এক্সপ্লোর

Upcoming EV in India: বছর শেষে সুখবর ! বাজারে আসতে চলেছে তিন তিনটি নতুন ইলেকট্রিক কার

Upcoming EV Cars in India: বাজারে ক্রমেই চাহিদা বাড়ছে ইভির। তার মধ্যেই আগামী বছরই আরও তিনটে ইভি আসতে চলেছে। টাটা মোটরস, মাহিন্দ্রা এবং মারুতি তিনটি সংস্থাই তাদের নতুন ইভি আনতে চলেছে বাজারে।

কলকাতা: বাজারে খুব দ্রুত বিক্রি বাড়ছে ইলেকট্রিক ভেহিকল অর্থাৎ ইভির। চাহিদাও বেড়ে চলেছে ক্রমশ। কিন্তু চাহিদা অনুপাতে বাজারে সেরকম প্রোডাক্ট এখনও অপ্রতুল বলেই মনে করছেন অনেকে। সেভাবে ইভির ব্যবসার প্রতিযোগিতার বাজার এখনও সেভাবে চোখে পড়ছে না। তবে এই বছর ঘুরতে না ঘুরতেই বাজারে আসতে চলেছে বেশ কিছু নতুন ইভির মডেল। যার ফিচারস দেখে চোখ কপালে উঠতে বাধ্য। দু-চাকা নয়, কথা হচ্ছে চার চাকার গাড়ির। তাও আবার প্রাইম এসইউভি জাতের ইভির। বড় মাপের গাড়ির বেশ কিছু ইলেকট্রিক ভার্সন আসতে চলেছে আগামী বছর। চলুন দেখে নেওয়া যাক সেইসব গাড়ির হাল হকিকত-

টাটা কার্ভ

এতদিন টাটা মোটরসের নেক্সন ইভির দৌরাত্ম্য ছিল বাজারে। এবার কয়েক মাসের মধ্যেই বাজারে আসবে টাটা কার্ভ যা কিনা ছাপিয়ে যাবে নেক্সনের জনপ্রিয়তাকেও। বলা ভালো যতদিন না পর্যন্ত টাটা মোটরস তাদের সিয়েরা ইভি বাজারে আনছে ততদিন পর্যন্ত টাটা কার্ভই রাজা। এর রেঞ্জ ৫০০ কিমি। থাকছে ডুয়াল মোটর সেট আপ এবং অল হুইল ড্রাইভ। এই গাড়িটির ডিজাইন অনেকটাই কাপল টাইপ এসইউভির মত।

 

টাটা কার্ভ ইভি
টাটা কার্ভ ইভি

মাহিন্দ্রা এক্সইউভি.ই৮

টাটা মোটরসের মতই মাহিন্দ্রাও তাদের ফুল সাইজ এসইউভি মডেল নিয়ে আসতে চলেছে বাজারে যা কিনা হ্যারিয়ার ইভির মডেলকেও টেক্কা দেবে। মাহিন্দ্রার এই নতুন মডেলের সঙ্গে এক্সইউভি ৭০০ মডেলটির অনেক মিল থাকলেও প্রধান ফারাক হল এক্সইউভি.ই৮ মডেলটিতে রয়েছে একটি ফুল ইউডথ এলইডি লাইট বার এবং ব্ল্যাঙ্কড অফ গ্রিল। সঙ্গে থাকছে ৮০ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি প্যাক।

 

মারুতি ইভিএক্স
মারুতি ইভিএক্স

মারুতি ইভিএক্স

২০২৪ সালের শেষের দিকে মারুতি কোম্পানি তাদের প্রথম ইভি আনতে চলেছে বাজারে। ভারতের সবথেকে বড় গাড়ি নির্মাতা সংস্থার পক্ষ থেকে এই প্রথম ইভির মডেল বাজারে নিয়ে আসা সত্যই একটি বড় পদক্ষেপ। একটি বড় কাজ। এর আকার অনেকটাই গ্র্যান্ড ভিটারার মত বড়, এর রেঞ্জ ৫৫০ কিমি.র আশেপাশে এবং এর সঙ্গে ৬০ কিলো ওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন একটি ব্যাটারি প্যাক থাকছে। যদিও একেবারে প্রথমদিকের মডেলে ব্যাটারি প্যাক থাকবে খুবই ছোট, ইতিমধ্যেই এই গাড়ির নির্মাণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তবে একথা দাবি রেখে বলা যায় যে মারুতির অন্যান্য সমস্ত গাড়ির ডিজাইনের থেকে মারুতি ইভিএক্স হয়ে উঠবে একেবারে স্বতন্ত্র, একেবারে আলাদা।   

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget