এক্সপ্লোর

Dividend Stocks: এবার সস্তায় মিলবে শেয়ার, মিলবে ডিভিডেন্ডও- কোন সংস্থার শেয়ারে ?

Bharat Dynamics Share: প্রতিরক্ষা খাতের একটি পিএসইউ স্টক ভারত ডায়নামিকসের বোর্ড মিটিং হয় বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪। সেখানেই শেয়ারের ৫ টাকা ফেসভ্যালুর শেয়ারে বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Bharat Dynamics Share: প্রতিরক্ষা খাতের একটি মাল্টিব্যাগার পিএসইউ শেয়ার ভারত ডায়নামিকস। বিগত বছরগুলিতে বিপুল রিটার্ন এসেছিল এই শেয়ারে। এবার শেয়ারের দাম আরও কমে যাবে। আরও সস্তা হবে এই শেয়ার ? কীভাবে ? সংস্থা স্টক স্প্লিটের কথা ঘোষণা করেছে। অর্থাৎ ভারত ডায়নামিকসের ১০ টাকা ফেসভ্যালুর একটা স্টক এখন ৫ টাকা ফেসভ্যালুর দুটি স্টকে বিভাজিত (Dividend Stocks) হবে। এমনকী এই সংস্থা শেয়ার পিছু ৮.৫০ টাকা করে ডিভিডেন্ডও ঘোষণা করেছে।

ভারত ডায়নামিকসের বোর্ড স্টক স্প্লিটে অনুমোদন দিয়েছে

প্রতিরক্ষা খাতের একটি পিএসইউ স্টক ভারত ডায়নামিকসের বোর্ড মিটিং হয় বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪। সেখানেই শেয়ারের ৫ টাকা ফেসভ্যালুর শেয়ারে বিভাজনের (Dividend Stocks) সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন একজন বিনিয়োগকারীর কাছে যদি ১০ টাকা ফেসভ্যালুর ২৫টি শেয়ার এখন থেকে থাকে এই সংস্থার। তাহলে তা বিভাজিত হওয়ার পর ৫ টাকা ফেসভ্যালুর ৫০ টি শেয়ারে পরিণত হবে।

শেয়ারের দাম কমবে

সেবির কাছে ফাইলিং করার সময় শেয়ার বিভাজনের কারণ হিসেবে ভারত ডায়নামিক্স জানিয়েছে যে মূলধন পুনর্গঠনের লক্ষ্যে ডিআইপিএএম নির্দেশিকা পূরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর স্টক বিভাজনের পরে শেয়ারের দাম কমে যাওয়ায় আরও অনেক খুচরো বিনিয়োগকারী শেয়ারে (Dividend Stocks) বিনিয়োগ করতে পারেন। এর ফলে শেয়ার বাজারে সংস্থার শেয়ারের পরিমাণ বাড়াতে সাহায্য করবে এই স্টক স্প্লিট। জানা গিয়েছে আগামী ২-৩ মাসের মধ্যেই এই স্টক স্প্লিট সম্পন্ন হবে ভারত ডায়নামিক্সের শেয়ারে।   

অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা

ভারত ডায়নামিক্স ২০২৩-২৪ অর্থবর্ষে ১০ টাকা ফেসভ্যালুর শেয়ারে প্রতি শেয়ার পিছু শেয়ার হোল্ডারদের ৮.৫০ টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। সংস্থা আগামী ২ এপ্রিল ২০২৪ তারিখটিকে ডিভিডেন্ড দেওয়ার রেকর্ড ডেট ঘোষণা করেছে এবং জানা গিয়েছে ১৮ এপ্রিল বা তাঁর আগে শেয়ারহোল্ডারদের এই ডিভিডেন্ড দেওয়া হবে।  

মাল্টিব্যাগার রিটার্ন এসেছে এই স্টকে

অন্যান্য সমস্ত প্রতিরক্ষা খাতের শেয়ারের মত ভারত ডায়নামিক্সের স্টক তাঁর বিনিয়োগকারীদের মাল্টিব্যাগার রিটার্ন (Multibagger Return) এনে দিয়েছে। মাত্র ২ বছরে ১৯০ শতাংশ, ৩ বছরের হিসেবে ৩৮০ শতাংশ এবং ৫ বছরে ৫ গুণ রিটার্ন দিয়েছে এই ভারত ডায়নামিক্সের শেয়ার।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget