এক্সপ্লোর

Air India: বিজনেস ক্লাসের সিটই থাকবে না এই বিমানে, আগামী বছর থেকেই বদলাচ্ছে নিয়ম

Air India Business Class Seat: পিটিআই সংবাদসংস্থাকে এয়ার ইন্ডিয়ার এক ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে জুড়ে যাবে এআইএক্স কানেক্ট নামের আরেকটি বিমান পরিষেবা সংস্থা।

Air India Business Class: এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাস সিটে যদি আপনি ভ্রমণ করে থাকেন কখনও, তাহলে আপনি অত্যন্ত ভাগ্যবান। সম্প্রতি পাওয়া খবরে জানা গিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তাদের বিজনেস ক্লাস সিটের পরিষেবা ধীরে ধীরে বন্ধ করে দিতে চলেছে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকেই এই পরিষেবা বন্ধ করে দেবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই বিমান পরিষেবাই প্রথম এই রকম কোনও পদক্ষেপ করতে চলেছে।

পিটিআই সংবাদসংস্থাকে এয়ার ইন্ডিয়ার এক ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে জুড়ে যাবে এআইএক্স কানেক্ট নামের আরেকটি বিমান পরিষেবা সংস্থা। আর তাই এই বিমানে থাকা সমস্ত বিজনেস ক্লাসের সিট আগামী বছর থেকে উঠে যাবে। ধাপে ধাপে আরও বেশ কিছু বদল আসবে এই বিমান পরিষেবার ক্ষেত্রে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ব্যবসায়িক মডেলে এই বিজনেস ক্লাসের সুবিধে কোনওভাবেই খাপ খায় না। আর তাই এমন একটি পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছে যে কীভাবে এই নতুন সিস্টেমে সেজে উঠবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানগুলি। প্রাথমিক বিজনেস মডেল অনুসারে এই বিমানে আরও বেশি পরিমাণে ইকোনমি ক্লাসের সিট থাকবে এবং এর সঙ্গে থাকবে প্রিমিয়াম ইকোনমি সিটের সুবিধেও। এভাবেই এই বিমান পরিষেবা সংস্থা ধীরে ধীরে তাদের বিমান থেকে বিজনেস ক্লাস সিট কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাজমাধ্যমে নিজেদের এক্স হ্যান্ডলে এ বিষয়ে একটি পোস্টও করেছে এয়ার ইন্ডিয়া।

টাটা গ্রুপের বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বর্তমানে মোট ৮৫টি এয়ারক্রাফট রয়েছে, এর মধ্যে ২৫টি A320 সিরিজ এয়ারক্রাফট এবং ৬০টি বোয়িং ৭৩৭ সিরিজের বিমান। এই বছরের শেষে এই বিমান পরিষেবা সংস্থার বিমান সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০০টিতে। এয়ার ইন্ডিয়ার ৩৪টি টেল বোয়িং ৭৩৭-৮ বিমান রয়েছে। এর মধ্যে ২৯টি বিমানে আলাদা আলাদা বিজনেস ক্লাসের সিট রয়েছে। এই বছরের শেষেই আরও ৫০টি বিমান অতিরিক্ত চালাবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। মূলত এই বিমানগুলি হোয়াইট এয়ারক্রাফট হিসেবেই নির্মিত হয়েছিল।

টাটা গ্রুপের মোট ৪টি বিমান পরিষেবা সংস্থা আছে

টাটা গ্রুপের মোট ৪টি এয়ারলাইন রয়েছে। এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও এআইএক্স কানেক্ট। এই এআইএক্স কানেক্ট বিমানের আগে নাম ছিল এয়ার এশিয়া ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও এআইএক্স কানেক্ট সম্প্রতি কিছুদিনের মধ্যেই জুড়ে যেতে চলেছে। আগামী ১ অক্টোবরই এই দুটি শাখা একত্রে জুড়ে যাবে। ১২ নভেম্বর সম্পূর্ণ হতে চলেছে এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারার সংযোগ চুক্তি।

আরও পড়ুন: Gold Rate: সোনা কিনতে আজ কি খরচ বাড়বে ? রাজ্যে কত চলছে সোনার দাম ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?
বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?
Invest to Make 1 Cr: দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget