এক্সপ্লোর

Trading Scam: স্টক মার্কেট জালিয়াতির ফাঁদে ৯১ লক্ষ খোয়ালেন টেক কর্মী, কীভাবে বাঁচবেন ? টিপস দিলেন 'জিরোধা'-র সিইও

Zerodha CEO Nithin Kamath: কিছুদিন আগে বেঙ্গালুরুর এক কর্মী স্টক মার্কেট ট্রেডিং (Trading Scam) সংক্রান্ত একটি জালিয়াতির ফাঁদে ৯১ লক্ষ টাকা খুইয়েছেন, এই ঘটনাতেই চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশজুড়ে।

Nithin Kamath: 'জিরোধা'র প্রতিষ্ঠাতা এবং সিইও নীতিন কামাথ (Nithin Kamath) সম্প্রতি নিজের সমাজমাধ্যমে বিভিন্ন রকম সাইবার জালিয়াতির (Cyber Scam) হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছেন। কিছুদিন আগেই বেঙ্গালুরুর এক টেক-কর্মী স্টক মার্কেট ট্রেডিং (Stock Market Trading Scam) সংক্রান্ত একটি জালিয়াতির ফাঁদে ৯১ লক্ষ টাকা খুইয়েছেন আর এই ঘটনাতেই চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশজুড়ে। সুরক্ষিত থাকতে কী জানিয়েছেন নীতিন কামাথ ?

এক্স হ্যান্ডলে একটি পোস্টে নীতিন কামাথ এই স্টক ট্রেডিং জালিয়াতির প্রতিবেদন প্রকাশ করেন যেখানে বেঙ্গালুরুর এক টেক-কর্মীর ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে 'গ্লোবাল এআই স্মার্ট ট্রেডিং কম্পিটিশন'-এ ভোটিংয়ের মাধ্যমে বিনামূল্যে স্টক ট্রেডিংয়ের কোর্স করানো হবে। ২৯ জুলাই এই মেসেজ পান সেই ব্যক্তি। আর এই মেসেজ থেকেই ঘটে যায় এত বিপুল আর্থিক জালিয়াতি। এই ধরনের ফাঁদ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে নিজেদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের সেটিংস এমন করে রাখতে হবে যাতে অচেনা অপরিচিত কোনো ব্যক্তি তাদের কোনো গ্রুপে জয়েন করাতে না পারে। এই প্রাইভেসি সেটিং কীভাবে চালু করতে হবে তা জানিয়ে ধাপ অনুযায়ী কয়েকটি স্ক্রিনশটও শেয়ার করেন তিনি।'

পোস্টে নীতিন কামাথ লেখেন, 'এই জালিয়াতির ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে। বিগত ৯ মাসে সারা দেশে মোট ১১ হাজার কোটি টাকার জালিয়াতি ঘটেছে। আমি এটা ভেবেই ভয় পাচ্ছি যে জালিয়াতরা যদি এবার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা শুরু করে তাহলে কী হবে ? আর তাই নিজেকে সুরক্ষিত রাখতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম সেটিংস বদলে নিতে পারেন যাতে কোনো অপরিচিত ব্যক্তি বা সংস্থা কোনো গ্রুপে আপনাকে যোগ করাতে না পারে।' হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সহজেই সেটিংসে গিয়ে এমন ব্যবস্থা করতে পারেন যাতে তাঁর কন্ট্যাক্টস লিস্টে থাকা ব্যক্তিরাই কেবল তাঁকে কোনো গ্রুপে যোগ করতে পারবেন।

এই পোস্টের কমেন্টে অনেকে লেখেন, 'আমি এই সেটিংস আমার বাবা-মায়ের ফোনে করে দেব, প্রবীণ ব্যক্তিরা এখন সবথেকে বেশি এই ধরনের জালিয়াতির শিকার'। আবার একজন লেখেন, 'খুবই ভাল উপযোগী তথ্য, আমি আমার ফোনের হোয়াটসঅ্যাপ সেটিংস এভাবেই বদলে নিলাম'।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: IPO Alert: বাজারে IPO এনেছে সুরক্ষা ডায়াগনস্টিক, বিনিয়োগ করার আগে জানুন ৫ গুরুত্বপূর্ণ বিষয়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget