এক্সপ্লোর

Twitter India: ভারতে ট্যুইটারে প্রায় ৯০ শতাংশ কর্মী ছাঁটাই, ধীর গতিতে চলছে অ্যাপ

Elon Musk: ট্যুইটারের ভারতীয় সংস্থায় প্রায় ৯০ শতাংশ কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। আর এখন ভারতে অত্যন্ত ধীর গতিতে কাজ করছে ট্যুইটার।

Twitter: ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর কাণ্ড ঘটিয়ে চলেছেন ইলন মাস্ক (Elon Musk)। ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি চলছে নিত্যনতুন নিয়মের প্রয়োগ। ট্যুইটারের (Twitter) সিইও পদে আসীন হয়েই প্রাক্তন সিইও পরাগ আগরওয়ালকে সরিয়ে দিয়েছিলেন ইলন। সেই সঙ্গে বড়সড় রদবদল হয়েছিল বোর্ড অফ ডিরেক্টরদের ক্ষেত্রেও। পরাগ আগরওয়ালের সঙ্গে আরও দুই ভারতীয় বংশোদ্ভূত উচ্চপদস্থ ট্যুইটার আধিকারিককে বরখাস্ত করেছেন ইলন মাস্ক। বিভিন্ন স্তরের উচ্চ পদমর্যাদার লোকেদের সরানোর জন্য মোটা অঙ্কের মাশুল গুনতে হয়েছে তাঁকে। তবুও পরোয়া নেই। এর মাঝে আবার বিপুল পরিমাণে টেসলার শেয়ারও বিক্রি করে দিয়েছেন ইলন মাস্ক। অনুমান, ট্যুইটারে হয়ে যাওয়া ক্ষতি পূরণের জন্যই বিক্রি করতে হয়েছে শেয়ার।  

জানা গিয়েছে, ট্যুইটারের ভারতীয় সংস্থায় প্রায় ৯০ শতাংশ কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। আর এখন ভারতে অত্যন্ত ধীর গতিতে কাজ করছে ট্যুইটার। দ্রুত সমস্যার সমাধান করার কথাও বলেছেন ট্যুইটারের নতুন মালিক। শোনা যাচ্ছে, ভারতের পাশাপাশি ইন্দোনেশিয়াতেও খুব ধীর গতিতে কাজ করছে ট্যুইটার অ্যাপ।  এই দুই দেশে ট্যুইটার ধীর গতিতে কাজ করছে বলে আবার ক্ষমাও চেয়েছেন ইলন মাস্ক। ভারত এবং ইন্দোনেশিয়া ছাড়া আরও বেশ কিছু দেশে ধীর গতিতে কাজ করছে ট্যুইটার। তবে ইলন মাস্ক এবং সংস্থার বর্তমান কর্মীরা ইউজারদের দুর্দান্ত পরিষেবা দেওয়ার জন্য কার্যত দিনরাত এক করে কাজ করছেন। ইলন মাস্ক জানিয়েছেন, আমেরিকায় ট্যুইটার রিফ্রেশ হতে সময় লাগছে ২ থেকে ৩ সেকেন্ড। সেখানে ভারতে লাগছে প্রায় ১০ থেকে ১২ সেকেন্ড। অর্থাৎ আমেরিকার তুলনায় ভারতে ধীর গতিতে চলছে ট্যুইটার। 

ট্যুইটার ব্লু টিক

নতুন করে ফিরছে ট্যুইটার ব্লু টিক। ইলন মাস্ক নিজেই জানিয়েছেন, জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে এই ফিচারের পুনরায় সূচনা হবে আগামী ২৯ নভেম্বর। ইউজাররা যাতে আরও ভাল পরিষেবা পান সেই জন্যই নতুন করে চালু হতে চলেছে এই ফিচার। আগে রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তিত্ব, সাংবাদিক ও অন্যান্য তারকাদের জন্য দেওয়া হত এই বিশেষ সুবিধা। বর্তমানে এই ব্লুটিক সাবস্ক্রিপশন যে কেউ টাকা দিয়ে নিতে পারবেন। আগে ট্যুইটারিয়ানকে ব্লু টিক পাওয়ার জন্য আবেদন করতে হত। নির্দিষ্ট তথ্য দিতে হত। সেই তথ্য ভেরিফিকেশন করে কর্তৃপক্ষের মনে হলে তবেই সেই ইউজারের ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক প্রদান করা হতো। তবে এবার টাকার বিনিময়ে এই পরিষেবা কেনা যাবে। ভারতেও চালু হবে ট্যুইটারের এই ব্লু টিক পরিষেবা। 

আরও পড়ুন- কর্মীদের একের পর হুঁশিয়ারি ইলন মাস্কের, ছাঁটাইয়ের জন্য ট্যুইটে চাইলেন ক্ষমাও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price Drop: মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget