এক্সপ্লোর

Aadhaar Card:  আধার যাচাই না করালে তৎকাল টিকিট কাটতে পারবেন না !

 IRCTC Ticket Booking : এই যাচাইকরণ না করলে বন্ধ হতে পারে আপনার IRCTC অ্য়াকাউন্ট।

 

IRCTC Ticket Booking : ভারতীয় রেল (Indian Railways) নিতে চলছে বড় পদক্ষেপ। শীঘ্রই চালু হতে পারে তৎকাল টিকিট বুকিংয়ের (Tatkal Ticket Booking) জন্য ই-আধার যাচাইকরণ (E-Aadhaar Verification)।  এই যাচাইকরণ না করলে বন্ধ হতে পারে আপনার IRCTC অ্য়াকাউন্ট।  

কী ব্যবস্থা নিতে চলেছে রেল
 তৎকাল টিকিট বুকিং আরও স্বচ্ছ করার জন্য ভারতীয় রেল একটি বড় পদক্ষেপ নিয়েছে। IRCTC সতর্ক করেছে, আধার যাচাই করা হয়নি এমন অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হতে পারে। সম্প্রতি এই কথা বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

কত অ্যাকাউন্ট এখন আধার যাচাই করা হয়নি
প্রতিদিন প্রায় ২.২৫ লক্ষ যাত্রী অনলাইনে তৎকাল টিকিট বুক করেন। IRCTC-এর ওয়েবসাইটে ১৩ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছেন, কিন্তু এর মধ্যে মাত্র ১.২ কোটি অ্যাকাউন্টই আধার যাচাই করা হয়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রী। যে কারণে এই সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে মোদি সরকার। 

কত অ্যাকাউন্টকে সন্দেহজনক বলে মনে করা হচ্ছে
আইআরসিটিসি ২০ লক্ষ অ্যাকাউন্টকে সন্দেহজনক বলে মনে করেছে। যা নিয়ে তদন্ত শুরু করেছে রেল। রেলওয়ের লক্ষ্য হল, শুধুমাত্র প্রকৃত যাত্রীরা যাতে তৎকাল টিকিট পান তা নিশ্চিত করা। এর জন্য আইআরসিটিসি আধার-যাচাইকৃত অ্যাকাউন্টগুলি বাদে সন্দেহজনক অ্যাকাউন্টগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে তৎকাল টিকিট বুকিংয়ের প্রথম ১০ মিনিটে আধারের সঙ্গে সংযুক্ত অ্যাকাউন্টগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। এমনকি অনুমোদিত আইআরসিটিসি এজেন্টরাও এই সময়ের মধ্যে টিকিট বুক করতে পারবেন না।

রেলওয়ে এখন তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম আরও কঠোর করতে চলেছে। শীঘ্রই, শুধুমাত্র আধার যাচাইকৃত অ্যাকাউন্ট থেকে অনলাইনে তৎকাল টিকিট বুক করা হবে। বুকিংয়ের জন্য আধার ভিত্তিক ওটিপি যাচাইকরণও প্রয়োজন হবে। সূত্রের খবর, কাউন্টার থেকে তৎকাল টিকিট পেতে আধার যাচাইকরণ বাধ্যতামূলক হতে পারে।

এই বিষয়ে কী বলেছেন মন্ত্রী
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, "ভারতীয় রেলওয়ে শীঘ্রই তৎকাল টিকিট বুকিংয়ের জন্য ই-আধার প্রমাণীকরণ চালু করবে। এর ফলে প্রকৃত যাত্রীরা প্রয়োজনের সময় নিশ্চিত টিকিট পেতে সক্ষম হবেন।"

IRCTC করছে এই আবেদন
আইআরসিটিসি যাত্রীদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করার আবেদন জানিয়েছে। যাতে বুকিং সহজ হয় এবং অ্যাকাউন্টে ঝামেলা এড়ানো যায়। এই পদক্ষেপ কেবল বুকিং প্রক্রিয়াই সুরক্ষিত করবে না বরং প্রকৃত যাত্রীদের অগ্রাধিকারও দেবে।

সেরা শিরোনাম

Post Office Schemes : ১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক
১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget