এক্সপ্লোর

Tata EV: নেক্সন ও পাঞ্চ ইভিতে মিলছে বিপুল ছাড়, পেট্রোল ভার্সনের থেকে এই মডেলে কী বাড়তি সুবিধে ?

Tata Punch EV and Tata Nexon EV: টাটা নেক্সনের দাম ৮ লাখ টাকা থেকে ১৫.৮ লাখ টাকা পর্যন্ত যায়। ফলে এই গাড়ির ইভির দামের সঙ্গে নেক্সনের ICE ভার্সনের টপ ভ্যারিয়ান্টের দাম একই হয়ে যায়।

সোমনাথ চট্টোপাধ্যায়: টাটা মোটরস এই পুজোর আগে আগে তাদের বেশ কিছু গাড়ির মডেলের দাম কমিয়েছে ব্যাপকহারে। এদের মধ্যে টাটা পাঞ্চ ইভি (Tata Punch EV) ও টাটা নেক্সন ইভির (Tata Nexon EV) দামও কমে গিয়েছে অনেকটাই। এমনকী টাটা মোটরস (Tata Motors) চেষ্টা করছে যাতে এই দুই মডেলের ICE ভার্সনের মতই কাছাকাছি দামে হতে পারে এই বৈদ্যুতিন গাড়িগুলির। এই বিশেষ পুজোর মরশুমে ৩ লাখ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে টাটা পাঞ্চ ইভি ও টাটা নেক্সন ইভির (Tata EV)। এমনকী এর সঙ্গে টাটার সমস্ত পাওয়ার চার্জিং স্টেশনে বিনামূল্যে ৬ মাস পর্যন্ত চার্জিংয়ের সুবিধে দেওয়া হবে এই গাড়ির ক্রেতাদের।

কেন্দ্র সরকারের FAME ভর্তুকি ও ইনসেনটিভ কমে যাওয়ার কারণে এই সমস্ত বৈদ্যুতিন গাড়িগুলির বিক্রি অনেকটাই কমে গিয়েছে। আর এই বিক্রি আরও বাড়ানোর জন্য প্রয়াস করছে টাটা মোটরস। এই জন্যেই এবার পুজোর মরশুমের আগে টাটার গাড়িতে ছাড় দেওয়া হয়েছে। টাটা পাঞ্চ ইভি আগে এক্স শোরুম দাম ছিল ১১ লাখ টাকা শুরু, এখন পাওয়া যাবে ১০ লাখ টাকা থেকেই। অন্যদিকে নেক্সন ইভির দাম ১২.৪৯ লাখ টাকা থেকে শুরু হচ্ছে। টপ এন্ড নেক্সন ইভির দাম ১৬.২ লাখ টাকা থেকে শুরু হচ্ছে এবার থেকে যা কিনা সবথেকে সাশ্রয়ী দাম হতে চলেছে। ফলে এই সমস্ত গাড়ির পেট্রোল ভ্যারিয়ান্টের থেকে ইভি ভার্সন কেনা কতটা সাশ্রয়ী বা কতটা যুক্তিযুক্ত হবে ?

টাটা নেক্সনের দাম ৮ লাখ টাকা থেকে ১৫.৮ লাখ টাকা পর্যন্ত যায়। ফলে এই গাড়ির ইভির দামের সঙ্গে নেক্সনের ICE ভার্সনের টপ ভ্যারিয়ান্টের দাম একই হয়ে যায়। তবে টাটার পাঞ্চ পেট্রোল ভার্সনের দাম এর ইভি ভার্সনের দামের থেকে খানিক সস্তায় মেলে। টাটা পাঞ্চ পেট্রোল ভার্সনের দাম যেখানে ৬.১০ লাখ টাকা, সেখানে এর বৈদ্যুতিন ভার্সনের দাম ১০ লাখ থেকে শুরু হয়।

পেট্রোল গাড়ির তুলনায় এই বৈদ্যুতিন গাড়িগুলিতে কম খরচে গাড়ি চালানো সম্ভব অর্থাৎ এর রানিং কস্ট অনেক কম হয়। প্রতি কিমি রাস্তা যেতে খরচ অনেক কমে এবং এই ইভির মেনটেন্যান্স খরচও অনেক কম হয়। আবার একইসঙ্গে পেট্রোল গাড়ির তুলনায় গাড়ি চালানোর অভিজ্ঞতার দিক থেকে ইভি অনেক ভাল ও স্মুথ। শহরের রাস্তায় চালানোর জন্য ইভি যথেষ্ট ভাল একটি বিকল্প। তবে যেখানে সেখানে চার্জ দেওয়ার বিকল্প এখন সবথেকে বড় সমস্যা। চার্জিং পরিকাঠামোর অসুবিধে ছাড়া দীর্ঘ দূরত্ব ভ্রমণ বাদ দিলে পেট্রোল গাড়ির থেকে ইভি অনেক ভাল অভিজ্ঞতা দেবে। আর শহরে চালানো আর আপনার নিজের ঘরে যদি এই ইভি চার্জ দেন তাহলে অনেক সস্তা পড়বে এগুলি। ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার।     

আরও পড়ুন: Electric Rickshaw: মাত্র ২ লাখেই মিলবে এই অত্যাধুনিক টোটো, ফিচার্সও পাবেন বাজারসেরা

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget