এক্সপ্লোর

Canara Bank: আরও সস্তায় পাবেন স্টক, শেয়ারহোল্ডারদের জন্য সুখবর আনল এই ব্যাঙ্ক

Stock Split News: এক্সচেঞ্জ ফাইলিংয়ের সময় সেবির কাছে কানারা ব্যাঙ্ক (Canara Bank) জানিয়েছে যে, আগামী ১৫ মে ২০২৪, বুধবার তাঁদের সেই স্টক স্প্লিটের রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে।

Stock Split News: ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এবার বড় সুখবর। অন্যতম বড় পিএসইউ ব্যাঙ্কের শেয়ারের দাম এবার কমতে চলেছে। এবার আরও সস্তায় পাবেন এই ব্যাঙ্কের শেয়ার। সম্প্রতি স্টক স্প্লিটের ঘোষণা করেছে এই ব্যাঙ্ক। আগামী ১৫ মে ২০২৪ স্টক স্প্লিটের (Stock Split) রেকর্ড ডেট জানিয়েছে এই সংস্থা (Canara Bank)। তবে এতে যেমন ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে একটা বড় সুযোগ, তেমনই এই ব্যাঙ্কের শেয়ারহোল্ডারদের কাছেও বড় সুযোগ আসতে চলেছে আগামী মাসেই। সংস্থার নাম কানারা ব্যাঙ্ক।

এক্সচেঞ্জে জানিয়েছে কানারা ব্যাঙ্ক

এক্সচেঞ্জ ফাইলিংয়ের সময় সেবির কাছে কানারা ব্যাঙ্ক (Canara Bank) জানিয়েছে যে, আগামী ১৫ মে ২০২৪, বুধবার তাঁদের সেই স্টক স্প্লিটের রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে। ১০ টাকা ফেসভ্যালুর সমস্ত শেয়ারই এই স্টক স্প্লিটের জন্য বিবেচিত হবে বলেই জানা গিয়েছে। ১৫ মে পর্যন্ত যে সমস্ত বিনিয়োগকারীদের কাছে কানারা ব্যাঙ্কের শেয়ার থাকবে, তারাই কেবল এই স্টক স্প্লিটের সুবিধে পাবেন।

কীভাবে হবে স্টক স্প্লিট

কানারা ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১০ টাকা ফেসভ্যালুর একটি শেয়ারকে ২ টাকা ফেসভ্যালুর ৫টি শেয়ারে বিভক্ত করা হবে। ব্যাঙ্কিং সেক্টরের নিয়ন্ত্রক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে শেয়ারের সাব ডিভিশনের অনুমোদন পাওয়ার পরেই এই স্টক স্প্লিটের (Canara Bank Stock Split) রেকর্ড ডেট স্থির করেছে কানারা ব্যাঙ্ক।

কী সুবিধে হবে স্টক স্প্লিটে

এই বছর ২৬ ফেব্রুয়ারি তারিখে কানারা ব্যাঙ্কের একটি বোর্ড মিটিং হয়েছিল বোর্ড মেম্বারদের সঙ্গে। আর সেই মিটিংয়েই ১০ টাকা ফেসভ্যালুর শেয়ারের স্টক স্প্লিটের কথা ঘোষণা করা হয়েছিল। কেন হচ্ছে এই স্টক স্প্লিট, তাঁর কারণ জ্ঞাপনের সময় ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল, বাজারে কানারা ব্যাঙ্কের শেয়ারের সরবরাহ বাড়াতে সাহায্য করবে এই স্টক স্প্লিট। শেয়ারের দাম অনেকটাই কমে যাবে যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে সুবিধে হবে শেয়ার কেনা। এমনকী এই ব্যাঙ্কে খুচরো বিনিয়োগকারীদের অংশীদারিত্বও বাড়বে এর মাধ্যমে, এমনটাই দাবি করা হয়েছিল।

মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে কানারা ব্যাঙ্ক

কানারা ব্যাঙ্কের স্টকের সাবডিভিশনের রেকর্ড ডেট ঘোষণার সঙ্গে সঙ্গেই শেয়ারের দাম ০.২৫ শতাংশ পড়ে ৫৮২ টাকায় ট্রেড করছে। এর আগে মাল্টিব্যাগার রিটার্ন এনে দিয়েছে এই ব্যাঙ্কের স্টক। বিগত ৩ বছরে ৩৫০ শতাংশ, ২ বছরে ১৫০ শতাংশ, ১ বছরে ৯৭ শতাংশ বেড়েছে এই কানারা ব্যাঙ্কের শেয়ারের দাম। শুধুমাত্র এই বছর ২০২৪-এর চার মাসের মধ্যেই শেয়ারের দাম বেড়েছে ৩৩ শতাংশ।  

আরও পড়ুন: Elon Musk India Visit: এলন মাস্কের ভারত সফর স্থগিত ! মোদির সঙ্গে এখনই হবে না বৈঠক

সেরা শিরোনাম

Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget