এক্সপ্লোর

US Tariff on India: ভারতের জন্য শুল্ক কমাবেন? জবাব দিলেন ট্রাম্প, বললেন, ‘আমাদের ক্ষমতা আছে…’

Donald Trump: হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে মঙ্গলবার ফের ভারতকে নিয়ে মুখ খোলেন ট্রাম্প।

নয়াদিল্লি: বাণিজ্যশুল্ক নিয়ে টানাপোড়েনের জেরে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে সম্পর্ক কি ফের স্বাভাবাকি হবে? ভারতের উপর চড়া শুল্ক চাপানোর সিদ্ধান্ত বিবেচনা করে দেখবে কি আমেরিকা? স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এই প্রশ্নের জবাব দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে ‘ভাল বোঝাপড়া’র কথা মেনে নিলেও, তাঁদের তরফে যে অসন্তোষ রয়েছে, বুঝিয়ে দিলেন। (Donald Trump)

হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে মঙ্গলবার ফের ভারতকে নিয়ে মুখ খোলেন ট্রাম্প। শুল্ক লাঘব করার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে বলেন, “ভারতের সঙ্গে আমাদের বোঝাপড়া ভাল। কিন্তু বহু বছর ধরে এই সম্পর্ক একতরফা। এখন, আমি আসার পর এবং আমাদের যে ক্ষমতা রয়েছে…ভারত এতকাল চড়া শুল্ক নিয়ে আসছিল আমাদের থেকে। আমরা কিন্তু ওদের সঙ্গে বেশি ব্যবসাও করছিলাম না। ওরা করছিল। আর বোকার মতো ওদের থেকে শুল্ক নিচ্ছিলাম না আমরা।” (US Tariff on India)

ভারতের বাণিজ্যনীতিতে আমেরিকার ব্যবসায়ীদের প্রভূত ক্ষতি হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, “ওরা বিপুল পণ্য এদেশে রফতানি করত। যা কিছু উৎপন্ন হতো, সব এখানে পাঠিয়ে দিত ওরা। ফলে আমাদের এখানে ওইসব জিনিসের উৎপাদন বন্ধ হয়ে যায়, যা কাম্য নয়। কিন্তু আমরা ওদের দেশে পণ্য পাঠাতে পারতাম না। কারণ আমাদের থেকে ১০০ শতাংশ করে শুল্ক আদায় করত ওরা।”

ভারতের জন্য আমেরিকার কী ক্ষতি হয়েছে, তার উদাহরণও তুলে ধরেন ট্রাম্প। বলেন, “হার্লে ডেভিডসন ভারতের বাজারে ব্যবসা করতে পারছিল না। কারণ মোটর সাইকেলের উপর ২০০ শতাংশ কর চাপিয়ে রেখেছিল ওরা। ফলে কী হল? হার্লে ডেভিডসনকে ভারতে কারখানা গড়তে হল। এখন আর শুল্ক দিতে হচ্ছে না। আমাদের মতোই।”

আমেরিকা এতদিন নরম ছিল বলেই দেশের সংস্থাগুলিকে বিদেশের মাটিতে কারখানা গড়তে হচ্ছিল বলে দাবি করেছেন ট্রাম্প। তাঁর কথায়, “আমাদের সরকারের শুল্কনীতি সেই অবস্থানে পরিবর্তন ঘটাছে। এখন গাড়ি, AI সংস্থাগুলি আমেরিকায় আসছে। কত গাড়ি সংস্থা এখন এখানে উৎপাদন করছে। চিন থেকেও সংস্থা এখানে আসছে, মেক্সিকো থেকে আসছে, কানাডা থেকে আসছে। আমাদের দেশে উৎপাদন করতে চায় বলেই আসছে। এখানে আসতেও ইচ্ছুক ওরা, পাশাপাশি, শুল্কনীতি দ্বারা এখন সুরক্ষিতও। চড়া শুল্ক দিতে হবে না আর। এখানে গাড়ি তৈরি করলে আর শুল্ক দিতে হবে না।”

ভারতের তরফে শুল্কছাড়ের প্রস্তাব এসেছে বলেও মঙ্গলবার দাবি করেন ট্রাম্প। ভারত কোনও শুল্ক না নিতে প্রস্তুত। কিন্তু সিদ্ধান্তগ্রহণে বেশ ঢিলেমি চোখে পড়ছে বলেও মত তাঁর। ভারতের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত দেশের কৃষক, ব্যবসায়ীদের স্বার্থের সঙ্গে আপস করবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget