এক্সপ্লোর

Bank Loan: বাড়ি কিনবেন? গাড়ি নেবেন? সহজে লোন পেতে লাগবে কী কী?

Loan Documents: ঋণ নেওয়ার কথা হলে কী কী নথি গুছিয়ে রাখবেন? হাতের কাছে কোনটা রাখতে হবে? দেখে নেওয়া যাক।

কলকাতা: ফ্ল্যাট বা বাড়ি কিনতে হোক বা গাড়ি কিনতে, ঋণ (bank loan) প্রায় সবারই লাগে। কখনও ব্যক্তিগত কোনও কাজের জন্য পার্সোনাল লোন, কখনও বাইকের জন্য। এই লোনের জন্য অনেকসময়েই বিস্তর দৌড়াদৌড়ি করতে হয়। কখনও প্রয়োজনমতো টাকা ঋণ মেলে না। কখনও আবার চড়া সুদের কারণে ঋণ নিতে সমস্যা হয়। কখনও আবার ঠিকমতো নথি থাকে না বলে ব্যাঙ্ক থেকে সহজে লোন মেলে না। ঋণ নেওয়ার কথা হলে কী কী নথি গুছিয়ে রাখবেন? হাতের কাছে কোনটা রাখতে হবে? দেখে নেওয়া যাক।

এক এক রকমের নথির জন্য নথির সামান্য হেরফের হয়ে থাকে। সেগুলো কী কী, তা একটু পরে আসা যাক। তার আগে দুটি কথা প্রয়োজন। বাড়ি বা গাড়ির লোনের জন্য অনেকেই আগে থেকে পরিকল্পনা করেন। ইদানিং, এর জন্য ইনকাম ট্যাক্স (Income Tax File) ফাইল করা থাকলে সুবিধা হয়। বাড়ি বা গাড়ির লোনের জন্য অন্তত ২ বছরের ITR করা থাকলে, লোন পেতে সুবিধা হয়। যাঁরা আয়করের আওতায় পড়েন না, তাঁরাও ট্যাক্স ফাইল করে রাখতে পারেন। সেক্ষেত্রে লোন পেতে এবং বিদেশে যাওয়ার ভিসা পেতে সুবিধা হয়। এছাড়াও CIBIL Score যেন ভাল থাকে। ঠিকমতো EMI দিলে এই স্কোর ভাল থাকে। যাঁরা আগে কখনও লোন নেননি, তাঁদের যদি ক্রেডিট কার্ড (Credit Card) থাকে এবং সেই কার্ডের পেমেন্ট সবসময় ঠিকমতো হয়ে থাকে তাহলে CIBIL স্কোর ভাল থাকে।

১. সম্পত্তি সংক্রান্ত ঋণ:

এই ধরনের ঋণ পেতে গেলে চাকরিরতদের জন্য প্রয়োজন

বাসস্থানের প্রমাণ (রেশন কার্ড/ফোনের বিল/ বিদ্যুৎ বিল/ ভোটার কার্ড)

পরিচয়ের প্রমাণ (ভোটার কার্ড/আধার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/অফিসের পরিচয়পত্র)

সাম্প্রতিক ব্যাঙ্ক স্টেটমেন্ট/যে অ্য়াকাউন্টে গত ৬ মাস ধরে বেতন ঢোকে তার পাসবই

গত ৬ মাসের স্যালারি স্লিপ (Salary Slip)

গত ২ বছরের Form 16

ওই সম্পত্তির যাবতীয় নথির ফটোকপি

এই ধরনের ঋণ পেতে গেলে স্বনিযুক্ত পেশার ব্যক্তিদের জন্য প্রয়োজন

গত ২ বছরের সার্টিফায়েড ফিনান্সিয়াল স্টেটমেন্ট (Certified Financial Statement)

বাসস্থানের প্রমাণ (রেশন কার্ড/ফোনের বিল/ বিদ্যুৎ বিল/ ভোটার কার্ড)

পরিচয়ের প্রমাণ (ভোটার কার্ড/আধার কার্ড/ড্রাইভিং লাইসেন্স)

গত ৬ মাসের ব্যাঙ্ক লেনদেনের স্টেটমেন্ট

ওই সম্পত্তির যাবতীয় নথির ফটোকপি


২. ব্যক্তিগত লোনের (Personal Loan) জন্য 

অনেকক্ষেত্রেই ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোনের প্রয়োজন হয়। অনেকসময়েই ক্রেডিট কার্ড থাকলে ব্যাঙ্ক সেরকম নথি ছাড়াই এই ঋণ দেয়। কিন্তু সেটা নাহলে যে যে নথিগুলি লাগে

পরিচয়ের প্রমাণ (ভোটার কার্ড/আধার কার্ড/ড্রাইভিং লাইসেন্স)

বাসস্থানের প্রমাণ (রেশন কার্ড/ফোনের বিল/ বিদ্যুৎ বিল/ ভোটার কার্ড/আধার কার্ড)

গত ৩ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, কখনও কখনও ৬ মাসের পাসবইয়ের কপি

সাম্প্রতিক স্যালারি স্লিপ এবং শেষ Form 16


৩. ব্যবসা সংক্রান্ত ঋণ (Business Loan)

অনেক ছোট-বড় ব্যবসায়ী, তাঁর ব্যবসার জন্য ঋণ নেন। এগুলিকে Business Loan বলা হয়। এর জন্য প্রয়োজন-

PAN Card- ব্য়ক্তিগত/সংস্থা/ফার্মের নামে

আধার কার্ড
পাসপোর্ট
ভোটার কার্ড
ড্রাইভিং লাইসেন্স- এগুলির মধ্যে যে কোনও ২টি বা তার বেশির নথি। বাসস্থান এবং পরিচয়ের নথি হিসেবে এটি কাজে লাগবে।

গত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট

সাম্প্রতিক ITR এবং গত ২ বছরের আয়ের কম্পুটেশন, ব্যালান্স শিট, লাভ-ক্ষতির হিসেবের নথি। এগুলি CA Certified হতে হবে।

Proof of continuation অর্থাৎ ITR, ট্রেড লাইসেন্স, ট্যাক্স সার্টিফিকেট

এছাড়া প্রয়োজন মতো, ব্যবসা সংক্রান্ত নথি প্রয়োজন। যেমন পার্টনারশিপ ডিড, একক ব্যবসা হলে তাঁর নথি--

৪. বাণিজ্যিক গাড়ি কিনতে গেলে (Commercial Car loan)

অনেক ছোটখাট ব্য়বসায়ী কাজের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে চান। অনেকে বাণিজ্যিক গাড়ি কিনে ব্যবসা করতে চান। তাঁদের জন্য প্রয়োজন বেশ কিছু নথি

বয়সের প্রমাণ
পরিচয়পত্র
অ্যাপ্লিকেশন ফর্ম
ছবি
বাসস্থানের প্রমাণ
আয়ের নথি
Work in Hand/Contract-এর নথি
এখন কোনও গাড়ি থাকলে তার নথি
সিগনেচার ভেরিফিকেশন প্রুফ
এবং এর সঙ্গেই প্রয়োজন মতো আরও নথি দিতে হতে পারে।

ঋণ বরাদ্দ হয়ে গেলে, তা ছাড়ার আগে আরও কিছু নথি লাগে।
RTO-এর নথি, তার সঙ্গে ঋণ চুক্তি বা লোন এগ্রিমেন্টের কপি
পোস্ট ডেটেড চেক, ECS ফর্ম (ব্যাঙ্ক থেকে EMI কাটার জন্য)
মার্জিন মানি রিসিপ্ট
ইনস্যুরেন্স-এর নথি

বিভিন্ন ব্যাঙ্কে ঋণ দেওয়ার বিভিন্ন নিয়ম রয়েছে। তার জন্য প্রয়োজনীয় নথির তালিকায় কিছুটা অদল-বদল হতে পারে। তাই সবার আগে ব্যাঙ্কের সঙ্গে কথা বলে নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন: সোনায় ঠাসা! গোটা পৃথিবীর সম্পদের চেয়েও দামি! এ কোন জায়গা?

সেরা শিরোনাম

8th Pay Commission : ২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
Financial Mistakes: চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
Mutual Fund Tips : প্রথমবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ? বিশেষজ্ঞরা দিচ্ছে এই ৪ বিভাগে ইনভেস্টমেন্টের টিপস
প্রথমবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ? বিশেষজ্ঞরা দিচ্ছে এই ৪ বিভাগে ইনভেস্টমেন্টের টিপস
EPFO Correction Details : EPF অ্যাকাউন্টে নাম, জন্ম তারিখে ভুল আছে ? এই ৫ ধাপে অনলাইনে করুন ঠিক  
EPF অ্যাকাউন্টে নাম, জন্ম তারিখে ভুল আছে ? এই ৫ ধাপে অনলাইনে করুন ঠিক  

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget