এক্সপ্লোর

Bank Strike : দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক শনিবার, গ্রাহক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

Bank Customer Services will be hit : দেশজুড়ে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে এই ধর্মঘটের জেরে গ্রাহক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা । সমস্যা হতে পারে এটিএমে-ও। 

নয়াদিল্লি : চুক্তি লঙ্ঘন, ইউনিয়নের অধিকারে হস্তক্ষেপ সহ একাধিক অভিযোগে শনিবার (১৯ নভেম্বর) ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (All India Bank Employees Association (AIBEA))। তাদের দাবি, অন্যান্য ইউনিয়নগুলিও এই ধর্মঘটকে সমর্থন করছে।

দেশজুড়ে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে এই ধর্মঘটের জেরে গ্রাহক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা (Customer Services will be hit)। সমস্যা হতে পারে এটিএমে-ও। ধর্মঘটের জেরে ব্যাঙ্কে টাকা জমা দেওয়া, টাকা তোলা থেকে শুরু করে চেক ভাঙানোর মত গ্রাহকদের একান্ত প্রয়োজনীয় একাধিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে।

জানা যাচ্ছে, ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের মতো বেশ কয়েকটি ব্যাঙ্ক ইতিমধ্যে ধর্মঘটের যোগদানের কথা জানিয়ে রেখেছে তাঁদের গ্রাহকদের। এই দুই ব্যাঙ্কের কর্মচারিরা ছাড়াও একাধিক ব্যাঙ্কের কর্মীরা এই ধর্মঘটে যোগ দিতে পারে বলেই জানা যাচ্ছে।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সচিব সিএইচ ভেঙ্টাচালাম (C H Venkatachalam ) বলেছেন, ব্যাঙ্কের একাধিক কাজে যেভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজে নিয়োগ করা হচ্ছে, তাতে আখেরে গ্রাহকদের অর্থসুরক্ষা ঘিরেই তৈরি হচ্ছে সংশয়। ব্যাঙ্কের নিচুস্তরের কর্মী নিয়োগের ক্ষেত্রে আউটসোর্সিংয়ের বাড়তি ব্যবহারের জেরে ইনডাসট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট লঙ্ঘিত হচ্ছে।

ব্যাঙ্কে চাকরিরত কর্মীদের অধিকার রক্ষা থেকে চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে বক্তব্য। গ্রাহকদের স্বার্থরক্ষার দাবি থেকে কর্মচারিদের ইউনিয়নের অধিকারে হস্তক্ষেপের মতো একাধিক দাবি-দাওয়া সামনে রেখেই দেওয়া হয়েছে ধর্মঘটের ডাক।

 

প্রসঙ্গত, ২০২১-’২২ অর্থবর্ষে সরকার বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা জোগাড় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় সরকার। বাজেটে (Union Budget 2020-21) এ কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। অর্থমন্ত্রী জানিয়েছিলেন যে, নতুন অর্থবর্ষে আরও সরকারি ব্যঙ্কের বেসরকারিকরণ করা হবে। পাল্টা রাষ্ট্রায়ত্ত ও গ্রামীণ ব্যাঙ্কের বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। এই অভিযোগে রাস্তায় নামছে ব্যাঙ্ক কর্মীদের সংগঠন।  বেশ কিছুদিন ধরেই রাস্তার নেমেও প্রতিবাদ দেখিয়েছে একাধিক সংগঠন। বেসরকারিকরণের অভিযোগের পর এবার আরও নতুন দাবি সামনে রেখেই ধর্মঘটের ডাক।

আরও পড়ুন- ভারতেই পড়াশোনা, কাজ বিশ্বজুড়ে, কে এই সন্ধ্যা দেবনাথন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cab Booking Rules: বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget