এক্সপ্লোর

Financial Planning : বাজে খরচে হাত ফাঁকা হচ্ছে ? অবিবাহিত মহিলাদের জন্য রইল ৭ ফিন্য়ান্স টিপস 

Financial Tips: অনলাইন পেমেন্টের যুগে সহজেই টাকা খরচ হয়ে যাচ্ছে আমাদের। এই স্রোতে বাদ পড়ছেন না সিঙ্গল ওম্যান বা অবিবাহিত মহিলারা (Single Woman)। মাসের মাঝ যেতে না যেতেই খালি হয়ে যাচ্ছে হাত।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মাসিক বাজেট তৈরি করুন, সঞ্চয়ের জন্য আলাদা রাখুন।
  • জরুরি অবস্থার জন্য ৬-১২ মাসের খরচের সমপরিমাণ তহবিল রাখুন।
  • স্বাস্থ্য ও জীবন বিমা জরুরি, প্রিয়জনদের আর্থিক নিরাপত্তা দিন।
  • এসআইপি, পিপিএফ-এ বিনিয়োগ করুন, অবসরের পরিকল্পনা করুন আগে।
  • ক্রেডিট স্কোর ভালো রাখুন, কর সাশ্রয়ের দিকে নজর দিন।

Financial Tips For Single Woman : আজকের ডিজিটাল যুগে বদলে গেছে খরচের ধারণা। ইউপিআই (UPI) অনলাইন পেমেন্টের (Online Payment) যুগে সহজেই টাকা খরচ হয়ে যাচ্ছে আমাদের। এই স্রোতে বাদ পড়ছেন না সিঙ্গল ওম্যান বা অবিবাহিত মহিলারা (Single Woman)। মাসের মাঝ যেতে না যেতেই খালি হয়ে যাচ্ছে হাত। এখানে দেওয়া হল অবিবাহিত মহিলাদের জন্য রইল ৭ ফিন্য়ান্স টিপস।

এই আর্থিক পরিকল্পনাগুলি মাথায় রাখলেই কাজ হবে
১ সবার আগে মাসিক বাজেট তৈরি করুন
এখানে প্রতি মাসের শুরুতে সুনির্দিষ্ট বাজেট তৈরি করে ফেলুন। আপনি যা রোজগার করেন, সেখান থেকে প্রয়োজনীয় খরচ যেমন-বাড়ি ভাড়া, রেশন, যাতায়াতের জন্য আলাদা টাকা রেখে দিন। সেই ক্ষেত্রে শখের পিছনে কত ব্যয় হবে, তা আগে থেকেই ঠিক করে নিন। বাজেটে সবার আগে সঞ্চয়ের জন্য একটি অংশ আলাদা করে রাখুন।

২ আপৎকালীন তহবিল বা ইমারজেন্সি ফান্ড রাখতেই হবে
মনে রাখবেন, জীবনে বিপদ কখনও বলে আসে না। সেই কারণে ৬ থেকে ১২ মাসের খরচের সমান টাকা একটি 'এমার্জেন্সি ফান্ড'-এ জমিয়ে রাখুন। চাকরি হারানো বা হঠাৎ কখনও বড় খরচ সামলাতে এই তহবিল আপনাকে দুশ্চিন্তামুক্ত রাখবে।

৩ আপনাকে স্বাস্থ্য ও জীবন বিমা নিতেই হবে
শরীর কবে খারাপ হবে, তা কেউ জানেন না। চিকিৎসা খরচ যেভাবে বাড়ছে, তাতে একটি ভালো স্বাস্থ্য় বিমা থাকা বাধ্যতামূলক। এছাড়া আপনার ওপর যদি পরিবারের অন্য সদস্যরা নির্ভরশীল থাকেন, তবে অবশ্যই একটি টার্ম ইনস্যুরেন্স করিয়ে নিন। এটি আপনার অবর্তমানে প্রিয়জনদের আর্থিক নিরাপত্তা দেবে।

৪ এসআইপি বা পিপএফে বিনিয়োগ করুন
একটা বিষয়ে এই ক্ষেত্রে গুরুত্ব দিতেই হবে। টাকা কেবল সেভিংস অ্যাকাউন্টে ফেলে না রেখে সঠিক জায়গায় বিনিয়োগ করুন। অল্প বয়স থেকে SIP (Systematic Investment Plan), মিউচুয়াল ফান্ড, PPF (পাবলিক প্রভিডেন্ট ফান্ড) বা ফিক্সড ডিপোজিটে টাকা জমানো শুরু করলে দীর্ঘমেয়াদে বড় অঙ্কের মূলধন তৈরি করা সম্ভব।

৫ আগে থেকেই অবসরের টাকা প্ল্যান করুন
আপনাকে কেরিয়ারের শুরু থেকেই রিটায়ারমেন্টের কথা ভাবতে হবে। জীবনের মাঝ বয়সে এসে এই চিন্তা করলে ভুল করবেন। ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) বা এই জাতীয় প্রকল্পে বিনিয়োগ শুরু করুন, যাতে জীবনের দ্বিতীয় ইনিংসে আপনাকে কারও ওপর নির্ভর করতে না হয়।

৬ ঋণ নেওয়ার ক্ষেত্রে ক্রেডিট স্কোরের দিকে নজর দিন
ভবিষ্যতে বাড়ি বা গাড়ি কেনার জন্য লোনের প্রয়োজন হতে পারে। তাই সবসময় নিজের ক্রেডিট স্কোর (CIBIL Score) ভালো রাখার চেষ্টা করুন। ক্রেডিট কার্ডের বিল বা লোনের কিস্তি সময়মতো পরিশোধ করুন।

৭ কর সাশ্রয়ের দিকে নজর দিন, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন
আয়কর ছাড় পাওয়ার জন্য বিভিন্ন সরকারি স্কিমে বিনিয়োগ করুন। এতে আপনার কর সাশ্রয় হবে ও সঞ্চয় বাড়বে। এছাড়া অনলাইন শপিং বা বাইরের খাবারের মতো অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা বিনিয়োগে কাজে লাগান।

আরও পড়ুন : ৬৯,০০০ থেকে ১,১২,০০০ টাকা হবে বেতন ?  পিওন থেকে শিক্ষক.. কারা পাবেন কত, অষ্টম বেতন কমিশনে কী আপডেট

Frequently Asked Questions

সিঙ্গল মহিলাদের জন্য একটি মাসিক বাজেট তৈরি করার প্রধান উদ্দেশ্য কী?

মাসিক বাজেট তৈরি করলে রোজগার থেকে প্রয়োজনীয় খরচ, শখের খরচ এবং সঞ্চয়ের জন্য আলাদা টাকা রাখা যায়। এটি আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে।

সিঙ্গল মহিলাদের কেন একটি আপৎকালীন তহবিল থাকা উচিত?

জীবন অপ্রত্যাশিত। চাকরি হারানো বা হঠাৎ বড় খরচের মতো পরিস্থিতি সামলাতে ৬ থেকে ১২ মাসের খরচের সমান টাকা আপৎকালীন তহবিলে রাখা উচিত।

স্বাস্থ্য ও জীবন বিমা কেন সিঙ্গল মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ?

চিকিৎসার ক্রমবর্ধমান খরচ মেটাতে স্বাস্থ্য বিমা অপরিহার্য। পরিবার নির্ভরশীল হলে, টার্ম ইনস্যুরেন্স প্রিয়জনদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে।

টাকা সঞ্চয়ের জন্য এসআইপি বা পিপিএফ-এর মতো বিকল্পগুলি কেন উপকারী?

শুধু সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে না রেখে এসআইপি, মিউচুয়াল ফান্ড বা পিপিএফ-এর মতো জায়গায় বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে ভালো অঙ্কের মূলধন তৈরি করা সম্ভব।

সিঙ্গল মহিলাদের কেন আগে থেকেই অবসরের জন্য পরিকল্পনা করা উচিত?

কেরিয়ারের শুরু থেকেই অবসরের কথা ভাবা উচিত। ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)-এর মতো প্রকল্পে বিনিয়োগ করলে পরবর্তী জীবনে আর্থিক স্বাধীনতার সুবিধা পাওয়া যায়।

সেরা শিরোনাম

Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
8th Pay Commission : বেসিক পে ৫০,০০০ হলে ৯ লাখ টাকা পাবেন এরিয়ার ? অষ্টম বেতন কমিশনে কীভাবে হবে হিসেব ?
বেসিক পে ৫০,০০০ হলে ৯ লাখ টাকা পাবেন এরিয়ার ? অষ্টম বেতন কমিশনে কীভাবে হবে হিসেব ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget