এক্সপ্লোর

UPI Transfer Limit: হাসপাতালে UPI লেনদেনের ক্ষেত্রে নয়া নির্দেশ, কী জানাল NPCI ?

UPI Update: শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালের ক্ষেত্রে টাকা লেনদেনের সময় UPI মারফত সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পাঠাতে পারবেন গ্রাহকরা। আগামী ১০ জানুয়ারি থেকেই এই পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে।

NPCI Update:  গত বছর ৮ ডিসেম্বর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল, UPI-এর মাধ্যমে গ্রাহকদের মধ্যে লেনদেনের সীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হবে। তবে শুধুমাত্র হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই বর্ধিত সীমা প্রযোজ্য হবে বলে জানা গিয়েছিল। সম্প্রতি NPCI জানিয়েছে আগামী ১০ জানুয়ারি থেকেই এই বর্ধিত সীমার সুবিধে ভোগ করতে পারবেন UPI গ্রাহকরা। NPCI এই মর্মে সমস্ত পরিষেবা প্রদানকারী সংস্থাকেই এই নির্দেশ দিয়েছে।

গ্রাহকরা এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালের ক্ষেত্রে টাকা লেনদেনের সময় UPI মারফত সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পাঠাতে পারবেন। ব্যাঙ্ক, পেমেন্ট সার্ভিস অ্যাপ এবং ইউপিআই অ্যাপগুলিকে এ ব্যাপারে নির্দিষ্ট পরিষেবাগুলির জন্য ঊর্ধ্বসীমা বাড়ানোর নির্দেশ জারি করেছে ইতিমধ্যেই। মার্চেন্টদের বলা হয়েছে, ইউপিআই ব্যবস্থা চালু করে তার মাধ্যমে লেনদেন করার জন্য। এদিন একটি নির্দেশিকা জারি করে এনপিসিআই সমস্ত পরিষেবাদানকারী অ্যাপগুলিকে জানিয়েছে যাতে তারা ১০ জানুয়ারির মধ্যেই সব ধরনের রদবদল করে নিতে পারেন।

এই বছর শুরুর আগেই UPI পরিষেবায় বেশ কিছু বদল এনেছিল NPCI। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) Paytm, Google Pay, PhonePe এবং ব্যাঙ্কগুলির মতো পেমেন্ট অ্যাপগুলিকে UPI আইডি এবং নম্বরগুলি নিষ্ক্রিয় করতে বলেছে। এক বছরেরও বেশি সময় ধরে যে UPI আইডিগুলি নিষ্ক্রিয় ছিল, সেগুলি এবার বন্ধ হবে। UPI আইডি এবং লিঙ্ক করা মোবাইল নম্বর যেগুলি ১২ মাসের বেশি সময় ধরে লেনদেনের জন্য ব্যবহার করা হয়নি সেগুলি নিষ্ক্রিয় করা হবে ৷ মূলত, এই আইডিগুলির অপব্যবহার রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

কী কী বদল এসেছে UPI-তে ?

এবার থেকে ২০০০ টাকার বেশি এবং প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট (PPI) যেমন অনলাইন ওয়ালেটের মাধ্যমে পরিচালিত নির্দিষ্ট মার্চেন্ট UPI লেনদেনের জন্য ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি প্রযোজ্য হবে।

অনলাইন পেমেন্ট জালিয়াতির ক্রমবর্ধমান ঘটনা কমাতে, আগে লেনদেন করেনি এমন ব্যবহারকারীদের মধ্যে ২০০০ টাকার বেশি প্রথম পেমেন্টের জন্য চার ঘণ্টার সময়সীমা থাকবে। শীঘ্রই UPI সদস্যরা 'ট্যাপ অ্যান্ড পে' বৈশিষ্ট্যটি সক্রিয় করতে সক্ষম হবেন।

UPI এটিএম:

RBI দেশব্যাপী UPI ATM চালু করতে চলেছে৷ এই ATMগুলির সাহায্যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি নগদ তুলতে একটি QR কোড স্ক্যান করতে পারেন।

আরও পড়ুন: m-Aadhaar: আধার এখন মোবাইলেই, m-Aadhaar অ্যাপে প্রচুর সুবিধে ! জানেন কীভাবে প্রোফাইল বানাবেন ?

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget