এক্সপ্লোর

Post office Scheme : দিনে ৪১৭ টাকা জমিয়ে পান ৬৩.৬৫ লক্ষ, পোস্ট অফিসে পথ দেখাচ্ছে Sukanya Samriddhi Yojana

Post Office Scheme : সব মিলিয়ে ২১ বছরের স্কিমের মেয়াদ হলেও ১৫ বছর টাকা দিতে হয় সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana)। বাকি ৬ বছর টাকা না দিলেও ইন্টারেস্ট পেয়ে যাবেন আপনি।

নয়াদিল্লি: সরকারি সুরক্ষার পাশাপাশি দিচ্ছে অন্যদের তুলনায় বেশি সুদ। পোস্ট অফিসের (Post Office)সুকন্যা সমৃদ্ধি যোজনায়(Sukanya Samriddhi Yojana)দিনে ৪১৭ টাকা রাখলে মেয়াদ শেষে পাবেন ৬৩.৬৫ লক্ষ টাকা।৭.৬ শতাংশ সুদে এই বিপুল টাকা আসবে আমানতকারীর ঘরে।

Post Office-এর এই স্কিমে কত বছর টাকা জমাতে হবে আপনাকে ?
সব মিলিয়ে ২১ বছরের স্কিমের মেয়াদ হলেও ১৫ বছর টাকা দিতে হয় সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana)। বাকি ৬ বছর টাকা না দিলেও ইন্টারেস্ট পেয়ে যাবেন আপনি। এই মুহূর্তে সবথেকে বেশি ৭.৬ শতাংশ সুদ দেওয়া হচ্ছে পোস্ট অফিসের এই স্কিমে। ২০১৫ সালে মূলত কন্যাদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই যোজনা শুরু করে কেন্দ্রীয় সরকার। মেয়েদের বিয়ে ও পড়াশোনার জন্য এই বেশি সুদের স্কিম আনে ইন্ডিয়া পোস্ট (India Post)।

Post Office-এর এই স্কিমে কারা সুবিধা নিতে পারবেন ?
কেবল মেয়েদের জন্য এই স্কিমের সুবিধা দেওয়া হয়। তবে সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)পেতে অবশ্যই ভারতীয় হতে হবে কন্যাকে। ১০ বছরের ঊর্ধ্বে কোনও মেয়েকে এই যোজনার আওতায় আনা যাবে না। কোনও একটা পরিবার থেকে সর্বোচ্চ দুই মেয়ের জন্য অ্যাকাউন্ট খোলা যাবে। তবে এই সুবিধা নিতে পারবেন মেয়ের 'লিগাল পেরেন্টস' বা আইনি অভিভাবকরাও। সেই ক্ষেত্রে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে অভিভাবকদের। পোস্ট অফিসের এই স্কিম করতে গেলে মেয়ের জন্মের শংসাপত্র ছাড়াও জমাকারীর ঠিকানার প্রমাণ দেখাতে হবে। আরও বেশকিছু নথি জমা দিতে হবে পোস্ট অফিসে।

কত টাকা বিনিয়োগ করা যাবে বছরে ? (How much can you invest in a year)
সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগের ক্ষেত্রে বছরে ন্যূনতম ২৫০ টাকা রাখতে হবে আমানতকারীকে। বছরে চাইলে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা রাখা যাবে অ্যাকাউন্টে।

কোন বয়সে করা যাবে যোজনা ?
Post Office-এর এই স্কিমে টাকা রাখার ক্ষেত্রে মেয়ের বয়স খুবই গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি এই স্কিমে আপনি বিনিয়োগ করবেন, তত বেশি লাভ। তবে মেয়ের বয়স ১০ বছরের বেশি হলে এই যোজনায় ইনভেস্ট করা যাবে না। বিশেষজ্ঞরা বলেন, বিনিয়োগের ক্ষেত্রে মেয়ের বয়স ১ বছর হলে সবথেকে বেশি লাভ পাবেন অভিভাবকরা।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) কত বছরের প্ল্যান ?
১ বছর বয়সে ইনভেস্ট করে মেয়ের ২২ বছরে পুরো টাকা পাবেন আমানতকারী। আসলে ২১ বছরের যোজনা এই সুকন্যা সমৃদ্ধি। যেখানে ৭.৬ শতাংশ ইন্টারেস্ট দিচ্ছে পোস্ট অফিস। মোট ১৫ বছর টাকা দিতে হয় সুকন্যা সমৃদ্ধি যোজনায়। পরবর্তী ৬ বছর টাকা না দিলেও সুদ পাবেন আমানতকারী।তবে শুধু পোস্ট অফিস নয়, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা যায়।

আরও পড়ুন : Post Office Saving Schemes: ৭ শতাংশের বেশি সুদ দিচ্ছে পোস্ট অফিস, এই প্রকল্পে টাকা রাখলেই লাভবান

আরও পড়ুন : Post Office Franchise: ৫০০০টাকা দিলেই পোস্ট অফিসের ব্যবসা, প্রতি মাসে বাম্পার আয়ের সুযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Shehzad Poonawalla Resignation : বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র
বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget