেবারে প্রথম ভিয়েতনামি SUV হতে চলেছে। পরে যদিও আরও কিছু SUV মডেল আসবে বাজারে।

VF8 মডেলটি আকারে বেশ বড় ৪.৭ মিটার যেখানে থাকছে ডুয়াল মোটর ইঞ্জিন, ৪০০এইচপি ক্ষমতা সম্পন্ন এই ইঞ্জিনে রেঞ্জ হবে ৪০০-৪৭১ কিমি। এই গাড়িতে দাবি করা হচ্ছে ৫.৫ সেকেন্ডের মধ্যেই ০-১০০ কিমি প্রতি ঘণ্টায় গতি উঠবে। মহিন্দ্রার অধীনে স্টাইলিং সংস্থা Pininfarina এই মডেলের ডিজাইন করেছে বলে জানা গিয়েছে।

ফিচার্সের কথা বলতে গেলে, এই VF8 ইভি গাড়ির মডেলে ১১টি এয়ার ব্যাগ, ১৫.৬ ইঞ্চির একটি টাচস্ক্রিন, ADAS ফিচার্স, পাওয়ারড সিট, হিটেড স্টিয়ারিং হুইল, ভেগান লেদার সিট, OTA আপডেট থাকছে, আরও সংযোজন একটি প্যানোরমিক সানরুফ। আরও আশ্চর্যের বিষয় হল, এই ইভির মডেলে থাকছে ১০ বছরের ওয়্যার‍্যান্টি পিরিয়ড যা অন্য কোনও মডেলে (Vinfast SUV) সেভাবে পাওয়া যায় না। তবে সংস্থার পক্ষ থেকে আরও আপডেট আসবে কিছুদিনের মধ্যেই।  

আরও পড়ুন: E-Scooter: একবার চার্জে চলবে ১৫০ কিমি ! সেরার তালিকায় আছে কোন ৩ ই-স্কুটার ?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget