এক্সপ্লোর

Adani Group : অসমে সিমেন্ট প্ল্যান্টের জন্য জমি বরাদ্দের খবর ভুয়ো, বিবৃতি দিয়ে জানাল আদানি গ্রুপ 

Gautam Adani : আদানি গ্রুপের তরফে বলা হয়েছে, এটি ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর খবর।

 

Gautam Adani :  অসমে সিমেন্ট প্ল্যান্টের  (Cement Plant) জন্য বরাদ্দের খবর ভুয়ো বলে বিবৃতি দিল আদানি গ্রুপ (Adani Group)। সোমবার সংবাদ মাধ্যমের একাংশে প্রকাশিত এই প্রতিবেদন খারিজ করে দিয়েছে কোম্পানি। আদানি গ্রুপের তরফে বলা হয়েছে, এটি ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর খবর।

ঠিক কী বলেছে আদানি গ্রুপ
এদিন সংবাদ মাধ্যমে কাছে পাঠানো বিবৃতিতে আদানি গ্রুপের মুখপাত্র বলেছেন- “আমাদের নজরে এসেছে যে কিছু সংবাদ প্রতিবেদন, সোশ্যাল মিডিয়া পোস্ট ও আদালতের শুনানির ক্লিপ প্রচারিত হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে- অসম সরকার ডিমা হাসাওতে ৩০০০ বিঘা জমি আদানি গ্রুপকে সিমেন্ট প্ল্যান্টের জন্য বরাদ্দ করেছে। 

আমরা স্পষ্টভাবে বলছি যে এই প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর। আদানির নাম মহাবল সিমেন্টের সঙ্গে যুক্ত করা ক্ষতিকর। মহাবল সিমেন্ট কোনওভাবেই আদানি গ্রুপের সঙ্গে সম্পর্কিত বা এর সঙ্গে যুক্ত নয়। আমরা মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম ও জনসাধারণকে এই ধরনের দাবি করার বা শেয়ার করার আগে তথ্য যাচাই করার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। যাচাই না করা ও বিভ্রান্তিকর বিষয়বস্তুর প্রচার কেবল জনসাধারণকে ভুল তথ্য দেয় না বরং অপ্রয়োজনীয় বিভ্রান্তিও তৈরি করে।”

আদানিদের এই সংস্থা কেমন ফল করেছে

ভাল লাভ হয়েছে আদানিদের এই কোম্পানির ?
আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (APSEZ) ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) ফল ঘোষণা করেছে। এই ত্রৈমাসিকে কোম্পনি আরও শক্তিশালীভাবে পারফর্ম করেছে। মুনাফা ও রাজস্ব উভয় ক্ষেত্রেই কোম্পানি বৃদ্ধিলাভ করেছে। গত ত্রৈমাসিকে কোম্পানির কনসলিডেটেড নিট মুনাফা ৬.৫৪% বৃদ্ধি পেয়ে ৩,৩১০.৬০ কোটি টাকা হয়েছে, যা গত বছরের একই সময়ে ৩,১০৭.২৩ কোটি টাকা ছিল।

একইভাবে, কোম্পানির মোট আয় ৮,০৫৪.১৮ কোটি টাকা থেকে বেড়ে ৯,৪২২.১৮ কোটি টাকা হয়েছে, যা বার্ষিক ভিত্তিতে প্রায় ১৭% বৃদ্ধি হয়েছে। তবে, এই সময়ের মধ্যে কোম্পানির মোট ব্যয়ও বেড়ে ৫,৭৩১.৮৮ কোটি টাকা হয়েছে, যা এক বছর আগে ৪,২৩৮.৯৪ কোটি টাকা ছিল।

APSEZ-এর নজরকাড়া ত্রৈমাসিক পারফরম্যান্স
কোম্পানির সিইও অশ্বিনী গুপ্তা বলেছেন, চলতি ত্রৈমাসিকে ২১% রাজস্ব বৃদ্ধি মূলত লজিস্টিকস ও সামুদ্রিক ব্যবসায়ের অসাধারণ বৃদ্ধির কারণে হয়েছে। যা যথাক্রমে দ্বিগুণ ও ২.৯ গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, কোম্পানি ট্রাকিং পরিষেবা ও আন্তর্জাতিক মালবাহী নেটওয়ার্ক সম্প্রসারণ করছে, যার ফলে বন্দর থেকে শেষ গ্রাহক পর্যন্ত পরিষেবা সুবিধা শক্তিশালী হচ্ছে। এই সম্প্রসারণের সুবিধা পশ্চিম এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার মতো বাজারেও দেখা যাচ্ছে।

 

সেরা শিরোনাম

Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget