এক্সপ্লোর

ATM in Indian Rail: এবার ট্রেনেই মিলবে ATM পরিষেবা! যাত্রীদের জন্য এবার বড় উদ্যোগ নিল রেল

Train ATM Service: শীঘ্রই যাত্রীরা চলন্ত ট্রেনে এই এটিএম ব্যবহার করতে পারবেন। রেলের কোচে প্রয়োজনীয় পরিবর্তনও করা হচ্ছে

নয়া দিল্লি: প্রতিদিনই লক্ষাধিক মানুষ ট্রেনে যাতায়াত করে। ভারতে রেল পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে। এদিকে অনেকসময়ই তাড়াহুড়োয় টাকা নিয়ে বেরনো হয় না। কিংবা দূরপাল্লার ট্রেনে অতিরিক্ত টাকা নিয়ে যেতে আমরা ভয় পাই অনেকেই। সেই বিষয়টি মাথায় রেখেই এবার বড় উদ্যোগ নিল রেল। এবার ট্রেনেই এটিএম বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।                                       

রেলের নয়া সিদ্ধান্ত মতোই মুম্বাই-মন্মদ পঞ্চবটী এক্সপ্রেসে বসল এটিএম।  এটি ভারতের প্রথম ট্রেন যেখানে এই এটিএম পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। ওই ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে এটিএম মেশিনটি ইনস্টল করা হয়েছে। ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের তরফে ট্রেনের এয়ার কন্ডিশনড চেয়ারকার কোচে এই এটিএম বসানো হয়েছে। শাটার দরজাও বসানো হয়েছে সুরক্ষার জন্য।

শীঘ্রই যাত্রীরা চলন্ত ট্রেনে এই এটিএম ব্যবহার করতে পারবেন। রেলের কোচে প্রয়োজনীয় পরিবর্তনও করা হচ্ছে। রেলের তরফে জানান হয়েছে এই পাইলট প্রজেক্টটি ভালভাবেই সম্পন্ন হয়েছে, পুরো যাত্রায় অটোমেটেড টেলর মেশিনটি সঠিকভাবেই কাজ করেছে। তবে, ইগতপুরী এবং কাসারার মধ্যবর্তী অংশে কিছু সংক্ষিপ্ত নেটওয়ার্ক সমস্যা ছিল। কারণ সেখানে ট্রেনটিকে একটি টানেলের মধ্যে দিয়ে যেতে হয়। সেই সময় সিগন্যালের সমস্যাজনিত কারণে এটিএম-টি কিছুক্ষণ কাজ করেনি।                                       

তবে শুধু এটিএম পরিষেবাই নয়, যাত্রীরা চেক বই অর্ডার করতে এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট পেতে এটিএম ব্যবহার করতে পারবেন। সম্প্রতি আরও কয়েকটি ট্রেনে এই এটিএম পরিষেবাটি চালু হতে চলেছে। এটিএম এর সুরক্ষার জন্য সেখানে একটি সিসিটিভি ক্যামেরাও রাখা হচ্ছে।                                             

এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন যাত্রীদের একাংশ। তবে আগামী দিনে যাত্রীদের থেকে ইতিবাচক সাড়া পেলে, তবে বাকি ট্রেনেও এই পরিষেবা চালু করা হবে বলে জানান হয়েছে রেলের তরফে।          

সেরা শিরোনাম

Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
Kolkata-Puri New Bus Service: কলকাতা থেকে পুরী চালু নতুন বাস পরিষেবা, ভাড়া শুরু মাত্র ১ হাজার ৫০০ টাকা থেকে
কলকাতা থেকে পুরী চালু নতুন বাস পরিষেবা, ভাড়া শুরু মাত্র ১ হাজার ৫০০ টাকা থেকে

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget