এক্সপ্লোর

Amazon Pay: জোমাটোর পর এবার আমাজন পে, ছাড়পত্র দিল RBI- কী বাড়তি সুবিধে দেবে এই সংস্থা ?

Amazon Pay RBI: রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স পেয়ে গিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাঙ্ক অনুমোদিত পেমেন্ট এগ্রিগেটর সংস্থাগুলির তালিকায় নথিভুক্ত হয়েছে আমাজন পে-র নাম।

RBI Approval: জোমাটোর পর এবার আমাজন পে। রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র পেল আমাজন পে। এবার থেকে পেমেন্ট এগ্রিগেটর হিসেবেও কাজ করতে পারবে আমাজন পে। আমাজন ইন্ডিয়ার ফিনটেক মেজর সংস্থা আমাজন পে (Amazon Pay) সোমবার জানিয়েছে যে তারা রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স পেয়ে গিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাঙ্ক অনুমোদিত পেমেন্ট এগ্রিগেটর সংস্থাগুলির তালিকায় নথিভুক্ত হয়েছে আমাজন পে-র নাম।

আমাজন পে-র স্পোকসপার্সন সংবাদমাধ্যমকে জানিয়েছে, 'আমরা খুবই উত্তেজিত এবং কৃতজ্ঞ যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আমাদের (Amazon Pay) পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কাজ করার জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আমরা সমস্ত ব্যবসায়ী ও গ্রাহকদের সমস্ত প্রয়োজন ও আশা পূরণের চেষ্টায় সতত নিয়োজিত থাকব, এমনই প্রতিশ্রুতিবদ্ধ রইলাম।' মূলত পেমেন্ট এগ্রিগেটরদের কাজ হল ই-কমার্স ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে কোনও কেনাকাটার সময় গ্রাহকদের থেকে টাকা সংগ্রহ করা। এক্ষেত্রে যিনি ব্যবসায়ী বা যে ব্যবসায়িক সংস্থা রয়েছে, তাদের নিজস্ব কোনও পেমেন্ট ইন্টারফেস তৈরি করার দরকার পড়ে না। নিয়ন্ত্রক সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে, সমস্ত পেমেন্ট গেটওয়েগুলিকে একটি নির্দিষ্ট এগ্রিগেটর লাইসেন্স নিতে হবে সমস্ত ধরনের ডিজিটাল পেমেন্ট লেনদেন করার জন্য।

সংস্থা জানিয়েছে যে, এই ছাড়পত্র পাওয়ার ফলে আমাজন পে-র পক্ষ থেকে তাঁর চ্যানেল ডিস্ট্রিবিউশনের কাজে অনেকটাই সুবিধে হয়েছে। এই মাসে আরও দুটি ফিনটেক স্টার্টআপ সংস্থা Decentro এবং Juspay রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স পেয়েছে। এছাড়া SaaS সংস্থা Zoho-ও একইভানে রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র পেয়েছে পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কাজ করার জন্য।

এর আগে জানুয়ারি মাসে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোমাটো এবং টাটা স্কাই পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কাজের অনুমোদন পেয়েছিল আরবিআইয়ের তরফ থেকে। Razorpay, Cashfree Payments এবং EnKash-দের মত পেমেন্ট এগ্রিগেটরের তালিকায় নাম লিখিয়েছে জোমাটো।  

জোমাটোর ক্ষেত্রে গত বছরই আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে যৌথভাবে তাঁরা নিজেদের একটি ইউপিআই সিস্টেমও গড়ে তুলেছে। অন্যান্য সমস্ত পেমেন্ট অ্যাপ থেকে টাকা লেনদেনের নির্ভরতা কমাতে 'জোমাটো পে' গড়ে তোলা হয়েছে। যে কোনও মার্চেন্টের কাছে, কোনও রেস্তোরাঁতে জোমাটো পে-র মাধ্যমে বিলও পেমেন্ট করা যাবে এবার।  ২০২৪ সাল পর্যন্ত প্রায় ১০টিরও বেশি সংস্থা এই পেমেন্ট এগ্রিগেটর হিসেবে লাইসেন্স পেয়েছে ভারতে। আর এবার ছাড়পত্র পেয়ে রিজার্ভ ব্যাঙ্ককে ধন্যবাদ দিয়েছে আমাজন পে।

আরও পড়ুন: Vodafone Idea: ভোডাফোন আইডিয়ায় এবার 'আচ্ছে দিন'! বড় খবর হল ঘোষণা

সেরা শিরোনাম

Loan Against Mutual Funds: মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
Indian Stock Market: এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
Meta Layoff: নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
Amul Ghee Price Hike : দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের
দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget