এক্সপ্লোর

Gold Silver Price: এবার সুযোগ ! সপ্তাহান্তে স্বস্তি দিল সোনার দাম, রাজ্যে আজ কত সস্তা হল সোনা ?

Gold Price: দাম কমল সোনা-রুপোর। সপ্তাহান্তে এসে বেশ কিছুটা সস্তা হল সোনা। আগের দিন পর্যন্ত দামে সেরকম হেরফের দেখা যায়নি। অনেকটা বেড়েছিল সোনার দাম, এবার স্বস্তি মধ্যবিত্তদের। এই সুযোগে সোনা কিনবেন ?

Gold Price Today: সপ্তাহান্তে এসে খানিক স্বস্তি মিলেছে মধ্যবিত্তদের। অনেকটাই বেড়ে গিয়েছিল সোনার দাম। এবার সেই দামে খানিক পতন। ৭ ফেব্রুয়ারি থেকেই একই দর চলছিল বাংলায়। থেমে গিয়েছিল দামের বৃদ্ধি। মধ্যবিত্তদের দুশ্চিন্তা খানিকটা কমেছে। অল্প কিছুটা সস্তা হয়ে একই চলছিল সোনা ও রুপোর দাম। রুপোর দাম যদিও খানিকটা বেড়েছিল শুক্রবার। আজ রাজ্য জুড়ে দাম কমল সোনা-রুপোর। শনিবারের বাজারে কতটা সস্তা হল সোনা ? দেখে নিন রেটচার্ট।

শুক্রবারের তুলনায় শনিবার ২৪ ক্যারেট সোনার দাম ১৭ টাকা কমে হয়েছে ৬২৪৫ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৭ টাকা কমে হয়েছে ৬০১৬ টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৬০১৬ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৬৬৭ টাকা। আজ শনিবারের বাজারে দাম কমেছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম কমেছে। অন্যদিকে, রুপোর দাম আজ আবার অনেকটা কমেছে, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৭০,৬২৬ টাকা। দাম যে হারে বেড়ে চলছিল তাতে সাধারণ মানুষের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল, তার আগেই ফের একবার কমে গেল সোনার দাম। এই সুযোগে কি কিনে আনবেন ঘরে ? তার আগে দেখে নিন রেটচার্ট। 

আজকের সোনার দর (১০ ফেব্রুয়ারি, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৬২২৮
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬০১৬
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৫৬৬৭
১৮ ক্যারেট  ১ গ্রাম ৪৯৭১

 

রুপো (৯৯৯) ১ কেজি ৭০৬২৬


সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

কীসের ওপর নির্ভর করে সোনার বিশুদ্ধতা

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget