এক্সপ্লোর

FD Investment Tips: ভালো রিটার্ন চান ? ফিক্সড ডিপোজিটের আগে অবশ্যই জানুন এই ৪টে বিষয়

কোনও ব্যাঙ্ক CRISIL FAA+ বা CARE AA রেটিং পেলে সেই ব্যাঙ্ক বিনিয়োগের সেরা জায়গা। আসল কথা হল ,কোনও ব্যাঙ্কে Fixed Deposit করার আগে তার রেটিং জেনে নেওয়া ভালো।

নয়াদিল্লি: ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) ভালো রিটার্ন পেতে চাইলে মেনে চলুন এই চারটি পরামর্শ। অনেক সময় বেশি লাভের আশায় ভুল জায়গায় বিনিয়োগ করেন আমানতকারী। বিনিয়োগকারীদের সতর্ক করতে নীচে দেওয়া রইল বিনিয়োগের সঠিক রাস্তা। 

১ ফিক্সড ডিপোজিটের মেয়াদের সীমা(Time Limit Of FD)
Fixed Deposit করার ক্ষেত্রে সময় সীমা বা FD-র মেয়াদ দেখাটা একটা বড় বিষয়। অনেকেই কম সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করে ফেলেন। তাদের মনে রাখতে হবে, সময় বেশি হলে সুদের হারও বেশি হবে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, এক বছরের ফিক্সড ডিপোজিট করে আপনি যা ইন্টারেস্ট রেট পাবেন, ১০ বছরের মেয়াদে এফডি করলে তার থেকে অনেক বেশি সুদ পাবেন।শর্ট টার্মের ক্ষেত্রে (১-৩) বছর, মিডিয়ামের ক্ষেত্রে (৩-৫) বছর ও লং টার্মে (৫-১০) বছর ফিক্সড ডিপোজিটের স্কিমে যেতে পারেন আমানতকারী।

২ ব্যাঙ্কের রেটিং একটা গুরুত্বপূর্ণ বিষয়
একাধিক সূচকের ওপর ভিত্তি করে ব্যাঙ্কগুলিকে ক্রেডিট রেটিং দেয় 'ক্রাইজিল' ও 'কেয়ার'-এর মতো সংস্থা। সেই ব্যাঙ্কের টার্নওভার ও আমানত ও অতীতের রেকর্ডের কথা মাথায় রেখে এই রেটিং দেয় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি। কোনও ব্যাঙ্ক CRISIL FAA+ বা CARE AA রেটিং পেলে সেই ব্যাঙ্ক বিনিয়োগের সেরা জায়গা। আসল কথা হল ,কোনও ব্যাঙ্কে Fixed Deposit করার আগে তার রেটিং জেনে নেওয়া ভালো। এতে গ্রাহকের টাকা লুঠ হওয়ার আশঙ্কা কম থাকে। 

৩ Interest Rate (ব্যাঙ্কের সুদের হার)
এখন ফিক্সড ডিপোজিটে সবথেকে বেশি ৬.৭০ শতাংশ সুদ পাওয়া যায়। সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার ০.২৫ শতাংশ বেশি হয়। এই ক্ষেত্রে দুই ধরনের সুদ নিতে পারেন আমানতকারী। মেয়াদ শেষে আসলের সঙ্গে সুদ পেতে পারেন তিনি। অন্যথায় প্রতি মাসে বা কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি সুদ নিতে পারেন ব্যক্তি। তাই আগেভাগেই আপনাকে কীভাবে রিটার্ন নেবেন তা সিদ্ধান্ত নিতে হবে।

৪ Loan Facility (ফিক্সড ডিপোজিটে ঋণের সুবিধা)
অনেক সময় ইনভেস্টমেন্ট থেকেই টাকার প্রয়োজন হয়ে পড়ে। এই ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের ৭৫ শতাংশের ওপর ঋণ দেয় কর্তৃপক্ষ। তবে ঋণের সময় ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেটের থেকে ২ শতাংশ বেশি সুদ আপনার থেকে নেওয়া হবে। ফিক্সড ডিপোজিটের মেয়াদ পর্যন্ত এখানে লোন নিতে পারবেন আমানতকারী। মনে করুন, আপনার ফিক্সড ডিপোজিট করা রয়েছে ১০ বছরের জন্য। আপনি দ্বিতীয় বছরেই ঋণের জন্য আবেদন করেছেন তাহলে ৮ বছরের জন্য আপনাকে লোন দেবে প্রতিষ্ঠান।

আরও পড়ুন : Post Office Franchise: ৫০০০টাকা দিলেই পোস্ট অফিসের ব্যবসা, প্রতি মাসে বাম্পার আয়ের সুযোগ

আরও পড়ুন : Post office Scheme : দিনে ৪১৭ টাকা জমিয়ে পান ৬৩.৬৫ লক্ষ, পোস্ট অফিসে পথ দেখাচ্ছে Sukanya Samriddhi Yojana

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget