এক্সপ্লোর

Philips Layoffs: ফের ছাঁটাইয়ের হুঁশিয়ারি ফিলিপ্স সংস্থার, চাকরি হারাতে পারেন ৬০০০- এর বেশি কর্মী

Layoffs: সংবাদসংস্থা এএফপি- র একটি প্রতিবেদন অনুসারে ফিলিপ্স সংস্থার চিফ এগজিকিউটিভ Roy Jakobs এই কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছেন।

Philips Layoffs: ২০২৩ সালের শুরু থেকেই একাধিক টেক কোম্পানি (Tech Companies) কর্মী ছাঁটাইয়ের (Layoffs) কথা ঘোষণা করেছে। গতবছরের শেষভাগ থেকেই চলছে এই ট্রেন্ড। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, মেটা- সব কোম্পানিই কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। এবার শোনা গেল নতুন বছরে কর্মী ছাঁটাই করবে ফিলিপ্স (Philips) সংস্থাও। এর আগেও গতবছর অক্টোবর মাসে প্রায় চার হাজার কর্মীকে ছাঁটাই করেছে ফিলিপ্স কোম্পানি। সূত্রের খবর, নতুন করে ৬ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করতে চলেছে এই সংস্থা। ফিলিপ্স কোম্পানির লোকসান হওয়ার কারণেই খরচ নিয়ন্ত্রণের জন্য এই বিপুল পরিমাণ ছাঁটাই করা হবে বলে শোনা গিয়েছে। 

সংবাদসংস্থা এএফপি- র একটি প্রতিবেদন অনুসারে ফিলিপ্স সংস্থার চিফ এগজিকিউটিভ Roy Jakobs এই কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছেন। এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে ২০২২ সাল তাঁদের কোম্পানির জন্য খুবই খারাপ সময় নিয়ে এসেছিল। সেই পরিস্থিতি পরিবর্তনের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন Roy Jakobs। ২০২৫ সালের মধ্যে ৬০০০- এর বেশি কর্মী ছাঁটাই করবে ফিলিপ্স সংস্থা সেই ইঙ্গিতও দিয়েছেন কোম্পানির চিফ এগজিকিউটিভ। এবছর অর্থাৎ ২০২৪ সালে সম্ভবত ৫০ শতাংশ অর্থাৎ ৩ হাজার কর্মী চাকরি হারাতে পারেন। সংবাদসংস্থা এএফপি- র একটি প্রতিবেদন অনুসারে ফিলিপ্স সংস্থার প্রায় ১০৫ মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকে। অর্থাৎ গতবছরের শেষভাগে এই বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে কোম্পানি। আর তার জেরেই শুরু হয়েছে ব্যাপক হারে কর্মী ছাঁটাই। 

Google Layoffs: গুগলের ভাবমূর্তি নিয়ে কস্মিনকালেও এই ধরনের কিছু ভাবতে পারেননি কর্মচারীরা। যদিও ঠেলায় পড়ে সেরকমই দিন দেখতে হল গুগলের এক নিয়োগকারীকে। রিপোর্ট বলছে, চাকরিপ্রার্থীর সঙ্গে ফোনে কথা বলার সময় চাকরি চলে যায় খোদ গুগল রিক্রুটারের। যা হতবাক করেছে চাকরিপ্রার্থীদের। সম্প্রতি মিডিয়া রিপোর্টে এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে।  যা সোশ্যাল মিডিয়াতেও খুব দ্রুত ভাইরাল হচ্ছে। গুগলের মতো কোম্পানি এই কাজ করতে পারে ভেবে হতবাক হয়েছেন চাকরিপ্রার্থীরা। 

ঠিক কী হয়েছিল ওই  কর্মীর সঙ্গে ?

মিডিয়া রিপোর্ট বলছে, ছাঁটাই ওই ব্যক্তির নাম ড্যান ল্যানিগান-রায়ান। উনি গুগলে নিয়োগকারী হিসাবে কাজ করছিলেন। রায়ান জানিয়েছেন, যে তিনি যখন একজন সম্ভাব্য প্রার্থীর সাথে কলে ছিলেন, তখন তার কলটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে একটি কলের সময় তিনি কোম্পানির ওয়েবসাইটে লগ ইন করার চেষ্টা করেন, কিন্তু তাতে ব্যর্থ হন। এরপরই পুরো বিষয়য়টি মাথায় আসে তাঁর। তবে তাঁর দলে একমাত্র তিনিই নন যিনি এমন সমস্যার মুখোমুখি হয়েছেন। অন্যান্য সদস্যরাও তাদের সিস্টেম থেকে লগ আউট হওয়ার অভিযোগ করেছেন। প্রথমে ম্যানেজার বিষয়টিকে প্রযুক্তিগত সমস্যা বলে উড়িয়ে দেন। যদিও পরে আসল বিষয়টি সামনে আসে। 

আরও পড়ুন- অনলাইন অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিচ্ছেন ? অবশ্যই মানুন এই নিয়ম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Petrol Price Drop : এবার কমবে পেট্রোল-ডিজেলের দাম ? বিশ্ব বাজারে বড় খবর
এবার কমবে পেট্রোল-ডিজেলের দাম ? বিশ্ব বাজারে বড় খবর
E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget