এক্সপ্লোর

Budget 2021 Expectations: করোনার ধাক্কায় বিস্তর আর্থিক ক্ষতি, বাজেটে সুরাহার খোঁজে ব্যবসায়ীরা

Union Budget 2021: ৬৮ দিনের দেশজোড়া লকডাউনে কেঁপে গিয়েছে দেশের অর্থনীতি।

পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্ত, কলকাতা: কেউ কাজ হারিয়ে অর্থাভাবে ধুঁকছেন। কারও ব্যবসা লাটে উঠেছে। কেউ নতুন ব্যবসায় হাত দিলেও মূলধনের অভাবে ভুগছেন। করোনার ধাক্কায় সাধারণ মানুষের বিস্তর অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় বাজেটে সুরাহার খোঁজ করছেন তাঁরা। করোনার সঙ্কট, ৬৮ দিনের দেশজোড়া লকডাউনে কেঁপে গিয়েছে দেশের অর্থনীতি। যার আঁচ সরাসরি গিয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনে। লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। অর্থাভাবে ধুঁকছে বহু প্রতিষ্ঠান। বছর ঘুরলেও এই দগদগে ক্ষতর যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আম আদমিকে। বরানগরের ন’পাড়ার বাসিন্দা শঙ্কর কর্মকারের কথাই যেমন। ডেলিভারি বয়ের কাজটা চলে গেছে লকডাউনের সময়। করোনা কেড়েছে বাবাকে। মা গুরুতর অসুস্থ। ভাল চিকিৎসা প্রয়োজন। কিন্তু টাকা কই? তাই শঙ্কর কর্মকারদের মতো অসংখ্য মানুষ তাকিয়ে আছেন কেন্দ্রীয় সরকারের বাজেটের দিকে। করোনার মারে ছোট ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত। নিউ আলিপুরের জয় সাহা বক্সিও তাঁদের মধ্যে একজন। দীর্ঘদিনের ডেকোরেটার্স আর ক্যাটারিংয়ের ব্যবসা কার্যত লাটে উঠেছে। বরাত নেই। উপার্জন নেই। কর্মচারীদের ছাড়িয়ে দিতে হয়েছে। সংসার চালানোর জন্য তাই এখন বাধ্য হয়ে মাস্ক আর স্যানিটাইজারের ব্যবসা শুরু করেছেন জয়। তিনি জানিয়েছেন, ‘সেভিংস ভেঙে খেতে হচ্ছে, ক’দিন সেটা পারব জানি না, আমরা চাই মানুষের আর্থিক স্বচ্ছলতা আসুক, জিনিসপত্রের দাম কমুক, বিশেষ করে পেট্রোল-ডিজেলের দাম কমানো উচিত। তাহলে মানুষের হাতে টাকা গেলে আমরাও আবার পুরনো ছন্দে ফিরতে পারব।’ হাওড়ার মঙ্গলাহাটে কাপড়ের ব্যবসায়ী সায়ন সাহা। লকডাউনের সময় থেকে দীর্ঘদিন ব্যবসা বন্ধ ছিল। এখন হাট খুললেও বিক্রিবাটা প্রায় নেই। বাধ্য হয়েই দোকানে দোকানে জল আর কোল্ডড্রিঙ্কস সরবরাহ করছেন সায়ন। এই ব্যবসা বাড়াতে গেলেও প্রয়োজন মূলধনের। তা আসবে কোথা থেকে? সায়ন বলছেন, ‘সরকার যেন ছোট ব্যবসায়ীদের দেখে, না হলে কীভাবে চলব আমরা? কেন্দ্রীয় সরকার যদি পেট্রোল-জিডেলের দাম কমায় তাহলে ভাল হয়।’ কামারহাটির বাসিন্দা ও জিম ব্যবসায়ী সৌরভ ঘোষও নিরুপায়। অর্থাভাবে বন্ধ করে দিয়েছেন সিঁথির মোড়ের জিম। মায়ের বিউটি পার্লারেও তালা। এই অবস্থায় লোন নিয়ে নতুন করে ব্যবসা শুরুর সাহসটাও দেখাতে পারছেন না সৌরভ। তিনি বলছেন, ‘জিম বন্ধ, পার্লার বন্ধ, চালানো যাচ্ছে, এখন যদি কোনও জায়গা থেকে ইনভেস্ট করলে ফেরত দিতে পারব কি না জানি না।’ আপাতত অপেক্ষা বাজেট পেশের। তাতে কি সুরাহা মিলবে? অপেক্ষায় দেশবাসী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget