এক্সপ্লোর

Mercedes-Benz GLE 450 LWB: কেমন হল মার্সিডিজ-বেঞ্জ-এর নতুন সংস্করণ ?

Luxury SUV: GLE ভার্সনকে নতুন প্রাণ দিয়েছে বিলাসবহুল গাড়ি নির্মাণকারী এই সংস্থা। কিন্তু, কতটা ভোলবদল হয়েছে নতুন সংস্করণের তা জানতে আমরা এই গাড়ি চালিয়ে দেখি

নয়াদিল্লি : পেছন দিকে পর্যাপ্ত জায়গা আর আরামে জোর । এই দুইয়ের সংযোজনে ফের বাজিমাত Mercedes-Benz-এর। ই-ক্লাসের মতোই নজর-কাড়া Mercedes-Benz GLE 450 LWB। এককথায়, ভারতে হিট Mercedes-Benz-এর নতুন সংস্করণ।

GLE ভার্সনকে নতুন প্রাণ দিয়েছে বিলাসবহুল গাড়ি নির্মাণকারী এই সংস্থা। কিন্তু, কতটা ভোলবদল হয়েছে নতুন সংস্করণের তা জানতে আমরা এই গাড়ি চালিয়ে দেখি। একটা বিষয় পরিষ্কার, নবরূপে আত্মপ্রকাশ করেছে GLE । ফার্স্ট লুকেই তা পরিষ্কার। কার্যত স্পোর্টিং লুক দেওয়া হয়েছে গাড়িতে। সামনের অংশ নতুন গ্রিলের সাহায্যে বেশিরভাগ পরিবর্তন আনা হয়েছে। রয়েছে ২০ ইঞ্চির নতুন চাকা। পেছনে দেওয়া হয়েছে নতুন LED টেইল-লাইট। সংক্ষেপে বলতে গেলে, ঝকঝকে লুক এসেছে গাড়িতে। অনেকটা তারুণ্য়ের চেহারা দেওয়া হয়েছে। তবে, গেটআপ না পাল্টেই।

কেমন হয়েছে গাড়ির ভেতরটা ? ভেতরের অংশে রয়েছে নতুন স্টিয়ারিং হুইল। যার জেরে গাড়ি দেখতে হয়েছে অনেকটা S-Class-এর মতো। দু'টি স্ক্রিন রয়েছে ১২.৩ ইঞ্চির। যোগ করা হয়েছে অসাধারণ টাচস্ক্রিন। সেন্টার কনসোলের নীচের অংশে ট্র্যাকপ্যাড সহ ক্রোম সুইচের লেআউট অবশ্য রয়ে গেছে। নতুন লুকের এস-ক্লাস স্টিয়ারিং হুইল আরও উচ্চমানের দেখাচ্ছে। তবে টাচ বাটনগুলি ব্যবহার করা কঠিন। যদিও শীঘ্রই তাতে অভ্যস্ত হয়ে যেতে পারবেন।

গাড়িতে রয়েছে ১৩ স্পিকার Burmester অডিও সিস্টেম। ৩৬০ ডিগ্রির ক্যামেরা ও আরও অনেক বৈশিষ্ট্য। ক্যামেরা অসাধারণ হওয়ায় বিশাল আকারের এই SUV পার্ক করতে খুব একটা অসুবিধা হবে না। মূলত, অধিকাংশ গাড়ি মালিকই পেছনের আসনে বসেন এবং এখানে আরাম এবং পর্যাপ্ত জায়গা রয়েছে। যা এই গাড়িকে প্রতিদ্বন্দ্বী গাড়ির থেকে আলাদা করে তুলেছে। সৌজন্যে LWD হুইলবেস। সিট প্রসারণের মতো যথেষ্ট জায়গা রয়েছে গাড়িতে। 

এই গাড়ি চালানোর অভিজ্ঞতা কেমন ? এককথায়, অসাধারণ। কারণ, GLE EWB নীরবে এগিয়ে চলে। গাড়ি চালানোর সময় বিলাসিতার অনুভব আসবে। তবে, কোনও স্পোর্ট মোড নেই। যদিও তার কোনও প্রয়োজনও নেই। এয়ার সাসপেনসনের সময় এই গাড়ি চালিয়ে একটা আলাদাই মজা পাওয়া যাবে। যা বিলাসবহুল গাড়ির জন্য প্রয়োজন।

নতুন GLE আরও বেশি আরামদায়ক। এবং এর অভ্যন্তর ভাগে সেই বিলাসিতা রয়েছে যার প্রয়োজন পড়ে। ১.১০ কোটি টাকার এই গাড়ি বিলাসবহুল এই SUV-র জন্য সেঅর্থে কিছুই না। 

অর্থাৎ, গাড়িটি দেখতে যেমন, তেমন আরাম। গাড়িতে রয়েছে পর্যাপ্ত জায়গা, কোয়ালিটিও দারুণ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget