এক্সপ্লোর

E 20 Fuel Contro : E-20 ফুয়েল নিয়ে নীতিন গড়করির ওপেন চ্যালেঞ্জ, একটাও......সামনে আনুন দেখি

Nitin Gadkari On E20 Petrol : E 20 পেট্রোল নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। সোশ্যাল মিডিয়া দাবি করা হচ্ছে, এই পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে, ইঞ্জিনেরও ক্ষতি হচ্ছে।

Nitin Gadkari On E20 Petrol : দেশে E-20 Petrol নিয়ে বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই জ্বালানিকে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, এই পেট্রোল Petrol ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে, এমনকি ইঞ্জিনেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। যদিও এই বিষয়ে ওপেন চ্যালেঞ্জ করলেন মন্ত্রী।

কী চ্যালেঞ্জ করেছেন মন্ত্রী

 বার বার সোশ্যাল মিডিয়ায় এই দাবিকে ঘিরে এবার পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। তাঁর মতে, E 20 পেট্রোলের বিষয়ে অনেক চর্চা হচ্ছে। যদিও এই জ্বালানির জন্য গাড়ির কোনও ক্ষতি হয়েছে এমনটা বলা ঠিক নয়। কারণ এই বিষয়ে কোনও অকাট্য প্রমাণ সামনে আসেনি। প্রমাণ ছাড়া সাধারণ মানুষকে এভাবে বিভ্রান্ত করা একেবারেই উচিত নয়।

সরাসরি প্রমাণ দিন
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার E-20 প্রসঙ্গে ওঠা রটনাকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেছেন, '' যদি কারও গাড়ির ইঞ্জিন এই ই২০ পেট্রোল ব্যবহারের কারণে সত্যিই নষ্ট হয়ে থাকে, তবে তারা যেন গাড়ির সম্পূর্ণ বিবরণ সামনে আনেন। এই ধরনের সমস্যায় পড়লে গাড়ি মালিক সরাসরি তাঁর কাছে কিংবা সংশ্লিষ্ট ডিলারের কাছে অভিযোগ দায়ের করতে পারেন।''

ভুয়ো তথ্য় ছড়ানো হচ্ছে

গড়করির দাবি, এখনও পর্যন্ত এমন একটিও ঘটনা বা প্রমাণ তাঁর সামনে আসেনি যেখানে দেখা গেছে, ই-২০ পেট্রোলের কারণে কোনও গাড়ির ইঞ্জিন বিকল হয়েছে। তাঁর অভিযোগ, এই জ্বালানি নিয়ে ইচ্ছাকৃতভাবে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। এর পিছনে কিছু ‘পেইড ক্যাম্পেন’ বা টাকার বিনিময়ে  প্রচার চলছে।

মাইলেজ কমছে, ইঞ্জিনের সত্যিই ক্ষতি হচ্ছে ?
কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য অকপটে স্বীকার করেছেন, সাধারণ পেট্রোলের তুলনায় ইথানলের (Ethanol) শক্তি উৎপাদন ক্ষমতা কিছুটা কম। এর ফলে কিছু কিছু গাড়ির মাইলেজ সামান্য কমতে পারে। কিন্তু তার মানে এই নয় যে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। মাইলেজ সামান্য কমে যাওয়া আর ইঞ্জিন খারাপ হওয়া, দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়, একে গুলিয়ে ফেলা ঠিক নয়।

কেন E-20 পেট্রোলে জোর দিচ্ছে সরকার ?
নীতিন গড়করি স্পষ্ট করে জানিয়েছেন, মূলত দুটি বড় কারণে সরকার ই২০ পেট্রোল ব্যবহারের ওপর জোর দিচ্ছে,

১ বিদেশ থেকে তেল আমদানি কমানো : ভারতকে প্রতি বছর বিদেশ থেকে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল (Crude Oil) আমদানি করতে হয়, যার পেছনে দেশের একটা বিশাল অঙ্কের টাকা খরচ হয়ে যায়। পেট্রোলে ইথানলের মিশ্রণ বাড়ালে তেল আমদানির খরচ অনেকটাই কমে আসবে।

২ কৃষকদের লাভ : বর্তমানে ইথানল তৈরি হয় আখ, ভুট্টা ও অন্যান্য কৃষিজাত ফসল থেকে। এর চাহিদা যত বাড়বে, কৃষকদের ফসলের ব্যবহার তত বাড়বে । সেই ক্ষেত্রে তাদের উপার্জনের একটি নতুন ও স্থায়ী উৎস তৈরি হবে। এর পাশাপাশি, ইথানল মিশ্রিত জ্বালানি পরিবেশ দূষণ কমাতেও সাহায্য করবে।

কী বিষয়ে আশ্বস্তকরছে সরকার

বর্তমানে ই২০ পেট্রোল নিয়ে দেশের রাজনৈতিক মহলেও তরজা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, এই জ্বালানি সাধারণ গাড়ি চালকদের পকেটে ও গাড়িতে কোপ বসাবে। অন্যদিকে সরকারের পাল্টা দাবি, যে সমস্ত গাড়ি 'E20 জ্বালানি ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে, সেগুলির জন্য এই ফুয়েল সম্পূর্ণ নিরাপদ। বাজারে আনার আগে বহু স্তরে এই জ্বালানির পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলেও সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে।

আরও পড়ুন : SMS অ্যালার্টের জন্য় চার্জ কাটতে পারবে না ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক নিল বড় সিদ্ধান্ত

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget