এক্সপ্লোর

8th Pay Commission: ন্যূনতম বেতন, মাসিক পেনশন এবার বাড়বে ! ৮ম বেতন কমিশনে সুখবর সরকারি কর্মীদের ?

Central Govt Employee: আশা করা যাচ্ছে আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি ৮ম পে কমিশন (8th Pay Commission) চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন এবং পেনশনে বড় বদল আসবে।

Central Govt. Employee: কেন্দ্র সরকারি কর্মীরা এখন অষ্টম পে কমিশনের আশায় রয়েছেন। ২০১৬ সালের ১ জানুয়ারি কার্যকর হয়েছিল সপ্তম পে কমিশন। এই পে কমিশনের (Central Govt Employee) আওতায় প্রায় ১ কোটি মানুষ উপকৃত হয়েছেন। প্রতি ১০ বছর অন্তর এই পে কমিশন কার্যকর হয়ে থাকে। সেই হিসেব মত আশা করা যাচ্ছে আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি আবার ৮ম পে কমিশন (8th Pay Commission) চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মাধ্যমে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন এবং পেনশন কাঠামোতে বড় বদল আসবে বলেই ধারণা করা হয়েছে।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে ৭ম পে কমিশনের মেয়াদ

৭ম পে কমিশনের মেয়াদ যে আগামী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হতে চলেছে তা কোথাও বলা হয়নি, এমনকী কোথাও উল্লেখও করা হয়নি। আর এই পরিস্থিতিতেই সাধারণ মানুষ চিন্তা আছেন যে ১০ বছর পরে নতুন কোনও পে কমিশন কার্যকর করা হবে কিনা সে ব্যাপারে। সরকারের পক্ষ থেকে অষ্টম পে কমিশন নিয়ে কোনও তথ্য এখনও জানানো হয়নি। বিগত এক বছরে নানা সময় কর্মী ইউনিয়ন এই অষ্টম পে কমিশনের বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছে। বাজেটের পরে অর্থমন্ত্রকের সচিব টিভি সোমানাথনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে তাদের হাতে এখনও এই নিয়ে কাজ করার অনেক সময় আছে।

ন্যূনতম বেতন ছিল ১৮ হাজার, পেনশন ছিল ৯ হাজার টাকা

৬ষ্ঠ পে কমিশন থেকে ৭ম পে কমিশনের শিফটিংয়ের সময় কর্মী সংগঠন দাবি জানিয়েছিল যাতে বেতন পরিমার্জনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টরকে ৩.৬৮ করতে হবে, কিন্তু সরকার তা শুধুমাত্র ২.৫৭ মাত্রাতেই সীমাবদ্ধ রাখে। এই ফিটমেন্ট ফ্যাক্টরের সহায়তাতেই সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছিল ১৮ হাজার টাকা। অন্যদিকে এর ভিত্তিতেই ন্যূনতম পেনশনের অঙ্ক ৩৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯ হাজার টাকা। কেন্দ্র সরকারি কর্মীদের ন্যূনতম বার্ষিক বেতন এখন দাঁড়িয়েছে ২.৫ লাখ টাকা এবং সর্বোচ্চ পেনশনের অঙ্ক দাঁড়িয়েছে বার্ষিক ১.২৫ লাখ টাকা।

ন্যূনতম বেতন হতে পারে ৩৪,৫৬০ টাকা, পেনশন হতে পারে ১৭,২৮০ টাকা

যদি অষ্টম পে কমিশনের সময় কর্মী সংগঠনের দাবি মেনে নেয় কেন্দ্র সরকার, তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর আরও ১.৯২ বাড়ানো হতে পারে। এর মাধ্যমে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে বেড়ে হবে ৩৪,৫৬০ টাকা এবং পেনশনও ন্যূনতম হবে ১৭,২৮০ টাকা। মূলত মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে পেনশনও বাড়বে অবসরপ্রাপ্ত কর্মীদের।

আরও পড়ুন: Multibagger Stock: ৩ মাসেই বিনিয়োগ দ্বিগুণ করেছে এই ডিফেন্স স্টক, এখন কি বেচে দেবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
E 20 Petrol Contro : E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব
E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget