এক্সপ্লোর

SUV Cars: SUV কিনবেন ভাবছেন ? টাটা কার্ভ, সেলটোস নাকি ক্রেটা- আপনার বাজেটে সেরা হবে কোনটা ?

Car News: বাজারে এসইউভি গাড়ির মধ্যে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করছে টাটা কার্ভ, ক্রেটা এবং সেলটোস। কোনটা ভাল ? কোনটার ফিচার্স কিরকম ? কেনার আগে একবার দেখে নিন।

সোমনাথ চট্টোপাধ্যায়: ভারতের বাজারে এখন SUV-র ছড়াছড়ি বলা চলে। প্রতিটি গাড়ি নির্মাতা সংস্থায় তাঁদের নতুন নতুন SUV-র সম্ভার নিয়ে হাজির হচ্ছে প্রত্যেক বছর। আপনি যদি এখন একটি SUV গাড়ি কিনতে চান, তাহলে প্রথমেই আপনার সামনে যে গাড়ির মডেলের (SUV Cars) ছবি ভেসে উঠবে তাঁর মধ্যে টাটা কার্ভ (Tata Curvv), সেলটোস আর ক্রেটার (Creta Facelift) মডেল তো থাকবেই। কোনটা বড়, কোনটায় বেশি ফিচার্স, এই তর্কের খাতিরে একবার দেখে নেওয়া যাক গাড়ির মডেলগুলির বিশেষত্ব।

ক্রেটা এবং সেলটোসের ফেসলিফট SUV মডেল যখন বাজারে ইতিমধ্যেই পাল্লা দিয়ে প্রতিযোগিতা করছে, সেই সময়েই বাজারে এসেছে টাটা কার্ভ। কম্প্যাক্ট SUV-র দুনিয়ায় আরও বদল এনেছে টাটার এই নতুন মডেল। সেলটোস আর ক্রেটার SUV-গুলি ইতিমধ্যেই ভারতের বাজারে সবথেকে বেশি বিক্রি হয়। সেই বিক্রিতে ভাগ বসাল কি টাটা কার্ভ (SUV Cars) ? আর এতে ক্রেতার কাছেও অনেকগুলি বিকল্পের রাস্তা খুলে যায়।

কোন গাড়িটি আকারে বড়

সমস্ত SUV-তেই স্পেস ৪ মিটারের বেশিই থাকে। সেখানে টাটা কার্ভ (SUV Cars) মডেলের দৈর্ঘ্য ৪৩০৮ মিমি এবং ক্রেটার দৈর্ঘ্য ৪৩৩০ মিমি এবং সেলটোসের দৈর্ঘ্য ৪৩৬৫ মিমি। অন্যদিকে প্রস্থের বিচারে দেখা যাবে টাটা কার্ভ ১৮১০ মিমি চওড়া এবং ক্রেটা ও সেলটোস যথাক্রমে ১৭৯০ ও ১৮০০ মিমি চওড়া। এক্ষেত্রে গাড়ির হুইলবেসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্ভ মডেলে যেখানে ২৫৬০ মিমি হুইলবেস রয়েছে, সেখানে ক্রেটা ও সেলটোসের ক্ষেত্রে ২৬১০ মিমি হুইলবেস রয়েছে।

পাওয়ার কার কেমন

টাটা কার্ভ মডেলে (SUV Cars) দেখা যাবে ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন যেটা এই সেগমেন্টের কম্প্যাক্ট এসইউভিতে সাধারণ ও আবশ্যিক ফিচার্স। এক্ষেত্রে ক্রেটা ও সেলটোসেও কিন্তু আপনি সেই ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন পাবেন। কার্ভ ডিজেল ইঞ্জিনের ক্ষমতা 115bhp, সঙ্গে 260Nm টর্ক। অন্যদিকে সেলটোস ও ক্রেটার ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষমতা 115bhp, সঙ্গে টর্ক 250Nm। টাটা কার্ভে যেখানে ৬-স্পিড ম্যানুয়াল থাকলেও একটি এএমটি বিকল্প থাকছে, সেখানে ক্রেটা ও সেলটোসের ক্ষেত্রে হয় ৬-স্পিড ম্যানুয়াল কিংবা একটি এএমটি থাকবে। থাকবে টর্ক কনভার্টারও।

ফিচার্স কার কেমন

টাটা মোটরসের (Tata Motors) পক্ষ থেকে এখনও যদিও পুরোপুরি টাটা কার্ভের সম্পূর্ণ ফিচার্সের তালিকা প্রকাশ্যে আনা হয়নি, তবে নেক্সনের ফিচার্স দেখে আন্দাজ করা যায় যে কার্ভের ফিচার্স তার থেকে বেশিই থাকবে। সানরুফ, ডিজিটাল ডায়াল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, প্রিমিয়াম ৮ স্পিকার জেবিএল অডিয়ো সিস্টেম ক্রেটা ও সেলটোসের মত প্রিমিয়াম অডিয়ো থাকছে। ক্রেটা, সেলটোসে আবার ডুয়াল জোন ক্লাইমেট কনট্রোলও থাকছে। থাকছে ADAS সিস্টেম। কার্ভের মডেলেও এই সমস্ত ফিচার্স একইভাবে থাকছে।  

আরও পড়ুন: Kia EV: ভারতের বাজারে এসে গেল কিয়ার নতুন SUV ! দাম শুনলে চমকে যাবেন

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget