এক্সপ্লোর

Jan Vishwas Bill : দেওয়ালে প্রস্রাব থেকে মেট্রোতে ধূমপান ! লঘু অপরাধে আর গুরু দণ্ড নয়, কী বলছে জনবিশ্বাস বিল ?

Jan Vishwas Bill 2026 Details : যে কারণে লোকসভায় আনা হয়েছে জনবিশ্বাস বিল। জেনে নিন, কী কী রয়েছে এই বিলে।

Jan Vishwas Bill 2026 Details : বদলে যাচ্ছে অপরাধের ভাষা। এবার থেকে লঘু অপরাধে আর গুরু দণ্ডের পথে হাঁটতে চাইছে না সরকার। যে কারণে লোকসভায় আনা হয়েছে জনবিশ্বাস বিল (Jan Vishwas Bill)। জেনে নিন, কী কী রয়েছে এই বিলে।

এই তিনটি ঘটনার বিষয়ে একবার চিন্তা করুন..
পোষ্য প্রতিবেশীর বাড়িতে প্রস্রাব করলে
ধরুন, কোনও বাড়ির পোষ্য় প্রতিবেশীর বাগানে গিয়ে প্রস্রাব করে এল। যার জন্য পোষ্যের মালিকের বিরুদ্ধে অপরাধমূলক মামলা করলেন প্রতিবেশী। জেলাশাসকের সামনে উপস্থিত হলে, সাজা হিসাবে ওই ব্যক্তির ১০ টাকা জরিমানা করা হল। ১৮৭১-এর আইন অনুসারে সাজা রয়েছে আইনে।

দেওয়ালে প্রস্রাব করলে
দিল্লির কোনও দেওয়ালে জনসমক্ষে প্রস্রাব করছেন কোনও ব্যক্তি। তার বিরুদ্ধেও রয়েছে আইন। নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল অ্য়াক্ট অনুযায়ী, এটি একটি সাজাযোগ্য অপরাধ। এটি একটি ফৌজদারি অপরাধ।

মেট্রোতে সিগারেট খেলে.. 
কোনও ব্যক্তি যদি মেট্রোতে সিগারেট ধরায় তাকেও ফৌজদারি অপরাধের মধ্যে ধরা হবে। যেখানে তাকে ২৫০ টাকা জরিমানা করবে আদালত। ১৯৮০ সালের পর থেকে এই আইনে কোনও পরিবর্তন আসেনি।

এই সমস্যার সমাধান করতেই আসছে জন বিশ্বাস বিল
এই বিষয়গুলি কোনও গল্প নয়, বাস্তব। ভারতে এখনও এই ধরনের আইন রয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান করতেই জন বিশ্বাস বিল নিয়ে এসেছে সরকার। গত সপ্তাহেই কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক এই বিলটি লোকসভায় নিয়ে এসেছে। এই প্রস্তাবিত বিলেই ৭১৭টি লঘু অপরাধকে 'অপরাধমুক্ত' বলে চিহ্ণিত করতে চাইছে সরকার। এই ধরনের আইনের তৃতীয় সংস্কারের পদক্ষেপে সরকার গ্রেফতার, বিচার ও কারাবাসের পরিবর্তে অন্য ব্যবস্থার বিধান রাখছে।

পরিবর্তে কী রাখা হয়েছে প্রস্তাবিত সমাধানে 
এই লঘু অপরাধগুলির ক্ষেত্রে সাজা হিসাবে গ্রেফতারের পরিবর্তে দেওয়ানি জরিমানা, প্রশাসনিকভাবে নিষ্পত্তির কথা বলা হয়েছে। অনেক ক্ষেত্রে কেবল সতর্ক করে ব্যক্তিকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে বিলে। মনে রাখবেন, এই বিল লোকসভা ও রাজ্যসভায় পাস হলেই তবেই রাষ্ট্রপতির কাছে যাবে। তবেই তা আইনের তকমা পাবে। 
  


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget