এক্সপ্লোর

ChatGPT Fails UPSC Exam: আমেরিকার পরীক্ষায় পাশ, ভারতে ফেল করল চ্যাটজিপিটি

UPSC Exam: বিশ্বের তাবড় পরীক্ষায় উতরে গেলেও ভারতের পরীক্ষায় ফেল করল চ্যাটজিপিটি (ChatGPT)। ইউপিএসসি (UPSC)সিভিল সার্ভিস পরীক্ষায় প্রাথমিক স্তরই অতিক্রম করতে পারল না দুনিয়া দাপানো এই অ্যাপ।

UPSC Exam: বিশ্বের তাবড় পরীক্ষায় উতরে গেলেও ভারতের পরীক্ষায় ফেল করল চ্যাটজিপিটি (ChatGPT)। ইউপিএসসি (UPSC)সিভিল সার্ভিস পরীক্ষায় প্রাথমিক স্তরই অতিক্রম করতে পারল না দুনিয়া দাপানো এই অ্যাপ। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এই কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপের কাছে রয়েছে সব প্রশ্নের উত্তর। আগামী দিনে এই 'মুশকিল আসান' অ্যাপের চাকরি যাবে বহু মানুষের।

ChatGPT News: মার্কিন মেডিক্যাল পরীক্ষায় পাশ, ভারতে ফেল
কৃত্রিম বুদ্ধিমত্তার এই অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে হালফিলে তোলপাড় হয়ে গিয়েছে বিশ্ব। সবার মুখেই এক কথা, সব প্রশ্নের উত্তর রয়েছে এই চ্যাটবটের (ChatGPT)কাছে।  ইদানীং সেই কারণে গুগল সার্চ ইঞ্জিনের থেকেও বেশি জনপ্রিয় হয়েছে এই অ্যাপ। ২০২২ সালের নভেম্বরে চালু হতেই একে একে বিশ্বের কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই অ্যাপ।

ChatGPT Fails UPSC Exam: ইতিমধ্যেই ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার হোয়ার্টন স্কুলে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA)প্রোগ্রামের চূড়ান্ত পরীক্ষায় পাশ করেছে চ্যাটজিপিটি। এখানেই শেষ নয়, মার্কিন মেডিক্যাল পরীক্ষায় নিজের দক্ষতা প্রমাণ করেছে ChatGPT। যদিও ভারতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-র সিভিল সার্ভিসেস পরীক্ষায় ফেল করেছে এই AI চ্যাটবট। বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি এই পরীক্ষা।

UPSC Exam: পরীক্ষার আগে কী বলেছিল চ্যাটজিপিটি ?
চ্যাটজিপিটিকে এই পরীক্ষায় বসার ব্যবস্থা করে অ্যানালিটিক্স ইন্ডিয়া ম্যাগাজিন (IAM)। তবে সবথেকে বড় বিষয়, UPSC পরীক্ষার আগে পাশের বিষয়ে আত্মবিশ্বাসী ছিল না এই চ্যাটবট। এই বিষয়ে প্রথমেই প্রশ্ন করা হয় চ্যাটজিপিটিকে। বলা হয়, "আপনি কি মনে করেন UPSC-র প্রিলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন?" যার উত্তরে এই চ্যাটবট বলে, ''পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে কি না সে বিষয়ে নির্দিষ্ট উত্তর  দিতে পারবে না সে।''

ChatGPT Fails UPSC Exam: কীভাবে নেওয়া হয় পরীক্ষা ?
প্রথমে  UPSC Prelims 2022-এর প্রশ্নপত্র 1 (সেট A)থেকে ChatGPT-কে ১০০টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল IAM৷ ChatGPT তাদের মধ্যে মাত্র ৫৪টির সঠিক উত্তর দিতে পারে। যা হতবাক করেছিল অ্যানালিটিক্স ইন্ডিয়া ম্যাগাজিনকে ৷ এই ক্ষেত্রে সাধারণ বিভাগের প্রার্থীদের কাটঅফ মার্কস ছিল ৮৭.৫৪ যা থেকে বোঝা যায় যে ChatGPT UPSC পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

UPSC Exam: কোন কোন বিষয় থেকে এসেছিল প্রশ্ন ?
সিভিস সার্ভিসেসের এই পরীক্ষায় চ্যাট জিপিটিকে ভূগোল, অর্থনীতি, ইতিহাস, বাস্তুশাস্ত্র, জেনারেল সায়েন্স ও ভারতের বর্তমান বিষয়গুলির মতো বেশ কয়েকটি বিষয় থেকে প্রশ্ন করা হয়েছিল। যেহেতু ChatGPT-এর জ্ঞান সেপ্টেম্বর ২০২১ এর মধ্যে সীমাবদ্ধ, তাই এই চ্যাটবট সাম্প্রতিক বিষয় সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারেনি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা শুনে হতাশ হবেন যে, ভূগোল, অর্থনীতির মতো বিষয়গুলিরও ভুল উত্তর দিয়েছে চ্যাটজিপিটি। 

মনে রাখবেন, UPSC-র পরীক্ষাকে বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর প্রায় ১১-১২ লক্ষ প্রার্থী এই পরীক্ষায় অংশ নেন। যদিও তাদের মধ্যে মাত্র ৫ শতাংশই মেইন পরীক্ষা পর্যন্ত পৌঁছয়।

আরও পড়ুন : SEBI On Arshad Warsi: 'সার্কিট'কে নিষিদ্ধ করল সেবি ! সাজা নিয়ে মুখ খুললেন আরশাদ

সেরা শিরোনাম

Reserve Bank Of India: মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেতে কীভাবে দাবি জানাবেন? রিজার্ভ ব্যাঙ্ক বলছে ১৫ দিনেই হবে কাজ
মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেতে কীভাবে দাবি জানাবেন? রিজার্ভ ব্যাঙ্ক বলছে ১৫ দিনেই হবে কাজ
Gold, Silver Price: সোনা, রুপোর দামে বিরাট ধস! ক্রেতাদের জন্য সুখবর, আজ কত কমে কিনতে পারবেন?
সোনা, রুপোর দামে বিরাট ধস! ক্রেতাদের জন্য সুখবর, আজ কত কমে কিনতে পারবেন?
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Insurance Premium: বিমার প্রিমিয়াম এবার কমতে চলেছে? খরচে বড় বদলের প্রস্তাব IRDAI-এর, কী প্রভাব পড়বে গ্রাহকের পকেটে?
বিমার প্রিমিয়াম এবার কমতে চলেছে? খরচে বড় বদলের প্রস্তাব IRDAI-এর, কী প্রভাব পড়বে গ্রাহকের পকেটে?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget