এক্সপ্লোর

Fixed Deposit: HDFC না SBI, প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতে কোথায় মিলছে বেশি সুদ ?

FD Interest Rate: ৫ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিট স্কিমের অধীনে ৭.৭৫ শতাংশ সুদের হার দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। তবে এই সুদের হার কেবলমাত্র ৫ কোটি টাকার কম আমানতের উপরেই পাওয়া যাবে।

Bank FD Interest: এখনকার যুগে নানারকম বিনিয়োগের রাস্তা এলেও, প্রবীণ নাগরিকদের কাছে ফিক্সড ডিপোজিট একটি অত্যন্ত ভাল, নিরাপদ বিনিয়োগের মাধ্যম। আর সেই প্রবীণ নাগরিকদের চাহিদার কথা মাথায় রেখে দেশের বড় বড় দুই ব্যাঙ্ক তাঁদের সিনিয়র সিটিজেন স্কিমে বেশ কিছু বদল এনেছে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই এবং বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমের ব্যবস্থা করেছে।

এইচডিএফসি ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে চালু করেছে সিনিয়র সিটিজেন কেয়ার এফডি। আর অন্যদিকে স্টেট ব্যাঙ্কে চালু হয়েছে উইকেয়ার এফডি। দেখে নেওয়া যাক কোন ফিক্সড ডিপোজিট স্কিমের কী সুবিধে, কোথায় বেশি মিলছে সুদের হার।

HDFC ব্যাঙ্কের সিনিয়র সিটিজেন কেয়ার ফিক্সড ডিপোজিট

এইচডিএফসি ব্যাঙ্ক ৬০ বছরের বেশি বয়সীদের জন্য এমন একটি স্কিম নিয়ে এসেছে যার নাম সিনিয়র সিটিজেন কেয়ার এফডি। ২০২০ সাল থেকে এই ব্যাঙ্কে চলছে এই বিশেষ প্রকল্প। এই প্রকল্পের অধীনে এইচডিএফসি ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের সাধারণ ফিক্সড ডিপোজিটের সুদের হারের থেকে ০.৫০ শতাংশের উপরেও অতিরিক্ত আরও ০.২৫ শতাংশ বেশি সুদ দিচ্ছে। অর্থাৎ এখানে এই প্রকল্পের অধীনে প্রবীণ নাগরিকরা পাবেন ০.৭৫ শতাংশ সুদ।

৫ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিট স্কিমের অধীনে ৭.৭৫ শতাংশ সুদের হার দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। তবে এই সুদের হার কেবলমাত্র ৫ কোটি টাকার কম আমানতের উপরেই পাওয়া যাবে। এই প্রকল্পে বিনিয়োগের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ১১ মে ২০২৪।

SBI-এর We Care ফিক্সড ডিপোজিট

প্রবীণ নাগরিকদের জন্য এই ফিক্সড ডিপোজিট স্কিম চালু করা হয়েছে। এই ব্যাঙ্কে যাদের স্থায়ী আমানত আছে, তাঁরা ৫ বছর থেকে ১০ বছরের মেয়াদের মধ্যে এই প্রকল্প রাখা হয়েছে। এই প্রকল্পের অধীনে সাধারণ ফিক্সড ডিপোজিটের থেকে ০.৫০ শতাংশ বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্কে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগ করা যাবে। এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমের অধীনে ব্যাঙ্ক ৫ থেকে ১০ বছরের মেয়াদে ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে স্থায়ী আমানতের উপর, শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Bajaj Scooter: নতুন একটি বৈদ্যুতিন স্কুটার আনবে বাজাজ, আগামী মাসেই বাজারে- দাম কত থাকছে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget