এক্সপ্লোর

MG Motors: সস্তায় ইলেকট্রিক এমপিভি মডেল আনছে এমজি মোটরস, রেঞ্জ কত থাকবে ? দামই বা কত ?

MG Cloud: সম্প্রতি এমজি মোটরসের ক্লাউড এমপিভি পরীক্ষার জন্য ধরা পড়েছে এবং জানা গিয়েছে এমজি এই গাড়ির মডেলটিকে সাশ্রয়ী সস্তা বৈদ্যুতিন এমপিভি হিসেবেই বাজারে আনতে চাইছে এই গাড়ি নির্মাতা সংস্থা।

সোমনাথ চট্টোপাধ্যায়: এমজি মোটরস সংস্থা এবারে একটি নতুন প্রজেক্ট হাতে নিয়েছে। খুব শীঘ্রই ভারতের বাজারে নতুন মডেল নিয়ে হাজির হবে এই গাড়ি নির্মাতা সংস্থা (MG Motors)। তবে শুধু একটিই নয়, পরিকল্পনা মাফিক ধীরে ধীরে অজস্র গাড়ি আনবে এই সংস্থা। কয়েক মাস অন্তরই বাজারে আসবে এমজি মোটরসের গাড়ি। এর মধ্যে যেমন থাকবে বৈদ্যুতিন গাড়ি, তেমনই থাকবে হাইব্রিড ও ফুল এসইউভিও।

আসবে এমজি ক্লাউড

সম্প্রতি এমজি মোটরসের ক্লাউড এমপিভি (MG Cloud MPV) পরীক্ষার জন্য ধরা পড়েছে এবং জানা গিয়েছে এমজি এই গাড়ির মডেলটিকে সাশ্রয়ী সস্তা বৈদ্যুতিন এমপিভি হিসেবেই বাজারে আনতে চাইছে এই গাড়ি নির্মাতা সংস্থা। বাইরের দেশে ইতিমধ্যেই উলিং ক্লাউড হিসেবে এটি বাজারে বিক্রি হয়েই থাকে। খুবই ছোট আকারের এসইউভি মডেল এটি।

কী বৈশিষ্ট্য এই ক্লাউড মডেলের

দৈর্ঘ্যে এটি মাত্র ৪.২ মিটার এবং এর হুইলবেস ২৭০০ মিমি। ডিজাইনের কথা বলতে গেলে এটির বিন্যাস খুবই মিনিমালিস্টিক এবং ফ্লোটিং রুফ ডিজাইন, ফ্লাশ ডোর হ্যান্ডলসের সঙ্গে আসতে চলেছে এমজির এই নতুন মডেলটি। এর কম্প্যাক্ট দৈর্ঘ্যের কথা বাদ দিলে ভিতরে স্পেসের (MG Cloud MPV) কোনও অভাব পড়বে না। ড্যাশবোর্ডের ডিজাইন খুবই মিনিম্যালিস্টিক হলেও এতে রয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সঙ্গে একটা বড় ট্যাবলেটের আকারের টাচস্ক্রিন।

কী কী ফিচার্স থাকছে

এই কমপ্যাক্ট এসইউভিতে থাকবে ADAS সিস্টেমও, আর এতে একটা ফ্ল্যাট ফ্লোর থাকা মানে পিছনে অনেকখানি জায়গা বেরিয়ে যাওয়া। ক্লাউড ইভির ব্যাটারি প্যাক ৫০.৬ কিলোওয়াট আওয়ার, গাড়ির রেঞ্জ এতে মিলবে ৫০০-৬০০ কিলোমিটার। তবে ভারতের বাজারে এই ক্লাউড এমপিভি সম্ভবত অন্য কোনও নামে লঞ্চ হবে। মাত্র ১০-১৫ লাখ টাকার মধ্যেই এই এমপিভি ভারতের বাজারে অন্যতম সস্তার গাড়ি হতে চলেছে।

জয়েন্ট ভেঞ্চারে নামবে এমজি মোটরস

সম্প্রতি এমজি মোটরস (MG Cloud MPV) এবং জেএসডব্লিউ সংস্থা তাঁদের নতুন জয়েন্ট ভেঞ্চার প্রদর্শনী করল যেখানে তাঁরা তাঁদের নতুন মডেলের সারি সামনে এনেছিল। আর এর মাধ্যমেই এমজি জেডএস ও এমজি কমেটের মধ্যে যে দূরত্ব ছিল তা ঘুচে যাবে এই নতুন মডেলের দ্বারা। আরও কিছু নতুন মডেল আনা হবে এই স্পেস ভরানর জন্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?

ভিডিও

Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget