এক্সপ্লোর

TVS Scooter: হোন্ডা অ্যাক্টিভাকে টেক্কা দিতে নয়া স্কুটার আনল TVS, ১১০ সিসির এই স্কুটারে কী চমক ?

TVS Jupiter 110: টিভিএস জুপিটার ১১০ মডেলে রয়েছে ১১৩.৩ সিসির একটি ইঞ্জিন যাতে সর্বোচ্চ শক্তি আসে ৮.০২ এইচপি এবং ৯.৮ এনএম টর্ক। একটা নতুন জেনারেশনের ইঞ্জিন দেওয়া হয়েছে এতে।

TVS Jupiter 110: বিশ্বের অটোমোবাইল সংস্থাগুলির মধ্যে অন্যতম হল টিভিএস। ভারতের বাজারে টিভিএসের একটি নতুন মডেল লঞ্চ হয়েছে সম্প্রতি। মডেলের নাম টিভিএস জুপিটার ১১০। এই স্কুটারের দাম শুরু হচ্ছে ৭৩,৭০০ টাকা থেকে। একটা নেক্সট জেনারেশন ইঞ্জিন, ফিউচারিস্টিক সেগমেন্টের ফিচার্স সহ বাজারে এসেছে এই স্কুটার (TVS Jupiter 110)। সংস্থা দাবি করছে যে এই নতুন জেনারেশনের টিভিএস জুপিটার ১১০ Zyada স্কুটারের কথা সবথেকে বেশি মনে করাচ্ছে। অনেক সুন্দর লুক, স্টাইল, মাইলেজ, পারফরম্যান্স, কমফর্ট, কনভেনিয়েন্স, সেফটি, প্রযুক্তি ইত্যাদি সব ক্ষেত্রেই উন্নত হয়েছে এই টিভিএস স্কুটার (TVS Scooter)। তবে বোঝাই যাচ্ছে বাজারে টিভিএস জুপিটার ১১০ মূলত হোন্ডা অ্যাক্টিভা স্কুটারকে টেক্কা দিতে এসেছে।

টিভিএস মোটর সংস্থার ডিরেক্টর ও সিইও মি. কে এন রাধাকৃষ্ণান এই নতুন স্কুটারের উদ্বোধন নিয়ে বলেন, টিভিএস জুপিটার ১১০ স্কুটার মূলত এটাই দেখায় যে গ্রাহকদের অভিজ্ঞতাকে কতটা দাম দেয় এই সংস্থা। এমনকী তিনি জানান যে টিভিএস এম শোরুমেও যাতে গ্রাহকদের ভাল অভিজ্ঞতা সেই চেষ্টার ত্রুটি রাখেননি তারা। টিভিএস জুপিটারে রাখা হয়েছে বহু ফার্স্ট ইন সেগমেন্ট ফিচার্স। দু-চাকার গাড়ির বাজারে নতুনভাবে জায়গা করে নিতে চাইছে টিভিএস।

টিভিএস জুপিটার ১১০ মডেলে রয়েছে ১১৩.৩ সিসির একটি ইঞ্জিন যাতে সর্বোচ্চ শক্তি আসে ৮.০২ এইচপি এবং ৯.৮ এনএম টর্ক। একটা নতুন জেনারেশনের ইঞ্জিন দেওয়া হয়েছে এতে এবং আছে আইজিও মাইল্ড হাইব্রিড টেকনোলজি, এর জন্য স্কুটারের মাইলেজও ১০ শতাংশ বেড়ে গিয়েছে। এতে দারুণ ইগনিশন সিস্টেম রয়েছে, রয়েছে অটো স্টার্ট-স্টপ ফাংশনালিটি। ব্যাটারিতে অতিরিক্ত এমন ফিচার্স আছে যা রাস্তায় ওভারটেক করা বা উচু ব্রিজে ওঠার সময় পারফরম্যান্স ভাল রাখতে সাহায্য করবে। একটা নতুন ধরনের বড় ১২ ইঞ্চির টায়ার দেওয়া হয়েছে এই স্কুটারে।

এই টিভিএস জুপিটার স্কুটারের ডিজাইনের কথা বলতে গেলে এই স্কুটারে আছে হ্যান্ডলবার, স্পেশিয়াস ফ্লোরবোর্ড, ভাল যথাযথ সিট হাইট রয়েছে যাতে সব ধরনের মানুষ বসলেও তাদের আরাম হয়। ফ্রন্ট অ্যাপ্রনে লাগানো আছে ইনফিনিটি লাইট, রি-ডিজাইনড হেডল্যাম্প কাউলও এই স্কুটারের অন্যতম বৈশিষ্ট্য। এতে আবার ফুল ডিজিটাল এলসিডি কালার স্পিডোমিটার লাগানো আছে।

প্রচুর রঙের ভ্যারিয়ান্ট রয়েছে এই স্কুটারে। ডন ব্লু ম্যাট, গ্যালাক্টিক কপার ম্যাট, টাইটেনিয়াম গ্রে ম্যাট, স্টারলাইট ব্লু গ্লস, লুনার হোয়াইট গ্লস, মিটিওর রেড গ্লস। এর দাম শুরু হচ্ছে ৭৩,৭০০ টাকা থেকে। এখন বাজারে সমস্ত ডিলারশিপের কাছে এই স্কুটারের ৪টি ভ্যারিয়ান্ট পাওয়া যাবে- ড্রাম, ড্রাম অ্যালয়, ড্রাম এসএক্সসি এবং ডিস্ক এসএক্সসি।  

আরও পড়ুন: Maruti Cars: মারুতির এই দুই গাড়ি এবার আরও নিরাপদ, এল নতুন সেফটি ফিচার্স- দাম কি বাড়ল ?

সেরা শিরোনাম

Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget