এক্সপ্লোর

IPO Alert: বাজারে IPO এনেছে সুরক্ষা ডায়াগনস্টিক, বিনিয়োগ করার আগে জানুন ৫ গুরুত্বপূর্ণ বিষয়

Suraksha Diagnostic IPO: এই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী সংস্থার মোট রেভিনিউর ৯৫.৬ শতাংশ আসে কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য স্থান থেকে। গত এক বছরে এই সংস্থার রেভিনিউ বেড়েছে ১৪.৭৫ শতাংশ।

Suraksha Diagnostic IPO: গতকাল ২৯ নভেম্বর বাজারে এসেছে সুরক্ষা ডায়াগনস্টিকের আইপিও। প্যাথোলজি, রেডিওলজির সেক্টরে ব্যবসা রয়েছে এই সংস্থার। মূলত কলকাতা এবং পশ্চিমবঙ্গের বহু জায়গায় এই সংস্থার টেস্টিং সেন্টার (Suraksha Diagnostic IPO) ছড়িয়ে রয়েছে। এছাড়াও এই সংস্থা মেডিকেল কনসাল্টেশন পরিষেবাও দিয়ে থাকে। এই সংস্থার আইপিও (IPO Alert) মূলত অফার ফর সেলে আনা হয়েছে, এক্ষেত্রে নতুন কোনো শেয়ার ইস্যু করা হয়নি। 

২০২৪ সালের শেষ তিন মাসে সারা দেশ জুড়ে এই সংস্থা মোট ১.৫৮ মিলিয়ন টেস্ট করেছে এবং ২.৮ লক্ষ রোগীর টেস্ট পরিচালনা করেছে। এই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী সংস্থার মোট রেভিনিউর ৯৫.৬ শতাংশ আসে কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য স্থান থেকে। ৩১ মার্চ ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৪ এর মধ্যে এই সংস্থার রেভিনিউ বেড়েছে ১৪.৭৫ শতাংশ এবং সংস্থার কর ব্যতীত মুনাফার অঙ্ক বেড়েছে ২৮১.৩২ শতাংশ। এই আইপিও সম্পর্কে গুরুত্বপূর্ণ ৫ বিষয় জেনে নিন বিনিয়োগ করার আগে।  

আইপিওর সাবস্ক্রিপশন কতদিন চলবে

শুক্রবার ২৯ নভেম্বর বাজারে এসেছে এই সংস্থার আইপিও এবং এর সাবস্ক্রিপশন চলবে আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত।

প্রাইসব্যান্ড কী রয়েছে

সুরক্ষা ডায়াগনস্টিক সংস্থার আইপিওর প্রাইসব্যান্ড রাখা হয়েছে ৪২০ টাকা থেকে ৪৪১ টাকার মধ্যে। এই আইপিওর প্রতিটি শেয়ারের ফেসভ্যালু রয়েছে ২ টাকা।

সুরক্ষা ডায়াগনস্টিক আইপিওর লট সাইজ

এই আইপিওতে বিড করতে হলে আপনাকে একটি লট ন্যূনতম কিনতে হবে যেখানে মোট ৩৪টি শেয়ার রয়েছে।

অ্যালটমেন্ট কবে

আগামী ৪ ডিসেম্বর সুরক্ষা ডায়াগনস্টিক আইপিওর অ্যালটমেন্ট দেওয়া হবে এবং তারপর ৫ ডিসেম্বর বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার জমা হয়ে যাবে। ৬ ডিসেম্বর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জে এই শেয়ার তালিকাভুক্ত হবে।

জিএমপি কত চলছে

গতকাল বাজারে আসার পরে সুরক্ষা ডায়াগনস্টিকের আইপিও গ্রে মার্কেটে ০ প্রিমিয়ামে ট্রেড করছিল অর্থাৎ কোনো মুনাফার ইঙ্গিত নেই এই আইপিওতে। আজও একই জিএমপি চলছে। অর্থাৎ ৪৪১ টাকার আপার প্রাইসব্যান্ডেই বিডিং চলছে এই আইপিওতে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Adani Share Price: ৯ শতাংশ বাড়ল আদানি গ্রুপের স্টক, এখন কিনবেন, আশঙ্কা কি কেটে গেছে ?

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget