এক্সপ্লোর

Tata Sierra EV Launch: আসছে টাটা সিয়েরার ইলেকট্রিক ভার্সন, নতুন চমক

Tata Sierra EV Launch Date : ২০২৫ সালেই বাজারে টাটা মোটরস আনতে চলেছে টাটা সিয়েরার ইলেকট্রিক ভার্সন, টাটা সিয়েরা ইভি।

কলকাতা : ভারতে প্রথম স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি বাজারে নিয়ে এসেছিল রতন টাটার টাটা মোটরস। সেটা ১৯৯১ সাল। একই মডেল ফিরছে আবার, তবে একটু নতুন রূপে, নতুনভাবে। ইতিমধ্যে টাটা মোটরসের যে যে এসইউভি মডেল বাজারে রয়েছে তাদের সবাইকে পিছনে ফেলে দেবে আসন্ন এই প্রিমিয়াম লাক্সারি মডেলটি। বেশি দেরি নেই। ২০২৫ সালেই বাজারে টাটা মোটরস আনতে চলেছে টাটা সিয়েরার (Tata Sierra EV) ইলেকট্রিক ভার্সন, টাটা সিয়েরা ইভি।

'ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল' নয়। পুরনো মডেল ফিরিয়ে আনলেও টাটা সিয়েরা এবার একেবারে নয়া অবতারে। থাকছে পাঁচ পাঁচটি দরজা, বিলাসবহুল বহুমূল্য এই গাড়ি বদলে দিতে চলেছে এসইউভির দুনিয়া। টাটা মোটরসের (Tata Motors) এই স্বপ্নের প্রোডাক্টের নকশা ইতিমধ্যেই অটো এক্সপোতে জনপ্রিয়তা পেয়েছে।

কেমন চেহারা হবে এই টাটা সিয়েরা ইভির?

এক্সপোতে মূলত গাড়ির চেহারার একটা ধারণা দেওয়া হয়েছিল যেখানে লক্ষ করা যায় স্পেস এবং কমফর্ট এই দুটি বিষয়কে মাথায় রেখে গাড়ির নকশা তৈরি করা হয়েছে। গাড়ির ভিতরে একটি বিশাল লাউঞ্জের মত কেবিন থাকবে। সম্পূর্ণ গাড়ির নকশা অনেকটাই ফিউচারিস্টিক। তবে মূল সিয়েরা মডেলের ছায়াও লক্ষ করা যায়। গাড়ির নকশার মধ্যে অদ্ভুত এক পুরুষালি ছোঁয়া রয়েছে। বলাই বাহুল্য সাফারির পাশাপাশি এই টাটা সিয়েরা ইভিই টাটা মোটরসের (Tata Motors) বিশাল গাড়িগুলির তালিকায় নাম লেখাতে চলেছে।

কী চমক থাকছে টাটা সিয়েরা ইভিতে ?

গাড়ির চূড়ান্ত নকশায় দেখা যায়, টাটা সিয়েরার ভিতরে পৃথক সিটের সঙ্গে পৃথক টেবিল রয়েছে, রয়েছে মুভি-স্ক্রিন। স্ক্রিনের আকারও খুব একটা ছোট নয়। এ প্রসঙ্গে বলে নেওয়া দরকার, টাটার নেক্সন (Nexon) এবং কার্ভের যে ডিজাইন তার থেকেও টাটা সিয়েরা ইভির ডিজাইন অনেকটাই অভিনব হতে চলেছে। সিয়েরা ইভির (Tata Sierra EV)পাশাপাশি আগামীদিনে টাটা মোটরসের পক্ষ থেকে কার্ভ-এর মডেলও আসতে চলেছে বলে জানা গিয়েছে।


Tata Sierra EV Launch: আসছে টাটা সিয়েরার ইলেকট্রিক ভার্সন, নতুন চমক

কবে বাজারে আসবে টাটা সিয়েরা ইভি?

২০২৫-এর শুরুতে সবার প্রথমে বাজারে আসবে কার্ভ আর ঐ বছরের মাঝামাঝি সময়ে বাজারে ঝড় তুলবে টাটা সিয়েরা ইভি যা কিনা টাটা মোটরসের অন্য সব গাড়ির মডেলের থেকে দামি হতে চলেছে। ফলে বহুমূল্য লাক্সারি গাড়ির তালিকায় এবার শীর্ষে উঠে আসবে টাটা সিয়েরা ইভির নাম।

আরও পড়ুন : চলতি মাসেই শেষ সুযোগ, টাটার এই গাড়িগুলিতে বিশেষ ছাড়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget