এক্সপ্লোর

Tariff War: ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা আঘাত ! মার্কিন পণ্যের উপর ৮৪ শতাংশ কর আরোপ চিনের ?

China Imposes Tariff on US Goods: চিনের অর্থ মন্ত্রক ঘোষণা করেছে যে, এই নতুন কর আগামী ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। এই পদক্ষেপের ফলে মার্কিন পণ্যের উপরে চিনের শুল্ক হার আগের থেকে ৩৪ শতাংশ বৃদ্ধি পাবে।

 US China Tariff War: বাণিজ্যযুদ্ধের চাপানউতোর চলছে আমেরিকা ও চিনের মধ্যে। গতকালই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন চিনের পণ্যের উপর ১০৪ শতাংশ কর আরোপ করা হবে, আর এবার এই সিদ্ধান্তের পাল্টা জবাব দিল শি জিনপিং-এর সরকার। মার্কিনি পণ্যের উপর ৮৪ শতাংশ কর আরোপ করল চিন। ৮৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিশোধ নিল চিন।

চিনের অর্থ মন্ত্রক ঘোষণা করেছে যে, এই নতুন কর আগামী ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। এই পদক্ষেপের ফলে মার্কিন পণ্যের উপরে চিনের শুল্ক হার আগের থেকেও আরও ৩৪ শতাংশ বৃদ্ধি পাবে। রিপোর্ট বলছে, চিনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা ১২টি মার্কিন সংস্থাকে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় এবং ৬টি মার্কিন সংস্থাকে অবিশ্বস্ত সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। একটি বিবৃতিতে চিনের বাণিজ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 'চিন সরকারের এই রফতানি নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য হল জাতীয় নিরাপত্তা ও স্বার্থকে আরো ভালভাবে রক্ষা করা, আন্তর্জাতিক সীমাবদ্ধতা বজায় রাখা।'

শি জিনপিংয়ের সরকার এই মুহূর্তে হোয়াইট হাউসের সঙ্গে কোনো রকম আলোচনায় বসবে কিনা তা নিশ্চিত করতে অস্বীকার করেছে এবং একই কাজ করেছে কর আরোপিত অন্যান্য দেশগুলিও। একটি বিবৃতিতে চিনের বাণিজ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, 'যদি যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরও বাড়ানোর উপরে জোর দেয়, তাহলে চিনেরও পাল্টা ব্যবস্থা নেওয়ার এবং শেষ পর্যন্ত লড়াই করার দৃঢ় ইচ্ছে, অনেক উপায় রয়েছে'।

চিনের প্রিমিয়ার লি কিয়াং স্পষ্টই জানিয়েছেন যে সমস্ত চিনা আমদানির উপরে ১০৪ শতাংশ কর আরোপের পরে যে কোনও নেতিবাচক প্রভাবকে পূর্ণরূপে মোকাবিলা করতে চিনের কাছে বিস্তৃত নীতি রয়েছে। এদিকে চিনের সঙ্গে মার্কিন মুলুকের এই শুল্কযুদ্ধের প্রভাবে বুধবার ভারতের বাজারে টালমাটাল অবস্থা দেখা গিয়েছে, বৈশ্বিক বাজারেও নেতিবাচক সঙ্কেত রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুসারে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ভিয়েতনামের মত দেশগুলিতে ১০ শতাংশ করে বাধ্যতামূলক কর আরোপিত হয়েছে।

মঙ্গলবার হোয়াইট হাউস একটি বড় ঘোষণা করে জানিয়েছে যে, চিন থেকে আমদানি করা পণ্যের উপর এখন থেকে ১০৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। ফক্স বিজনেস রিপোর্টার এডওয়ার্ড লরেন্সের মতে, হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি বলেছেন আজ বুধবার ৯ এপ্রিল থেকে এই শুল্ক আরোপ করা হবে। কারণ চিন এখনও তার প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহার করেনি। আর এর জেরেই পাল্টা ৮৪ শতাংশ কর আরোপ করেছে চিন, এমনটাই জানা গিয়েছে।  

সেরা শিরোনাম

Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
Reserve Bank Of India: রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget