এক্সপ্লোর

Honda Activa: কবে বাজারে আসবে হোন্ডার বৈদ্যুতিন স্কুটার ? তারিখ ঘোষণা করলেন সংস্থার সিইও

Honda Electric Scooter: ২০২৪ সালের ডিসেম্বর মাসে হোন্ডার বৈদ্যুতিন স্কুটার নির্মাণের প্রক্রিয়া শুরু হবে এবং আগামী ২০২৫ সালের মার্চ মাসে এই গাড়িটি ভারতের বাজারে লঞ্চ হবে।

Honda Electric Scooter: ভারতে বহুদিন ধরেই প্রতীক্ষিত ছিল হোন্ডার এই স্কুটার। তবে এই বৈদ্যুতিন স্কুটার এখনই বাজারে লঞ্চ হচ্ছে না বলেই জানা গিয়েছে। হোন্ডার সিইও (Honda CEO) তুৎসুমু ওটানি সম্প্রতি জানিয়েছেন যে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসে হোন্ডার বৈদ্যুতিন স্কুটার (Honda Electric Scooter) বাজারে লঞ্চ হবে।

হোন্ডার বৈদ্যুতিন স্কুটার

কয়েক মাস আগেই তথ্য প্রকাশ্যে এসেছিল যে হোন্ডা একটা বিশেষ প্রোডাকশন লাইন তৈরি করেছিল যা কিনা মূলত বৈদ্যুতিন টু-হুইলারের জন্য প্রযোজ্য ছিল। এমনকী এই সংস্থার কর্ণাটকের কারখানার জন্যই মূলত এই প্রোডাকশন লাইন আপ তৈরি হয়েছিল। ২০২৪ সালের ডিসেম্বর মাসে হোন্ডার বৈদ্যুতিন স্কুটার নির্মাণের প্রক্রিয়া শুরু হবে এবং আগামী ২০২৫ সালের মার্চ মাসে এই গাড়িটি ভারতের বাজারে লঞ্চ হবে। সমাজমাধ্যমে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই স্কুটারের নাম দেওয়া হয়েছে 'অ্যাক্টিভা ইলেকট্রিক'। এই বৈদ্যুতিন স্কুটারের লঞ্চকে কেন্দ্র করে ধারণা করা হচ্ছে যে হোন্ডার এই নতুন বৈদ্যুতিন স্কুটার বাজারে আসার কারণে হোন্ডা অ্যাক্টিভার মার্কেট শেয়ারে বিপুল প্রভাব পড়তে পারে।

পাওয়ারট্রেন ও ব্যাটারি বিকল্প

হোন্ডা বৈদ্যুতিন স্কুটারের পাওয়ারট্রেন নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। সম্প্রতি যে সমস্ত বৈদ্যুতিন স্কুটার ভারতের বাজারে রয়েছে তাদের মধ্যে ভিডা ভি ওয়ান ডুয়োতে রিমুভেবল ব্যাটারির বিকল্প থাকছে, আর অন্য সমস্ত ভারতীয় স্কুটারে ফিক্সড ব্যাটারি প্যাক থাকছে। হোন্ডা তাঁর এই বৈদ্যুতিন স্কুটার বাজারে নিয়ে আসার আগে কিছু কিছু মহানগরে ব্যাটারি-বদলানোর স্টেশন তৈরি করেছে এবং সেই সিস্টেম চালু করেছে। এখন সকলেই দেখার অপেক্ষায় যে হোন্ডার বৈদ্যুতিন স্কুটারে ঠিক কী ধরনের ব্যাটারি প্যাক রাখা হবে।

গত বছরে হোন্ডা জানিয়েছে ভারতে তারা দুটি বৈদ্যুতিন স্কুটারের নির্মাণ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। একটি ফিক্সড ব্যাটারি প্যাকের এবং অন্যটি সোয়্যাপেবল ব্যাটারি প্যাকের। কিন্তু হোন্ডা জানায়নি যে কোন ভ্যারিয়ান্টটি বাজারে প্রথম লঞ্চ করবে।

হোন্ডা অ্যাক্টিভা

শুধু হোন্ডা মোটরসেরই নয়, বরং সারা ভারতের স্কুটারপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হোন্ডা অ্যাক্টিভার মডেল। সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে এখনও পর্যন্ত হোন্ডা অ্যাক্টিভার ৩০ মিলিয়ন মডেল বিক্রি হয়েছে দেশজুড়ে।

আরও পড়ুন: Tata EV: নেক্সন ও পাঞ্চ ইভিতে মিলছে বিপুল ছাড়, পেট্রোল ভার্সনের থেকে এই মডেলে কী বাড়তি সুবিধে ?

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget