এক্সপ্লোর

Best Selling Cars: ছোট গাড়িকে ছাপিয়ে গেল এই দুই SUV-র বিক্রি, গাড়িপ্রেমীদের পছন্দের তালিকায় কোন মডেল ?

Tata Punch and Hyundai Creta : দেখা গিয়েছে ভারতের বাজারে ছোট গাড়ির থেকে টাটা পাঞ্চ এবং হুন্ডাই ক্রেটার মত এসইউভি গাড়ির বিক্রি রয়েছে প্রথম ও দ্বিতীয় স্থানেই। বিখ্যাত ওয়াগন আর মডেলটি রয়েছে তৃতীয় স্থানে।

SUV Cars: ভারতের রাস্তায় যেন রাজত্ব করছে সমস্ত এসইউভি গাড়ি এবং সমস্ত হ্যাচব্যাকগুলি নেমে এসেছে পছন্দের তালিকা থেকে। ভারতের বাজারে এই ক্যাটাগরির (Best Selling Cars) গাড়িই এখন বেস্ট সেলিং গাড়ির তালিকায় রয়েছে। বলা ভাল একেবারে শীর্ষ স্থানে রয়েছে। কিছুদিন আগে পর্যন্ত এই হ্যাচব্যাক মডেলগুলিই কিন্তু ভারতীয়দের বেশি পছন্দের ছিল। কিন্তু এখন সেই ট্রেন্ডে বদল এসেছে। হ্যাচব্যাকের থেকে এখন এসইউভির দিকেই বেশি ঝুঁকে পড়ছে মানুষ। আর তাঁর ফলেই দুটি বেশি দামি এসইউভি গাড়ি ছোট আকারের সমস্ত মডেলকে পিছনে ফেলে এগিয়ে এসেছে তালিকার শীর্ষে।

দেখা গিয়েছে ভারতের বাজারে ছোট গাড়ির থেকে টাটা পাঞ্চ এবং হুন্ডাই ক্রেটার মত এসইউভি গাড়ির বিক্রি রয়েছে প্রথম ও দ্বিতীয় স্থানেই। বিখ্যাত ওয়াগন আর মডেলটি এখন রয়েছে তৃতীয় স্থানে। এসইউভির জন্য এত পাগল হয়ে উঠছে মানুষ দিন দিন আর গাড়িপ্রেমীদের (Best Selling Cars) পছন্দ যেভাবে দ্রুত বদলাচ্ছে, এই পরিসংখ্যান তারই ফলশ্রুতি বলা চলে। এসইউভির সুবিধেগুলির সঙ্গে সঙ্গে কীভাবে টাকার গুরুত্ব বুঝছে মানুষ সেটাও এখানে দেখার বিষয়।

পরিসংখ্যানে দেখা গিয়েছে, টাটা পাঞ্চের এসইউভি (Best Selling Cars) মডেল মার্চ মাসে ১৭,৪৫৭ ইউনিট বিক্রি হয়েছে, হুন্ডাই ক্রেটার বিক্রি হয়েছে মার্চ মাসে ১৬,৪৫৮ ইউনিট। এসউভি ক্রেটার দাম যেখানে ১০ লাখ টাকা সেখানে মানুষ আরও বড় গাড়ির জন্য আরও বেশি টাকা খরচ করতে চাইছেন যাতে আরও বেশি ফিচার্স থাকবে, মাল্টিপল ইঞ্জিন অপশন থাকবে।

যেখানে মারুতি ওয়াগন আর, ব্যালেনো, সুইফটের মত হ্যাচব্যাকগুলির বিক্রি আগে বেশ ভাল ছিল, সেখানে বাজারে এসইউভি (Best Selling Cars) মডেল আসার পর এই হ্যাচব্যাকগুলির বিক্রি বেড়ে গিয়েছে। তবে শুধু টাটা পাঞ্চ কিংবা হুন্ডাই ক্রেটা নয়, স্করপিও গাড়ির মডেলও ১৫,১৫১ ইউনিট বিক্রি হয়েছে। অন্যদিকে ব্রেজার মডেলও বিক্রি হয়েছে ১৪,৬১৪ ইউনিট, নেক্সন বিক্রি হয়েছে ১৪,০৫৮ ইউনিট। শেষ এক বছরে বেশ ভাল ভাল মডেল বাজারে এনেছে এই সমস্ত এসইউভি নির্মাতা সংস্থাগুলি। আর ভাবা যায়, সেই এসইউভি এখন হ্যাচব্যাককে সরিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিক্রির নিরিখে।   

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:  Hyundai Exter: কমপ্যাক্ট এসইউভির আদর্শ গাড়ি, হুন্ডাই এক্সটারেও রয়েছে খামতি, দেখে নিন ছবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget