এক্সপ্লোর

Hero Scooter: মাত্র ৪৫ হাজারেই মিলছে হিরোর এই বৈদ্যুতিন স্কুটার, রয়েছে দুর্ধর্ষ সব ফিচার্স

Hero Electric Scooter: বিভিন্ন রঙের বিকল্পের সঙ্গে এই স্কুটারটি বাজারে আসে। এর ব্যাটারি প্যাক তুলনায় ওজনে অনেকটাই হালকা এবং দক্ষ, কার্যকরী।

Electric Scooter: ভারতের বাজারে বৈদ্যুতিন দুই চাকার গাড়ির জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। আর বৈদ্যুতিন স্কুটারের চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে হিরোর একটি স্কুটার বাজারে আসছে যা অনেক সস্তায় (Hero Scooter) কেনার সুযোগ রয়েছে। এই স্কুটারের দাম ৫০ হাজার টাকারও কম। হিরো তার ভিডা ভিএক্স ২ স্কুটারের দাম আরও কমিয়ে দিয়েছে। এই স্কুটারের প্রারম্ভিক দাম (Hero Electric Scooter) রয়েছে ৪৪ হাজার ৯৯০ টাকা।

অর্থাৎ আপনি হিরো ভিডার বেস মডেল ভিএক্স ২ গো ভ্যারিয়ান্টের সঙ্গে BaaS পরিষেবার সঙ্গে অর্থাৎ ব্যাটারি অ্যাজ এ সার্ভিস পরিষেবার সঙ্গে ৪৪ হাজার ৯৯০ টাকার এক্স শোরুম দামে পাওয়া যাবে। আর এই একই মডেল স্থায়ী ব্যাটারির সঙ্গে পাবেন ৮৫ হাজার টাকায়।

টপ ভ্যারিয়ান্টের দাম কত

হিরোর এই ভিডা ভিএক্স ২ স্কুটারের টপ এন্ডের দাম BaaS সুবিধের সঙ্গে পড়বে ৫৮ হাজার টাকা আর ব্যাটারির সঙ্গে এই স্কুটারের ব্যাটারির ভ্যারিয়ান্টের দাম হবে ১ লক্ষ টাকা। আপনাকে বলা দরকার যে এই BaaS মডেলের অধীনে এই বৈদ্যুতিন স্কুটারের ব্যাটারি ভাড়ায় দেওয়া হয় অর্থাৎ এর জন্য আপনাকে মাসে মাসে টাকা দিতে হবে ব্যাটারির ক্ষেত্রে। এই স্কুটারে এক কিমি যেতে খরচ হয় মাত্র ০.৯৬ টাকা। এটি প্রারম্ভিক দাম, টপ এন্ড ভ্যারিয়ান্টে এই খরচ বাড়তে পারে।

হিরো ভিডার এই মডেলের ডিজাইন ও ফিচার্স

মূলত ভিডা জেড কনসেপ্টের উপরে এই স্কুটারের ডিজাইন ও ফিচার্স রাখা হয়েছে। এই কনসেপ্ট প্রথম আনা হয় EICMA- প্রদর্শনীতে। ভিডা ভি২-র থেকে সস্তায় মেলে এই ভিএক্স ২১ ভ্যারিয়ান্টটি। সাশ্রয়ী স্কুটার যার খোঁজেন তাদের জন্যই মূলত এই মডেল বানানো হয়েছে।

বিভিন্ন রঙের বিকল্পের সঙ্গে এই স্কুটারটি বাজারে আসে। এর ব্যাটারি প্যাক তুলনায় ওজনে অনেকটাই হালকা এবং দক্ষ, কার্যকরী। এই বৈদ্যুতিন স্কুটারের বডি ডিজাইন খুবই সরল সাদাসিধে। একটি মিনি টিএফটি ডিসপ্লে রয়েছে এতে যা এই স্কুটারে একটি স্মার্ট টাচ এনে দিয়েছে।

হিরো ভিডা ভিএক্স ২-র গো ভ্যারিয়ান্টটি ৯২ কিমির রেঞ্জের সঙ্গে বাজারে আসে। ২.২ কিলোওয়াট আওয়ারের রিমুভেবল ব্যাটারির সঙ্গে আইডিসি শংসাপত্র অনুযায়ী এই রেঞ্জ বলা হয়েছে সংস্থার তরফে। আর ভিএক্স ২ প্লাস মডেলে আপনি ৩.৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকের সঙ্গে রেঞ্জ পাবেন ১৪২ কিমি।

গো ভ্যারিয়ান্টের সর্বোচ্চ গতি রয়েছে ঘণ্টায় ৭০ কিমি এবং ভিএক্স২ প্লাস ভ্যারিয়ান্টের সর্বোচ্চ গতি রয়েছে ঘণ্টায় ৮০ কিমি।

সেরা শিরোনাম

Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget