এক্সপ্লোর

Drone Delivery: দশ মিনিটেই আকাশ থেকে নেমে আসবে আপনার অর্ডার ! ড্রোনের মাধ্যমে অনলাইন ডেলিভারি ?

Online Delivery: এরই মধ্যে ড্রোনের মাধ্যমে এই সংস্থা ৭৫ হাজার কেজি পণ্য ডেলিভারি করে ফেলেছে। ১১ হাজার ৫০০ কিমি দূরত্ব, ২১৫০টি উড়ান সম্পূর্ণ করেছে সংস্থা।

Online Delivery: আপনি ঘরে বসে অর্ডার দিলে মাত্র ১০ মিনিটের মধ্যেই সোজা আকাশ থেকে আপনার দরজার সামনে চলে আসবে অর্ডারের জিনিস। বুকিং (Drone Delivery) করার দশ মিনিটের মধ্যেই পৌঁছাবে এই জিনিস, তাও আবার আকাশপথে। দেশের আইটি হাব বেঙ্গালুরুতে শুরু হয়েছে ড্রোনের মাধ্যমে পণ্যের সরাসরি ডেলিভারির প্রচেষ্টা। আর এই প্রচেষ্টা সফল হলে বেঙ্গালুরুর ই-কমার্সের চেহারাটাই একেবারে বদলে যাবে।

হাইপারলোকাল ড্রোন ডেলিভারি নেটওয়ার্ক 'স্কাই এয়ার' সংস্থা সম্প্রতি এই শহরে শুরু করেছে আল্ট্রা ফাস্ট সার্ভিস। গুরুগ্রামের পরে এটাই হতে দেশের দ্বিতীয় শহর (Drone Delivery) যেখানে এই ড্রোনের মাধ্যমে দ্রুত ডেলিভারির পরিষেবা শুরু হয়েছে। রিপোর্ট অনুসারে স্কাই এয়ার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ড্রোন ডেলিভারি শুরু হওয়ার মাধ্যমে এখানকার ই-কমার্স ক্ষেত্রে অনেক রকম বদল আসতে চলেছে। আগামীতে বেঙ্গালুরুর ই-কমার্সে আমূল বদল আসবে।

'স্কাই এয়ার' সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও অঙ্কিত কুমার জানিয়েছেন এই ড্রোন ডেলিভারি যে কেবল অনলাইন ডেলিভারির গতি বাড়াতে সক্ষম (Drone Delivery) হবে তাই নয়, অনেক প্রত্যন্ত এলাকাতেও সহজেই পৌঁছে যেতে পারবে। এর ফলে সহায়ক ও দীর্ঘস্থায়ী ইকোসিস্টেম গড়ে তোলা সহজ হবে।

এসআরএল ডায়াগনস্টিক, অ্যাপোলো হসপিটালের সঙ্গে সঙ্গে ফ্লিপকার্ট, সুইগি, টাটা ওয়ান এমজি সংস্থার সঙ্গেও কাজ করছে এই স্কাই এয়ার। এরই মধ্যে এই সংস্থা ৭৫ হাজার কেজি পণ্য ডেলিভারি করে ফেলেছে। ১১ হাজার ৫০০ কিমি দূরত্ব, ২১৫০টি উড়ান সম্পূর্ণ করেছে সংস্থা। আর এই ড্রোনের সবথেকে ভাল ব্যাপার হল এটি সর্বোচ্চ ১০ কেজি পর্যন্ত ওজন বহনে সক্ষম। রাস্তায় যানজট এড়াতে, সময়ের মধ্যেই দ্রুত এর মাধ্যমে ডেলিভারি সম্ভব। একটি অদৃশ্য করিডোর ধরে এটি ত্রিমাত্রিক স্কাই টানেলের মধ্য দিয়ে মাটি থেকে ১২০ মিটার উপর দিয়ে পণ্য ডেলিভারি করবে।

স্কাই এয়ার ফার্ম জানিয়েছে দেশের অর্থনীতির বদল ঘটাতে পারে এই ড্রোন ডেলিভারি ব্যবসা আর কয়েক বছরের মধ্যে এটাই দস্তুর হয়ে উঠবে, ব্যতিক্রম নয়। গত বছর অক্টোবর মাসে সুইগি ই-কমার্স সংস্থা জানিয়েছিল যে তারা এবারে ১০ মিনিটে অনলাইন ডেলিভারির ব্যবস্থা চালু করতে চলেছে যা কিনা সুইগি বোল্ট নামে কাজ করবে। দেশের ৬টি শহরে এই পরিষেবা চালু করবে সুইগি, এমনটাই জানা গিয়েছিল। 

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget