এক্সপ্লোর

Bike Clean: বাইক পরিষ্কার করার সময় কোন কোন দিকে নজর রাখবেন?

Motorcycle Cleaning: বাড়িতে বাইক পরিষ্কার করার সময় সহজ কয়েকটি নিয়ম মেনে চললে বাইক অনেকদিন ভাল থাকবে।

Motorcycle Cleaning Tips: যেকোনও জিনিস ভাল থাকার বিষয়টি নির্ভর করে সেই জিনিসটি আপনি কতটা যত্নে রাখছেন। ছোটখাটো জিনিস হোক বা বড়সড় কিছু সঠিক যত্নের প্রয়োজন থাকে সকলেরই। যাঁরা বাইকের (Motorcycle) ব্যাপারে খুব শৌখিন তাঁরা বাইক পরিষ্কার পরিচ্ছন্নও রাখেন। অনেকে গ্যারেজে এই বাইক পরিষ্কার (Motorcycle Cleaning) করতে দেন। আবার অনেকে নিজেই বাড়িতে বাইক পরিষ্কার করে নেন। তবে বাইক পরিষ্কার করার সময় বেশ কয়েকটি ব্যাপারে খেয়াল রাখা প্রয়োজন। অসাবধানতায় সমস্যায় পড়তে পারেন আপনি। তাই এক ঝলকে দেখে নিন বাড়িতে বাইক পরিষ্কার করার সময় কোন কোন দিকে নজর (Motorcycle Cleaning Tips) রাখবেন। 

বাইক ঠাণ্ডা থাকতে হবে- বাইক পরিষ্কারের আগে দেখে নিন বাইক যেন ঠাণ্ডা থাকে। অর্থাৎ কোথাও থেকে বাড়ি ফিরে সঙ্গে সঙ্গেই বাইক পরিষ্কার করতে যাবেন না। কারণ বাইক চালালে তা গরম হয়ে থাকে। সেইজন্য আগে বাইক ঠাণ্ডা হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিন। তারপর বাইক পরিষ্কার করতে যাবেন। 

কী কী জিনিস লাগবে- বাইক পরিষ্কার করার জন্য বেশ কিছু সরঞ্জামের প্রয়োজন। এক বালতি জল, স্পঞ্জ, লিকুইড সাবান বা শ্যাম্পু, নরম কাপড়, ব্রাশ- এইসব সরঞ্জাম দরকার। বাইকের সরু জায়গার ময়লা তোলার জন্য ব্রাশ ব্যবহার করতে হবে। এর পাশাপাশি বেশ কিছু অংশে সাবান স্প্রে করেও আপনি পরিষ্কার করতে পারেন। বাইকের চাকা, টায়ার এইসব অংশ একটু ভালভাবে যত্ন নিয়ে পরিষ্কার করা প্রয়োজন। 

সাবান ভালভাবে ধুতে হবে- বাইক পরিষ্কারের পর সাবান ভালভাবে তুলে নেওয়া প্রয়োজন। এর জন্য পাইপে করে জল দিয়ে বাইক ধুয়ে নেওয়া দরকার। তাহলে সবচেয়ে ভালভাবে সাবান ধুয়ে ফেলা যাবে। বাইক ধোয়ার পর তার মধ্যে সাবান লেগে থাকলে তার ফলে বাইকের যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে। তাই বাইকের থেকে সাবান পুরোপুরি ভাবে উঠেছে কিনা তা দেখে নেওয়া প্রয়োজন। নির্দিষ্ট সময়ান্তরে বাইক পরিষ্কার করা প্রয়োজন। বিশেষ করে বর্ষাকালে বাইকে কাদাজল লাগে অতিরিক্ত পরিমাণে। সেগুলো যত দ্রুত সম্ভব ধুয়ে ফেলা বাইকের জন্য ভাল। 

বাইক শুকনো করে মুছে নেওয়া- বাইক ভাল করে ধুয়ে নেওয়া যেমন প্রয়োজন, একইভাবে বাইক ভাল করে শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া অর্থাৎ জল যাতে না থাকে সেটাও দেখা প্রয়োজন। কারণ জল থাকলে বাইকের নির্দিষ্ট কিছু অংশে জং ধরে যেতে পারে। তাই বাইক সাবান দিয়ে ভাল করে পরিষ্কারের পর জল দিয়ে ভাল করে ধুয়ে নেওয়ার পাশাপাশি শুকনো নরম কাপড় দিয়ে যত্ন করে মুছেও নিতে হবে। 

সেরা শিরোনাম

Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
Car Buying Guide: নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
Tata Aeris : সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন
সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget