এক্সপ্লোর

Hero Bikes: ১ লাখের মধ্যেই পাবেন হিরো স্প্লেন্ডারের নতুন মডেল, দুরন্ত মাইলেজের এই বাইকের কী ফিচার্স ?

Hero Splendor Plus Bikes: হিরো স্প্লেন্ডারের (Hero Splendor Plus Xtec 2.0) এই নতুন মডেলের ডিজাইন আগের বা বলা ভাল বর্তমান মডেলের ডিজাইনের থেকে কোথাও আলাদা নেই। এর দাম ৮৩ হাজার টাকা।

Hero Splendor Plus Xtec 2.0: ভারতের বাজারে বাইকপ্রেমীদের কাছে হিরোর এই স্প্লেন্ডারের মডেলগুলি খুবই জনপ্রিয় হিসেবে গণ্য হয়। দামে সস্তা এবং ভাল মাইলেজের এই বাইকগুলির বিক্রিও বেশ অনেকটাই বেশি অন্যান্য মডেলের তুলনায়। ভারতের মধ্যবিত্ত মানুষদের কথা ভেবেই হিরো তাদের এই স্প্লেন্ডারের মডেল বাজারে এনেছে। আগে হোন্ডার অধীনে ছিল এই সংস্থা, তারপর স্বাধীন সংস্থা হিসেবে কাজ করতে শুরু করে হিরো মোটোকর্প। সম্প্রতি হিরো স্প্লেন্ডার (Hero Splendor Plus Xtec 2.0) একটি অত্যাধুনিক মডেল বাজারে এনেছে যার দাম ১ লাখের মধ্যেই। কী সেই মডেল ? কী কী ফিচার্স আছে দেখে নিন।

হিরো স্প্লেন্ডারের (Hero Splendor Plus Xtec 2.0) এই নতুন মডেলের ডিজাইন আগের বা বলা ভাল বর্তমান মডেলের ডিজাইনের থেকে কোথাও আলাদা নেই। ডিজাইন একই রকম রাখা হয়েছে এই দুই মডেলের। এই মডেলের নাম রাখা হয়েছে Hero Splendor Plus Xtec 2.0। এই মডেলে থাকছে এলইডি হেডলাইট এবং তাঁর সঙ্গে ইন্টিগ্রেটেড এলইডি পজিশন ল্যাম্প। গাড়ির পিছনে এইচ আকৃতির সিগনেচার এলইডি টেলল্যাম্প এর অন্যতম বৈশিষ্ট্য থাকছে। এই নতুন Hero Splendor Plus Xtec 2.0 মডেলে তিন ধরনের রঙের ভ্যারিয়ান্ট পাওয়া যায়- ম্যাট গ্রে, গ্লস ব্ল্যাক, গ্লস রেড।

সাইড হুক, টার্বুলার গ্র্যাব রেল, স্মল টেইল র‍্যাক, ক্রোম ফিনিশড ইঞ্জিন ইত্যাদি এই বাইকের অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও এই নতুন স্প্লেন্ডার প্লাস Xtec মডেল (Hero Splendor Plus Xtec 2.0) দাবি করছে যে এতে সিটের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে এবং এই নতুন সিটে আগের থেকেও বেশি আরাম মিলবে। গ্লাভ বক্সটিও থাকবে বড়সড় আকারের। ফিচার্সের কথা বলতে গেলে, এতে পুরোটাই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল ইন্সটল করা আছে, ইকো ইন্ডিকেটর, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর আছে এতে। এছাড়াও রাখা হয়েছে সার্ভিস রিমাইন্ডার, সাইড স্ট্যান্ড রিমাইন্ডার ইত্যাদি। হিরো এছাড়াও একটা ইউএসবি চার্জিং পোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি অফার করছে তাদের মডেলে। এই ব্লুটুথ কানেক্টিভিটির সাহায্যে কল, টেক্সট কিংবা ব্যাটারি অ্যালার্ট পাওয়া যাবে বাইকে। সেফটি নেট রাখা হয়েছে বাইকে।

পাওয়ারট্রেন কেমন হিরো স্প্লেন্ডারের (Hero Splendor Plus Xtec 2.0) নতুন মডেলে ? এতে রয়েছে ১০০ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন যাতে ৭.০৯ বিএইচপি ক্ষমতা ও ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হয়। এতে ৪ স্পিডের গিয়ারবক্স আগে থেকেই ইন্সটল করা আছে। হিরো মোটোকর্প দাবি করে যে এতে দুরন্ত মাইলেজ পাওয়া যাবে। এক লিটার তেলে হিরো স্প্লেন্ডারের নতুন বাইকে যাওয়া যাবে ৭৩ কিমি রাস্তা। বুস্টিং দেওয়া আছে আই থ্রি সিস্টেমের যার মানে হল আইডল স্টপ স্টার্ট সিস্টেম। এর সঙ্গে হিরো ৬০০০ কিমি-র একটা সার্ভিস ইন্টারভ্যাল পিরিয়ড দাবি করছে এই বাইকের সঙ্গে। এর দাম ৮৩ হাজার টাকা, এটি এর এক্স শো-রুম দাম। 

আরও পড়ুন: Jeep India: নতুন প্রজন্মের জিপ কম্পাস আসছে ভারতে, ২০২৬ সালেই বাজারে- কী কী বিশেষ ফিচার্স ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Maruti Brezza Facelift : বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
Cars Under 5 Lakh : ৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
Maruti Suzuki Brezza: Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং
Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget