এক্সপ্লোর

Bounce Infinity E1: অবশেষে ফ্লিপকার্টে বিক্রি শুরু হল ইলেকট্রিক স্কুটারের, কোন ই-স্কুটার কত দামে পাবেন?

Flipkart: Bounce সংস্থা তাদের Infinity E1 ইলেকট্রিক স্কুটারের বিক্রি শুরু করেছে ফ্লিপকার্টের মাধ্যমে। ই-কমার্স সংস্থার সাইটে এই ইলেকট্রিক স্কুটারের দাম ৭০,৪৯৯ টাকা।

Electric Scooter: ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে এবার শুরু হল ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) বিক্রি। অনলাইন শপিংয়ের জন্য ফ্লিপকার্ট (Flipkart) ভারতের অন্যতম জনপ্রিয় মাধ্যম। তবে এর মাধ্যমে যে দু’চাকার যানও কেনা যাবে সেটা বোধহয় কেউই কল্পনা করেননি। আগেই শোনা গিয়েছিল যে ফ্লিপকার্টের মাধ্যমে ইলেকট্রিক স্কুটার (Bounce Infinity E1 ) কেনা যাবে। এবার আনুষ্ঠানিক ভাবে শুরুও হয়ে গেল বিক্রি। Bounce সংস্থা তাদের Infinity E1 ইলেকট্রিক স্কুটারের বিক্রি শুরু করেছে ফ্লিপকার্টের মাধ্যমে। ই-কমার্স সংস্থার সাইটে এই ইলেকট্রিক স্কুটারের দাম ৭০,৪৯৯ টাকা।

তবে এই দামের উপরে রয়েছে ৫০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট। প্রিপেড ট্রানজাকশনের ক্ষেত্রে এই ছাড় পাবেন ক্রেতারা। অর্থাৎ ৫০০০ টাকা ছাড় পেলে Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারের দাম হবে ৬৫,৪৯৯ টাকা। ফ্লিপকার্টে জানানো হয়েছে যে ক্রেতাকে ডিলারকে অতিরিক্ত টাকা দিতে হবে। এর পাশাপাশি দাম দিতে হবে চার্জারের জন্যেও। ইনস্যুরেন্স, রেজিস্ট্রেশন এবং হ্যান্ডেলিংয়ের জন্যেও আলাদা করে ৭৬০১ টাকা দিতে হবে ক্রেতাকে। আর চার্জারের জন্য দিতে হবে ৯৯৯৯ টাকা। অতএব সব মিলিয়ে মোট খরচ হচ্ছে ৮৩,০৯৯ টাকা। যদি প্রিপেড ট্রানজাকশন করেন তাহলেই এই দামে ইলেকট্রিক স্কুটারটি পাবেন ক্রেতারা। আর যদি অফার ছাড়া কিনতে চান তাহলে দাম আরও ৫০০০ টাকা বেশি পড়বে। কোম্পানির তরফে এই ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে ৩ বছরের ওয়ারেন্টি থাকছে।

এই প্রথম ফ্লিপকার্টে কোনও সংস্থার ইলেকট্রিক স্কুটারের বিক্রি শুরু হয়েছে। আপাতত আর কোনও সংস্থার ইলেকট্রিক স্কুটার ফ্লিপকার্টের তালিকায় নেই। তবে আগামী দিনে Bounce Infinity স্কুটারের মতো অন্যান্য সংস্থার ইলেকট্রিক স্কুটারও ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে বলে মনে করা হচ্ছে। যদিও এখন ভারতের সব শহরে এই ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি করছে না ফ্লিপকার্ট। তালিকায় রয়েছে নয়া দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাত এবং তেলেঙ্গানা। Bounce সংস্থা জানিয়েছে, ফ্লিপকার্টের মাধ্যমে সফলভাবে এই ইলেকট্রিক স্কুটারের অর্ডার দেওয়া যাবে। আর অর্ডার দেওয়ার ১৫ দিনের মধ্যে স্কুটার ডেলিভারি পাবেন ক্রেতা। অর্ডার ক্যানসেল করলে পুরোপুরি রিফান্ডও পাওয়া যাবে।

আরও পড়ুন- ৫ অগাস্ট প্রকাশ্যে আসবে রয়্যাল এনফিল্ডের হান্টার, দাম কত হতে পারে ?

সেরা শিরোনাম

Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget