এক্সপ্লোর

Cyber Fraud: ইউপিআই পেমেন্টকারীরা সাবধান! ৩৫ লক্ষ টাকার জালিয়াতি, আপনিও করছেন এই কাজ ?

UPI Update: প্রযুক্তির আলোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অন্ধকার। দিনের পর দিন ডিজিটাল পেমেন্ট সিস্টেমের প্রতারণার শিকার হচ্ছে দেশবাসী।

UPI Update: প্রযুক্তির আলোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অন্ধকার। দিনের পর দিন ডিজিটাল পেমেন্ট সিস্টেমের প্রতারণার শিকার হচ্ছে দেশবাসী। এবার এই তালিকায় নয়া সংযোজন গুরুগ্রামের এক সংস্থা। আপনিও UPI পেমেন্টকারী হলে সাবধান ! আপনার সঙ্গেও হতে পারে এই ঘটনা। সেই ক্ষেত্রে আপনার ডিজিটাল পেমেন্ট সুরক্ষিত রাখতে মেনে চলুন এই পরামর্শ। 

Cyber Fraud: ৩৫ লক্ষ টাকা চুরি করেছে প্রতারকরা 
বর্তমানে প্রযুক্তি সাধারণ মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) এখন ডিজিটাল পেমেন্টের সবচেয়ে পছন্দের পদ্ধতি হয়ে উঠেছে। UPI-এর মাধ্যমে এখন সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই কেবল মোবাইল নম্বরের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা সম্ভব হচ্ছে। যদিও ডিজিটাল এই প্রযুক্তি প্রতারকদের UPI জালিয়াতি করার অনেক সুযোগও করে দিয়েছে। 

একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর বলছে, সম্প্রতি একটি বড় গুরুগ্রাম ভিত্তিক সংস্থা প্যারাভিওম টেকনোলজিস এই ধরনের প্রতারণার শিকার হয়েছে। পেমেন্ট গেটওয়ে সিস্টেমে কারসাজি করে সাইবার অপরাধীরা কোম্পানির অ্যাকাউন্ট থেকে ৩৫ লক্ষ টাকা চুরি করেছে।

Digital Payment: কোম্পানির অ্যাকাউন্ট থেকে কীভাবে এত বড় জালিয়াতি ?

কোম্পানির ন্যাশনাল অপারেশনের প্রধান অঙ্কিত রাওয়াত জানিয়েছেন, কোম্পানি ক্যাশফ্রির পেমেন্ট গেটওয়ে ব্যবহার করছিল। সাইবার অপরাধীরা এই পেমেন্ট গেটওয়ে সিস্টেমের সঙ্গে কারচুপি করে। ৩৫টি সম্পূর্ণ UPI লেনদেনের পরে অ্যাকাউন্ট থেকে ৩৫ লক্ষ টাকা চুরি হয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করে ব্যবস্থা নেওয়া শুরু করেছে পুলিশ।

UPI Fraud: ইউপিআই জালিয়াতির ঘটনা বেড়েছে

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সাইবার সেল বলছে, ২০২২-২২ অর্থবর্ষের মধ্যে মোট ৯৫,০০০টি ইউপিআই লেনদেন করেছে সাইবার অপরাধীরা। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) UPI জালিয়াতি থেকে নিরাপদ থাকার জন্য সময়ে সময়ে কিছু পরামর্শ দিয়ে থাকে। এর আগে সাইবার অপরাধীরা মুম্বইতে ৮১ জনেরও বেশি মানুষকে তাদের শিকার বানিয়ে ১ কোটিরও বেশি টাকা লুঠ করেছে।

UPI জালিয়াতি এড়ানোর উপায়

১ UPI জালিয়াতি এড়াতে সবসময় আপনার ব্যক্তিগত তথ্য যেমন মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ওটিপি, পিন ইত্যাদি কারও সঙ্গে শেয়ার করবেন না।

২ মনে রাখবেন, টাকা পাওয়ার জন্য আপনাকে পিন লিখতে হবে না। কেবল টাকা স্থানান্তরের জন্য পিন লিখতে হবে।

৩ UPI পেমেন্ট করার সময়, মনে রাখবেন যে কাউকে টাকা ট্রান্সফার করার আগে, তার বিবরণ যাচাই করতে ভুলবেন না।

আরও পড়ুন : Cyber Fraud: ইউটিউবে ভিডিও লাইক করে রোজগারের ফাঁদ ! পা দিলেই লক্ষ লক্ষ টাকা ক্ষতি

 

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget