এক্সপ্লোর

Tata Punch: ২০ হাজার টাকা সস্তায় পাবেন টাটার এই গাড়ি, ফিচার্সে কী বদল এল ?

Tata Punch Discount: টাটা মোটরস তার টাটা পাঞ্চ এসইউভি গাড়ির টপ স্পেক মডেলের দাম ২০ হাজার টাকা কমিয়ে করা হয়েছে ১০.২০ লক্ষ টাকা। এছাড়াও এই এসইউভি কিনলে আপনি পেয়ে যাবেন ১৮ হাজার টাকার ছাড়।

Tata Motors Discount: টাটা মোটরস তাদের টাটা পাঞ্চ এসইউভি মডেলে বহু বদল এনেছে মূলত এর পেট্রোল ভার্সনটিতে। এমনকী এই সংস্থা টাটা পাঞ্চের সিএনজি ভ্যারিয়ান্টের সংখ্যাও বাড়িয়েছে ব্যাপক হারে। মিড এবং হাই স্পেক ট্রিমে টাটা মোটরস (Tata Cars Discount) বেশ কিছু নতুন ফিচার্সও নিয়ে এসেছে বলে জানা গিয়েছে। টাটা পাঞ্চের (Tata Punch) এই মডেলের দাম এবার ২০ হাজার টাকা কমে গেল, সস্তায় কিনতে পারবেন এই এসইউভি গাড়ি। দেখে নিন কী কী ফিচার্স পাবেন।

টাটা পাঞ্চের দাম ও ভ্যারিয়ান্টে বদল

পাঞ্চ এসইউভির একটি আপডেটেড মডেল বাজারে নিয়ে এসেছে টাটা পাঞ্চ এবং পেট্রোল ও সিএনজি ভ্যারিয়ান্টের ফিচার্স আরও সরলীকরণ করেছে এই গাড়িটি। এই গাড়ির একেবারে বেস ভ্যারিয়ান্টের দাম টাটা মোটরস রেখেছে মাত্র ৬.১৩ লক্ষ টাকা। একইসঙ্গে এই গাড়ির টপ স্পেক মডেলের দাম ২০ হাজার টাকা কমিয়ে করা হয়েছে ১০.২০ লক্ষ টাকা।

টাটা মোটরস এছাড়াও কিছু অতিরিক্ত সুবিধের কথা জানিয়েছে যেখানে এই এসইউভি কিনলে আপনি পেয়ে যাবেন ১৮ হাজার টাকার ছাড়। তা শুধুমাত্র কিছু সীমিত সময়ের জন্যই উপলব্ধ থাকবে। পিওর রিদম, অ্যাকমপ্লিশড, অ্যাকমপ্লিশড এস আর এবং ক্রিয়েটিভ ফ্ল্যাগশিপ ট্রিম এই মডেলে থাকছে না।

সিএনজি ভ্যারিয়ান্টের দাম বেড়েছে

টাটা পাঞ্চের সিএনজি ভ্যারিয়ান্টের সংখ্যা আগের থেকে ৫টির বদলে বাড়িয়ে করা হয়েছে ৭টি। পেট্রোল ভ্যারিয়ান্টের মতই পিওর, অ্যাডভেঞ্চার এবং অ্যাডভেঞ্চার রিদম এই তিনটি ভ্যারিয়ান্ট পাওয়া যাবে সিএনজির ক্ষেত্রেও। এছাড়াও মিড স্পেক ও টপ স্পেক ভ্যারিয়ান্টের সংখ্যাও বাড়ানো হয়েছে এই গাড়ির। টপ স্পেক সিএনজি ভ্যারিয়ান্টের টাটা পাঞ্চের দাম ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে।

নতুন ফিচার্স কী এল

পিওর পেট্রোল ভ্যারিয়ান্টে যোগ হয়েছে সেন্ট্রাল লকিং, পাওয়ার উইন্ডো, পাওয়ার ওআরভিএমএস, হুইল কভার এবং আরও অন্যান্য ফিচার্স। পিওর ট্রিমের থেকে এই ভ্যারিয়ান্টে এই সমস্ত ফিচার্স বেশি যুক্ত হয়েছে। সানরুফ ও রিয়ার এসি ভেন্টের মত ফিচার্স রয়েছে এই গাড়ির অ্যাডভেঞ্চার এস এবং অ্যাডভেঞ্চার প্লাস এস মডেলে। অ্যাকমপ্লিশড প্লাস এবং এরকম অন্যান্য ভ্যারিয়ান্টে বড় ১০.২৫ ইঞ্চির ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন থাকবে। একটা ওয়্যারলেস চার্জারও থাকবে ক্রিয়েটিভ প্লাস ও ক্রিয়েটিভ প্লাস এস ট্রিমের ক্ষেত্রে।

দাম কেমন

টাটা পাঞ্চে কোনও প্রযুক্তিগত বদল আনা হয়নি। আপডেটেড ফিচার্সের সঙ্গেই এই গাড়িটি বাজারে পাওয়া যাচ্ছে। টাটা পাঞ্চ বাজারে মূলত হুন্ডাই অ্যাক্সেন্ট (দাম ৬ লাখ থেকে ১০.৪৩ লাখ), সিট্রোয়েন সিথ্রি ( দাম ৬.১৬ লাখ থেকে ৯.৪২ লাখ), মারুতি ইগনিস (দাম ৫.৮৪ লাখ থেকে ৮.০৬ লাখ) এই গাড়িগুলির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামবে।

আরও পড়ুন: Tata Punch Update: টাটা পাঞ্চ এসইউভিতে আরও বৈশিষ্ট্য, এবার পাবেন এই ফিচার

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget