এক্সপ্লোর

Gold Price : এবার বড় পতন হবে সোনার দামে ? পাওয়া যাচ্ছে সেই ইঙ্গিত

Gold Rate : দিন দিন পড়েই চলেছে গোল্ড প্রাইস। বাজারের হিসেব বলছে, আরও পড়তে পারে সোনার দাম (Gold Rate)। কোথা থেকে পাওয়া যাচ্ছে সেই ইঙ্গিত ?

 

Gold Rate : এক লাখ ছোঁয়ার পর থেকেই থমকে গিয়েছে সোনার গতি (Gold Price)। দিন দিন পড়েই চলেছে গোল্ড প্রাইস। বাজারের হিসেব বলছে, আরও পড়তে পারে সোনার দাম (Gold Rate)। কোথা থেকে পাওয়া যাচ্ছে সেই ইঙ্গিত ?

খন কী অবস্থায় রয়েছে সোনার দাম
২০২৫ সালের এপ্রিলে সোনা প্রতি আউন্স ৩,৫০০ ডলারের রেকর্ড প্রাইস ছোঁয়ার পর, সোনার দাম কমতে শুরু করেছে। বর্তমানে, সোনা ৩,২৫০ ডলারে লেনদেন হচ্ছে, যা প্রায় ২৫০ ডলার বা তার সর্বকালের সর্বোচ্চ দামের চেয়ে ৭ শতাংশ কম। গত ৯ মাসে সোনার দাম প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখন বিনিয়োগকারীরা প্রশ্ন তুলছেন যে এই উত্থান এখন কি থামবে ?

সোনা-রূপা ও সোনা-প্ল্যাটিনাম অনুপাত দিচ্ছে এই ইঙ্গিত 
ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, সোনা/রূপা অনুপাত বর্তমানে ১০০:১-তে পৌঁছেছে, যার অর্থ এক আউন্স সোনা কিনতে ১০০ আউন্স রূপা প্রয়োজন। অতীতে এই অনুপাত ৭০:১ এর কাছাকাছি ছিল। এর অর্থ হল, সোনা সস্তা হবে ও রুপো ব্যয়বহুল হবে। একইভাবে, গত দুই দশকে সোনা/প্ল্যাটিনাম অনুপাতও ১ থেকে ২ এর মধ্যে ছিল, কিন্তু বর্তমানে এটি ৩.৫ এ রয়েছে। এর অর্থ হল সোনার মূল্যে বাবল তৈরি হয়েছে, যার মধ্যে সংশোধন হওয়াই স্বাভাবিক।

এই কারণে সোনার দাম কমতে পারে ?
২০২২-২৩ সালে ভূ-রাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলির বিপুল সোনা ক্রয় ও বিশ্বব্যাপী অনিশ্চয়তার কারণে সোনার চাহিদা বেড়েছে। কিন্তু ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ঘোষণা এই আগুনে ঘি ঢালে। যে কারণে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে সোনা আরও গতি ধরে। কিন্তু এখন ট্যারিফ নিয়ে ট্রাম্পের মনোভাব নরম হচ্ছে বলে মনে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে বাণিজ্য আলোচনার সম্ভাবনা রয়েছে। বাজার আশা করছে যে শুল্ক কাঠামো আগের মতো স্বাভাবিক হতে পারে। এই কারণে বিনিয়োগকারীরা সোনা থেকে অর্থ তুলে নিচ্ছেন ও ইক্যুইটির দিকে ঝুঁকছেন।

শক্তিশালী ডলারও সোনার উপর চাপ সৃষ্টি করেছে
মার্কিন ডলার সূচক সম্প্রতি ১০০ এর উপরে পৌঁছেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ স্তর। সাধারণত যখন ডলার শক্তিশালী হয়, তখন এটি সোনার দামের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই কারণেই সাম্প্রতিক সোনার দামে পতন দেখা দিয়েছে।

সোনা কি আবার চকচক করবে?
ভবিষ্যদ্বাণী করা কঠিন, যদি বিশ্বব্যাপী অনিশ্চয়তা আবার দেখা দেয়, যেমন মন্দা, বাণিজ্য যুদ্ধ বা মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণের সংকট, তাহলে সোনার দাম আবার বাড়তে পারে। বর্তমানে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ ৩৬ ট্রিলিয়ন ডলার, যদি ফেডারেল রিজার্ভ সুদের হার কমায় তাহলে এই পদক্ষেপ সোনার দামকে সাপোর্ট করতে পারে। মার্কিন জিডিপির হ্রাস (-০.৩ শতাংশ), উপভোক্তাদের বাজারে থেকে মুখ ফোরানো, জুন মাসে সম্ভাব্য সুদের হার হ্রাস, আগামী দিনে সবকিছুই সোনার পক্ষে যেতে পারে।

ভারতে সোনা ৯২,৮২০ টাকায়
ভারতে সোনার দাম বর্তমানে প্রতি ১০ গ্রামে ৯২,৮২০ টাকা, যা ২২ এপ্রিলের ১ লক্ষ টাকার রেকর্ডের চেয়ে অনেক কম। এমন পরিস্থিতিতে, বিয়ের ক্রেতা ও দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীরা একে "পতনে কেনার" সুযোগ হিসেবে বিবেচনা করতে পারেন।

সোনার পরবর্তী পদক্ষেপ জুনে নির্ধারিত হবে

জুনে দুটি বড় ইভেন্ট রয়েছে। এই দুটি ইভেন্টের ওপরে সোনার দিক নির্ধারণ হতে পারে।

৯ জুন: 'পারস্পরিক শুল্ক'-এর জন্য ট্রাম্পের ৯০ দিনের সময়সীমা শেষ হচ্ছে।

১৭-১৮ জুন: মার্কিন ফেডারেল রিজার্ভের FOMC সভা, যেখানে সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget