এক্সপ্লোর

Union Budget 2023: হাল ফেরাতে নতুন মন্ত্র, এই বিষয়গুলিতে জোর দিলেন অর্থমন্ত্রী

Budget 2023: বিশ্বের অর্থনৈতিক মন্দার আবহের মাঝেই আশা জাগালেন অর্থমন্ত্রী। মোদি সরকারের অন্য়তম কান্ডারি জানালেন,বিশ্বের তুলনায় অর্থনৈতিকভাবে অনেকটাই  সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত।

Budget 2023: বিশ্বের অর্থনৈতিক মন্দার আবহের মাঝেই আশা জাগালেন অর্থমন্ত্রী। মোদি সরকারের অন্য়তম কান্ডারি জানালেন,বিশ্বের তুলনায় অর্থনৈতিকভাবে অনেকটাই  সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত। এখন ভারতকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেখছে বিশ্ব। বর্তমানে ৭ শতাংশ রয়েছে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার। জেনে নিন,কী কী বিষয়ে জোর দিয়েছেন অর্থমন্ত্রী। 

৩৮ হাজার ৮০০ শিক্ষক নিয়োগ, আবাস যোজনায় বাড়ল বরাদ্দ
৩৮ হাজার ৮০০ শিক্ষক নিয়োগ করা হবে মডেল আবাসিক স্কুলের জন্য, যেখানে সাড়ে তিন লক্ষ জনজাতি পড়ুয়া পড়াশোনা করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায়  ৭৯ হাজার কোটি টাকা বরাদ্দ। ১ লক্ষ প্রাচীন লিপির ডিজিটালকরণ।

 শিক্ষকদের নতুন করে প্রশিক্ষণ, জাতীয় ডিজিটাল লাইব্রেরি তৈরি
স্বাস্থ্য, শিক্ষা এবং প্রশিক্ষণে জোর। ১৫৭টি নার্সিং কলেজ, চার জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে ২০১৪ সাল থেকে।  ওষুধ নিয়ে যাতে নতুন গবেষণা হয়, কেন্দ্র উৎসাহ দেবে। নতুন চিকিৎসা সরঞ্জাম আনা হবে। শিক্ষকদের নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য একাধিক পদক্ষেপ করছি। শিশু এবং কিশোরদের জন্য জাতীয় ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হবে। তাতে উন্নতমানের বই থাকবে। সকলের নাগালের মধ্যে থাকবে। রাজ্যগুলিকে লাইব্রেরি তৈরিতে উৎসাহ। ইংরেজি এবং স্থানীয় ভাষায় বই প্রকাশে জোর।

পশুপালন, মৎস্যচাষের উপর বিশেষ নজর, ৬ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ বরাদ্দ

পশুপালন, মৎস্যচাষের উপর বিশেষ নজর। ৬ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ বরাদ্দ করা হচ্ছে। ছোট এবং মাঝারি কৃষকদের জন্য সমবায় অর্থনৈতিক মডেলের কথা ভাবছে সরকার। ৬৩ হাজার প্রাথমিক কৃষি সোসাইটিকে কম্পিউটারাইজড করা হবে। জাতীয় সমবায় তথ্য ভাণ্ডার তৈরি করা হবে। তাকে কাজে লাগিয়ে ফসল মজুতের ব্যবস্থা করা হবে, যাতে উপযুক্ত সময়ে, ন্যায্য মূল্যে ফসল বিক্রি করতে পারেন কৃষকরা। সমবায়গুলি দেখবে কৃষকরা যাতে শস্য ঠিক মতো বাজারে পৌঁছে দিতে পারেন। 

হর্টিকালচারাল শস্যের জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ

'কৃষকদের জন্য ডিজিটাল পরিকাঠামো তৈরি করা হবে। এর ফলে কৃষকদের বহু সমস্যার সমাধান হবে। ঋণ, বিমা এবং বাজার সংক্রান্ত তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেওয়া যাবে। কৃষির উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষকরা যাতে উৎপাদন বাড়াতে পারেন। পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সংযোগ স্থাপন করা হবে। হর্টিকালচারাল শস্য, যার দাম বেশি, তার জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ। খাদ্যের নিরাপত্তা, কৃষকদের কল্যাণে জোর।'

'এই বাজেটের সাতটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, সপ্তঋষি বলছি। সকলকে উন্নয়নে শামিল করা, পরিকাঠামোর উন্নয়ন, কম বয়সিদের বৃদ্ধিতে জোর। কৃষক, মহিলা, অনগ্রসর শ্রেণি, তফসিলি জাতি, উপজাতি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সকলকে বৃদ্ধির আওতায় নিয়ে আসতে হবে। লাদাখ, জম্মু-কাশ্মীর এবং পূর্বাঞ্চলের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।'

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget