এক্সপ্লোর

Amazon Cash On Delivery: ২০০০ টাকার নোট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আমাজনের! কী বলল ই-কমার্স সংস্থা?

2000 Rs Notes: ক্যাশ অন ডেলিভারি নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিয়ে এই বৃহৎ ই কমার্স সংস্থা।

নয়াদিল্লি: আমাজনে (Amazon India) প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেন? ক্যাশ অন ডেলিভারি (Cash On Delivery) পদ্ধতিতে দাম মেটান? তাহলে আপনার জন্য নিয়মে বদল আনছে আমাজন। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে COD পদ্ধতিতে দাম নেওয়ার সময় ২০০০ টাকার নোট আর নেবে না আমাজন (Amazon)। চলতি মাসেই ২০০০ টাকার নোট জমা দেওয়া বা বদলে ফেলার শেষ দিন রয়েছে। তার কদিন আগেই এমন সিদ্ধান্তের কথা জানান আমাজন। 

একটি প্রশ্নোত্তরে ই-কমার্স (E Commerce) সংস্থাটি জানিয়েছে, এখনও পর্যন্ত আমাজন জিনিসের দাম নেওয়ার সময় ২০০০ টাকার নোট নিচ্ছে, কিন্তু ১৯ সেপ্টেম্বর থেকে ক্যাশ অন ডেলিভারি পেমেন্টের সময়ে ২০০০ টাকার নোট আর নেওয়া হবে না যদি সেই অর্ডার Fulfilled by Amazon হয়ে থাকে। যদি কোনও অর্ডার থার্ড পার্টি কুরিয়র পার্টনারের মাধ্যমে পাঠানো হয়, সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে (Cash on Delivery)  ২০০০ টাকার নোট দিয়ে দাম মেটানো যাবে।       

চলতি বছরের মে মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল যে বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়া হবে। তার লেনদেনের জন্য নির্দিষ্ট দিনের কথাও বলা হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাজারে লেনদেন করা যাবে ২০০০ টাকার নোট। এই দিনটির মধ্যেই ব্যাঙ্কে জমা দিয়ে দিতে হবে এই নোট অথবা ২০০০ নোটের পরিবর্তে সমমূল্যের অন্য ব্যাঙ্কনোট নিয়ে নিতে হবে।      

গত ১৯ মে বিজ্ঞপ্তি জারি করে ৩০ সেপ্টেম্বরের পর ২ হাজার (Rs 2000) টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। ১ সেপ্টেম্বর, RBI জানিয়েছিল যে ১৯ মে পর্যন্ত বাজারে যতগুলো ২০০০ টাকার নোট চলছিল তার ৯৩ শতাংশই ফিরে এসেছে ব্যাঙ্কে। ৩১ অগাস্ট পর্যন্ত বাজার থেকে যতগুলো ২০০০ টাকার নোট ফিরে এসেছে তার বাজারমূল্য ৩.৩২ লক্ষ কোটি টাকা।     

এখনও পর্যন্ত তা তথ্য পাওয়া গিয়েছে তাতে এখনও পর্যন্ত লেনদেনের চক্র থেকে যতগুলো ব্যাঙ্কনোট (Bank Note) ফিরে এসেছে। তার মধ্যে ৮৭ শতাংশই ব্য়াঙ্কে জমা পড়েছে। বাকি ১৩ শতাংশ অন্য ব্যাঙ্কনোট পরিবর্তিত করে ফেরত নেওয়া হয়েছে।  

আরও পড়ুন: ভারতেই সর্বাধিক মূল্য iPhone 15-র, দুবাই গিয়ে কিনে আনলেও কম পড়বে দাম

সেরা শিরোনাম

Gold Price Today: এটাই বড় সুযোগ ! সোনা ১৩ হাজার, আর রুপো..., অনেকটা কমে গেল দুই মূল্যবান ধাতুর দাম
এটাই বড় সুযোগ ! সোনা ১৩ হাজার, আর রুপো..., অনেকটা কমে গেল দুই মূল্যবান ধাতুর দাম
Gold Price Today: সোনার দামে এবার বিরাট স্বস্তি! মঙ্গলবার দাম কমে কত হল? রুপোর দামও কমল?
সোনার দামে এবার বিরাট স্বস্তি! মঙ্গলবার দাম কমে কত হল? রুপোর দামও কমল?
Delhi EV Policy: পেট্রোল-CNG চালিত বাইক, স্কুটার কিনলে আর রেজিস্ট্রেশন নয়, দিল্লি সরকারের নয়া নীতি, অন্য রাজ্যেও কি কার্যকর হবে?
পেট্রোল-CNG চালিত বাইক, স্কুটার কিনলে আর রেজিস্ট্রেশন নয়, দিল্লি সরকারের নয়া নীতি, অন্য রাজ্যেও কি কার্যকর হবে?
LPG Price Today: পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন! আগামীকাল LPG গ্যাসের দামে একটি বিরাট পরিবর্তন আসতে পারে? বড় আপডেট!
পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন! আগামীকাল LPG গ্যাসের দামে একটি বিরাট পরিবর্তন আসতে পারে? বড় আপডেট!

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget