এক্সপ্লোর

5 Crore Fund: ২৫ বছরে ৫ কোটি টাকা! কীভাবে পরিকল্পনা করলে জমবে এত টাকা?

Investments: বিশেষজ্ঞদের মতে, অবসর পরিকল্পনার ক্ষেত্রে যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করা যায়, তত বেশি লাভ হয়। আর এর পিছনে রয়েছে চক্রবৃদ্ধি সুদের হার বা কম্পাউনডিংয়ের শক্তি।

কলকাতা: অবসরের পর নিজের ইচ্ছা মতো বাঁচতে চায় সকলেই। আর সেই সময় আর্থিক স্বচ্ছলতার জন্য কম বয়স থেকেই টাকা জমাতে ও বিনিয়োগ করতে বলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, চিকিৎসার খরচ ও দৈনন্দিন খরচের কথা মাথায় রেখে অনেকেই মনে করেন ৫ কোটি টাকার একটা অবসর তহবিল তৈরি করলেই সব সৈমস্যার সমাধান হয়ে যাবে। শুনতে কঠিন মনে হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নিয়মিত বিনিয়োগ এবং শৃঙ্খলাবদ্ধ সঞ্চয়ের মাধ্যমে কিন্তু এই লক্ষ্য অর্জন করা সম্ভব।

আরও পড়ুন: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এই ভুল একদম নয়, না হলেই আসতে পারে IT নোটিস

বিশেষজ্ঞদের মতে, অবসর পরিকল্পনার ক্ষেত্রে যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করা যায়, তত বেশি লাভ হয়। আর এর পিছনে রয়েছে চক্রবৃদ্ধি সুদের হার বা কম্পাউনডিংয়ের শক্তি। ২৫ বছরের দীর্ঘ সময় হাতে থাকলে তুলনামূলক কম বিনিয়োগ দিয়েও বড় তহবিল গড়ে তোলা সম্ভব।

একটি আদর্শ পরিকল্পনা অনুযায়ী, প্রতি মাসে ৮ হাজার ৫০০ টাকা মিউচুয়াল ফান্ডের এসআইপিতে বিনিয়োগ করা হলে ও সেই বিনিয়োগ প্রতি বছর ১০ শতাংশ হারে সেই বিনিয়োগ বাড়লে ২৫ বছরে প্রায় ৩ কোটি ৬৩ লক্ষ টাকার একটা তহবিল তৈরি হতে পারে।

আরও পড়ুন: বেতনের ১০০ শতাংশই পাবেন পেনশনে? অষ্টম বেতন কমিশনের সামনে বড় সুপারিশ, বয়সের সঙ্গে সঙ্গে বাড়বে টাকার পরিমাণ?

এর পাশাপাশি কেউ যদি প্রতি মাসে ৭ হাজার ৫০০ টাকা সোনায় বিনিয়োগ করে তাহলে বার্ষিক ১০ শতাংশ রিটার্নের ভিত্তিতে ২৫ বছরে প্রায় ১ কোটি টাকার তহবিল তৈরি হতে পারে। অন্যদিকে, প্রতি বছর ৬০ হাজার টাকা করে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF-এ বিনিয়োগ করলে ৭.১ শতাংশ সুদের হারে ২৫ বছরে প্রায় ৪১.২৩ লক্ষ টাকার তহবিল তৈরি হতে পারে।

এই তিনটে বিনিয়োগকে একসঙ্গে ধরা হলে মোট তহবিলের পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ৫ লক্ষ টাকা। অর্থাৎ, মাসে প্রায় ২১ হাজার টাকার বিনিয়োগ দিয়ে ৫ কোটি টাকার বেশি একটা তহবিল তৈরি করে ফেলা যায়। 

কিন্তু ৫ টা আলাদা আলদা জায়গায় কেন? একটা জায়গাতেই যদি পুরো ২১ হাজার টাকা বিনিয়োগ করা হত, তাহলে কেমন হত? বিশেষজ্ঞরা বলছেন, পোর্টফোলিও ডাইভার্সিফাই করা জরুরি। আর সেই কারণেই ৩ টে আলাদা আলাদা জায়গায় বিনিয়োগের প্রয়োজন রয়েছে। আর শুধু বিনিয়োগ নয়, নিয়মিত পোর্টফোলিও পর্যালোচনা করাও জরুরি। বাজার পরিস্থিতি অনুযায়ী সম্পদের বণ্টন পরিবর্তন করতে হতে পারে। এর পাশাপাশি জরুরি তহবিল, পর্যাপ্ত বিমা এবং আর্থিক লক্ষ্যগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখাও গুরুত্বপূর্ণ।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Senior Citizen FD Rates : অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
Cab Booking Rules: বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
Advertisement

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget