এক্সপ্লোর

Honda Scooter: এই মাসেই বাজারে আসছে হোন্ডার বৈদ্যুতিন স্কুটার ! কী ফিচার্স, কত দাম ?

Honda Activa Electric Scooter: হোন্ডার দুটি জনপ্রিয় স্কুটার অ্যাক্টিভা এবং ডিওর মডেলে ঠিক যেমন ইন্টারনাল কমবাশন ইঞ্জিন (ICE) রয়েছে, নতুন বৈদ্যুতিন স্কুটারেও একই ফিচার্স থাকবে জানা গিয়েছে।

Honda Electric Scooter: দেশের টু-হুইলারের দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলতে চলেছে হোন্ডা মোটরস। হোন্ডার যে অ্যাক্টিভা স্কুটার মডেলটি সারা দেশের স্কুটারপ্রেমীদের মধ্যে বহুলভাবে জনপ্রিয় ছিল, সেই মডেলের এখন একটি বৈদ্যুতিন ভার্সন আসতে চলেছে দেশের বাজারে। হোন্ডা মোটরস (Honda Electric Scooter) এই প্রথম তাদের বৈদ্যুতিন স্কুটার বাজারে আনতে চলেছে এই মাসেই। সংবাদসূত্রে জানা যাচ্ছে এই সংস্থা আগামী ২৭ নভেম্বর বাজারে লঞ্চ করতে চলেছে এই হোন্ডা অ্যাক্টিভা (Honda Activa) বৈদ্যুতিন স্কুটার।

হোন্ডার দুটি জনপ্রিয় এবং বেস্টসেলার স্কুটার অ্যাক্টিভা এবং ডিওর মডেলে ঠিক যেমন ইন্টারনাল কমবাশন ইঞ্জিন (ICE) রয়েছে, সেভাবেই নতুন এই বৈদ্যুতিন স্কুটারেও একই ফিচার্স থাকবে বলে জানা গিয়েছে। ভারতে সেভাবে এখনও বৈদ্যুতিন স্কুটার বা বাইকের দুনিয়ায় পা রাখেনি ভারতের বাজারে ইতিমধ্যেই অক্টোবর মাসে ১ লক্ষ ৩৯ হাজার ১৫৯ ইউনিট বৈদ্যুতিন স্কুটারের মডেল বিক্রি হয়ে গিয়েছে অন্যান্য সংস্থার। ইন্ডাস্ট্রি বডি ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (FADA)-র তথ্য অনুযায়ী মোট টু-হুইলার বিক্রির ৬.৭৪ শতাংশ রয়েছে বৈদ্যুতিন দু-চাকার গাড়ির ক্ষেত্রে। অক্টোবর মাসে হোন্ডা মোটরসেরই ৫ লক্ষ ৫৪ হাজার ২৪৯টি আইসিই দু-চাকার মডেল বিক্রি হয়েছে দেশে। FADA-র তথ্য অনুযায়ী, এই স্কুটারের বাজার শেয়ার ছিল ২৬.৮৪ শতাংশ।

এর আগে হোন্ডা মোটরসের সিইও সুসুমু ওতানি জানিয়েছিলেন এই বৈদ্যুতিন স্কুটার আগামী ২০২৫ সালে বাজারে আসবে। ইতিমধ্যেই সংস্থার কর্ণাটকের কারখানায় এই স্কুটারের প্রোডাকশন লাইন আপ শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছিল ডিসেম্বর থেকে শুরু হবে উৎপাদন এবং মার্চ ২০২৫-এ ভারতের বাজারে লঞ্চ হবে এই স্কুটার। কিন্তু সংবাদসূত্রে জানা যাচ্ছে এই মাসেই দেখা যেতে পারে নতুন বৈদ্যুতিন স্কুটারের ঝলক। সংস্থার তথ্য অনুযায়ী হোন্ডার অ্যাক্টিভা ব্র্যান্ডের এই স্কুটারের মডেল ৩০ মিলিয়ন বিক্রি হয়ে গিয়েছে। ফলে এই নামে বৈদ্যুতিন স্কুটার আনলে তাও যে ভাল প্রতিক্রিয়া পাবে বলাই বাহুল্য।

তবে এই স্কুটারের পাওয়াট্রেন বা ফিচার্স সম্পর্কে এখনও কোনো বিশদ তথ্য জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে। তবে আশা করা হচ্ছে হিরোর ভিডা ভি ওয়ান স্কুটারের মত এতেও সম্ভবত রিমুভেবল ব্যাটারি প্যাক থাকতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। ফ

আরও পড়ুন: Ola Electric: ওলার বৈদ্যুতিন স্কুটার কিনলে দারুণ সুযোগ, ১৫ হাজার টাকা পর্যন্ত মিলছে ছাড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Maruti Brezza Facelift : বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
Cars Under 5 Lakh : ৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget