এক্সপ্লোর

Budget 2026 : কন্টেন্ট ক্রিয়েটর হওয়াই স্বপ্ন? এবার হাজার-হাজার স্কুল-কলেজে তৈরি হবে বিশেষ ল্যাব ! ঘোষণা বাজেটে

Content Creator Lab : অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, সরকার যে সারা দেশে ১৫,০০০ স্কুল এবং ৫০০ কলেজে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি করে দেবে।

কলকাতা : যত দিন এগোচ্ছে নতুন নতুন ধারায় পড়াশোনার দিকে ঝোঁক বাড়ছে। যে সব কিশার - কিশোরী একটু শিল্প মনষ্ক, ডিজিট্যাল দুনিয়ায় নিজের শিল্পের সাক্ষর রাখতে চায় , তাদের জন্য এবার এগিয়ে আসবে সরকার। রবিবার বাজেট ভাষণে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় বাজেটে সরকার সৃজনশীল শিল্পকে উৎসাহিত করার জন্য একটি বড় পদক্ষেপ নিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, সরকার যে সারা দেশে ১৫,০০০ স্কুল এবং ৫০০ কলেজে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি করে দেবে। এতে তরুণরা একেবারে স্কুল , কলেজেই ডিজিটাল দুনিয়ায় সৃজনশীল কাজ করার জন্য তৈরি হয়ে যাবে।  

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নবম পূর্ণাঙ্গ বাজেট ঘিরে চমকের সাক্ষী থাকল দেশবাসী। কয়েক মাস পরেই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন । তার আগে, পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এটাই তৃতীয় মোদি সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট।বাজেট বক্তৃতার সময় অর্থমন্ত্রী বলেন, ভারতের অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স (AVGC) ক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে। সরকার মনে করছে, ২০৩০ সালের মধ্যে এই ক্ষেত্রে প্রায় দুই মিলিয়ন পেশাদারের প্রয়োজন হবে। মুম্বই এর বিখ্যাত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিসের সহায়তায় স্কুল এবং কলেজগুলিতে AVGC কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি করা হবে।             

এই ল্যাবগুলি শিক্ষার্থীদের কন্টেন্ট তৈরির প্রথাগত প্রশিক্ষণ দেবে। ডিজিটাল স্টোরি টেলিংয়ে সাহায্য করবে। এছাড়া যারা গেম ডিজাইন করতে আগ্রহী বা ভিজ্যুয়াল এফক্ট নিয়ে কাজ করতে চায়, তাদেরও সাহায্য করবে এই নতুন ল্যাব ও প্রশিক্ষণ। সরকারের ধারণা এই প্রশিক্ষণ তরুণদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার নতুন সুযোগ প্রদান করবে। এছাড়াও, কর্মসংস্থানের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়ে জোর দেওয়া হয়েছে।  এর জন্য প্রয়োজনীয় দক্ষতার উপর গবেষণা করা হবে।  

বাজেট বক্তৃতায় নির্মলা বলেন, 'একবিংশ শতাব্দী প্রযুক্তি-নির্ভর। নতুন প্রযুক্তি ব্য়বহারের ফলে সব শ্রেণির মানুষের উন্নতি হবে। কৃষিক্ষেত্রে  কৃষকদের উন্নতি হবে। পাশাপাশি মহিলা এবং যুব সমাজেরও উন্নতি হবে। বিশেষভাবে সক্ষমরাও সুযোগ- সুবিধা পাবেন। সরকার একাধিক পদক্ষেপ করেছে নতুন প্রযুক্তিকে সমর্থন করার জন্য়। যেমন, AI মিশন, ন্য়াশনাল কোয়ান্টাম মেশিন, অনুসন্ধান ন্য়াশনাল রিসার্চ ফান্ড, রিসার্চ এবং ডেভেলপমেন্ট  এবং ইনোভেশন ফান্ড।' 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget